Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
আরও খবর
যুক্তরাজ্যের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া
ইসরায়েলের ৯ কোম্পানি ও সংগঠনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
শীতের আগেই গ্যাস ও বিদ্যুৎ ঘাটতি নিয়ে বিপাকে ইরান
নেসেটের ডেপুটি স্পিকার কে এই আহমাদ তিবি?
হরমুজে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

গাজায় ইসরায়েলের অভিযান, শরণার্থী শিবির ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা

এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২২:৪০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
ইসরায়েলি হামলার মুখে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবির থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালাচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা। ছবি : এএফপি

মধ্য গাজায় নতুন এক সামরিক অভিযান চলাকালীন ইসরায়েলি বাহিনীর হাতে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি দমন অভিযান ও হামলার মুখে শরণার্থী শিবিরগুলো থেকে দলে দলে ফিলিস্তিনিরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। গাজা উপত্যকার হাসপাতালের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। খবর আলজাজিরার।

গাজায় অবস্থানরত আলজাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, বুধবার (১৮ নভেম্বর) ড্রোন হামলা ও গোলাবর্ষণের মধ্যে নুসাইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে এবং বুরেইজ শিবিরের উত্তর দিকে সালাহ আল-দিন সড়কের কাছে ইসরায়েলি ট্যাংকগুলো অভিযান চালাচ্ছিল।

আল-আওদা হাসপাতালের একজন কর্মকর্তা আলজাজিরাকে জানান, নুসাইরাত শিবিরের উত্তরে আল-মুগরাকা শহরে চালানো এক ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আল জাজিরার সংবাদদাতারা জানান, বুধবার নুসাইরাত শরণার্থী শিবিরের উত্তরাংশের পাশাপাশি ইসরায়েলি সামরিক অভিযানের কাছাকাছি এলাকাগুলো থেকে অসংখ্য পরিবার পালিয়ে গেছে।

এর আগে বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ‘ইয়েলো লাইন’ এলাকায় মোতায়েন তাদের বাহিনীর ওপর থাকা হুমকি নির্মূল করার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে। ‘ইয়েলো লাইন’ গাজায় ইসরায়েল-অধিকৃত অঞ্চলটির সীমানা নির্ধারণ করে, যা ২০২৫ সালের অক্টোবরে গাজা যুদ্ধবিরতির অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজা উপত্যকায় যেকোনো তাৎক্ষণিক হুমকি নির্মূল করতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেওয়া এবং অভিযান পরিচালনার স্বাধীনতা তাদের রয়েছে।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের এই অভিযানকে ‘যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন’ হিসেবে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ‘সহিংসতা ও বোমাবর্ষণের হুমকির মুখে জোরপূর্বক এলাকা ছাড়ার নির্দেশ এবং নাগরিকদের বাস্তুচ্যুত করা একটি যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

হামাস আরও বলেছে, ‘দখলদারদের এই কর্মকাণ্ডের লক্ষ্য হলো নাগরিকদের গাজা উপত্যকার একটি সংকীর্ণ অংশে গাদাগাদি করে আটকে রাখা, যা চলমান মানবিক বিপর্যয়কে আরও তীব্র করে তুলছে। হামাস জানিয়েছে, এই সামরিক অভিযানের পরিণতি এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী মনে করে।

প্রাণঘাতী হামলা

হাসপাতালের কর্মকর্তারা আলজাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলি অভিযানের ঘোষণার আগেই গাজা উপত্যকায় দুটি ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হন। আল-শিফা হাসপাতাল জানিয়েছে, গাজা শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেখ ইজলিন এলাকায় এক হামলায় একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আল-আকসা শহীদ হাসপাতাল জানিয়েছে, মধ্য গাজার দেইর এল-বালাহ এলাকায় পৃথক এক হামলায় একজন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে সাতজনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করা হয়েছে এবং ১৫ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, ওই সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হয়েছেন এবং একজন আগের একটি হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গাজা ইসরায়েল ফিলিস্তিন শরণার্থী শিবির

সংশ্লিষ্ট সংবাদ: গাজা

১৭ নভেম্বর ২০২৬
ইসরায়েলের ৯ কোম্পানি ও সংগঠনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
০৯ নভেম্বর ২০২৬
ভারি বন্যা ও ইসরায়েলি অবরোধে ‘বসবাসের অযোগ্য’ গাজা : জাতিসংঘ
০৯ নভেম্বর ২০২৬
গাজায় ৭৪ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৮ বছরের মধ্যে পেট্রোলের দামে বড় পতন, দাবি ট্রাম্পের
  2. সাইবেরিয়ায় রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯
  3. মিয়ানমারে মানবিক দুর্ভোগ চরম পর্যায়ে : জাতিসংঘ মহাসচিব
  4. কুয়েতে ড্রোন হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাতে উত্তেজনা
  5. ‘যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার সক্ষমতা নেই ইরানের’
  6. যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের আড়ালে থাকার পরামর্শ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x