Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৫৬, ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৫৬, ১৮ নভেম্বর ২০২৬
আরও খবর
মিয়ানমারে মানবিক দুর্ভোগ চরম পর্যায়ে : জাতিসংঘ মহাসচিব
জিয়াউল আহসানকে ‘ভার্চ্যুয়ালি হাজির’ করে বিচার পরিচালনার আদেশ ট্রাইব্যুনালের
আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আসিয়ান
মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাব পাস জাতিসংঘে, বিপক্ষে পাকিস্তানসহ ৩৩ দেশ

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় কার্যকরে সহযোগিতা চান জাতিসংঘের বিশেষ দূত

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৫৬, ১৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫৫, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২১:৫৬, ১৮ নভেম্বর ২০২৬
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি বুধবার রাজধানীর গুলশানে ইউএন হাউসে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। ছবি : বাসস

মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ে নৃশংসতার স্বীকৃতি মিলবে এবং ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিতের পথ তৈরি হবে। এমন আশা প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি। তিনি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের স্বীকৃতি দিয়ে আদালত রায় দিলে তা পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর গুলশানে ইউএন হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এর মধ্য দিয়ে ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে তার সরকারি সফর শেষ হলো। আগামীকাল ১৯ নভেম্বর গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজে বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করবে। এর একদিন আগে জাতিসংঘের বিশেষ দূত এসব কথা বললেন।

কেলি ই. কারি বলেন, ‘আমরা আশা করি, এই রায়ে অপরাধগুলোর স্বীকৃতি দেওয়া হবে, সেগুলোকে যথাযথ নামে অভিহিত করা হবে এবং ন্যায়বিচারের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।’

জাতিসংঘের বিশেষ দূত আরও বলেন, এমনটি হলে রায়টি পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে সহায়তা করা সব দেশের দায়িত্ব হয়ে দাঁড়াবে।

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার অভিযোগে গাম্বিয়া ওই মামলা করেছিল।

কেলি ই. কারি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী, মিয়ানমার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এ রায় একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে পারে। তিনি বলেন, ‘১৯ নভেম্বর রোহিঙ্গা জনগোষ্ঠী, মিয়ানমার রাষ্ট্র, সামগ্রিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে।’

জাতিসংঘের এই বিশেষজ্ঞ আরও বলেন, ১৯৪৮ সালে গণহত্যা কনভেনশন গৃহীত হওয়ার পর থেকে অনেক অপরাধী জবাবদিহির বাইরে থেকে গেছে। অনেক ভুক্তভোগী ন্যায়বিচার পাননি।

কেলি ই. কারি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়ন, অধিকার ও সম্পদ থেকে বঞ্চিত করা, পরিচয় অস্বীকার, জোরপূর্বক বাস্তুচ্যুতি, নির্যাতন, যৌন সহিংসতা ও হত্যাকাণ্ডের মতো নৃশংসতা ২০১৭ সালে শুরু হয়নি, আবার শেষও হয়নি।

কেলি ই. কারি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত দায়মুক্তির অবসান এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা ও বেঁচে থাকা ব্যক্তি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতের পথে সম্ভাব্য একটি পদক্ষেপ।’

জাতিসংঘের বিশেষ দূত স্বীকার করেন, রায়টি ভুক্তভোগীদের প্রত্যাশা পুরোপুরি পূরণ না-ও করতে পারে। তবে বিচার প্রক্রিয়া ইতোমধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের দৃঢ় প্রত্যয়ের প্রমাণ দিয়েছে।

কেলি ই. কারি আরও বলেন, ‘রায়ের ফল যা-ই হোক, এসব বেঁচে থাকা মানুষ, তাদের সম্প্রদায় এবং বিশ্বের বিভিন্ন স্থানে তাদের সমর্থকেরা কখনও ন্যায়বিচারের দাবি জানানো ও দায়মুক্তির অবসানে লড়াই বন্ধ করবেন না। আমি তাদের পাশে আছি।’

আইসিজের রায় ও মামলার পটভূমি

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আগামীকাল ১৯ নভেম্বর ‘গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত সনদের প্রয়োগ (গাম্বিয়া বনাম মিয়ানমার)’ শীর্ষক মামলার রায় ঘোষণা করবে।

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা করে। দেশটির বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর ব্যাপক অভিযানের পর মামলাটি করা হয়। এসব অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, গ্রাম ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির অভিযোগ রয়েছে। 

২০১৭ সালের আগস্টে সামরিক অভিযান শুরুর পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগেও বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গা ঢলের সঙ্গে তারাও যুক্ত হয়।

২০২০ সালের জানুয়ারিতে আইসিজে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে। এতে মিয়ানমারকে গণহত্যা সনদে নিষিদ্ধ অপরাধ সংঘটন থেকে বিরত থাকা, প্রমাণ সংরক্ষণ এবং এ বিষয়ে আদালতে নিয়মিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

২০২২ সালের জুলাইয়ে আদালত মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে মামলাটির বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেয়। ২০২৬ সালের জানুয়ারিতে মামলার মূল বিষয়ে প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়।

১৯ নভেম্বরের রায়ে গণহত্যা সনদের অধীনে মিয়ানমার তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আসার কথা রয়েছে।

প্রত্যাবাসন এখনও অসম্ভব

রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি তুলে ধরে কেলি ই. কারি বলেন, মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত, বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন অসম্ভব হয়ে পড়েছে।

জাতিসংঘের বিশেষ দূত বলেন, নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ না থাকায় মিয়ানমার থেকে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়ে যাচ্ছে।

কেলি ই. কারি আরও বলেন, মিয়ানমারের নেপিডো কর্তৃপক্ষ ও আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন উভয় অঞ্চলে বেসামরিক মানুষ ও স্থাপনায় প্রাণঘাতী হামলা হচ্ছে। রোহিঙ্গাসহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী নিপীড়নের শিকার এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

জাতিসংঘের বিশেষ দূত জানান, নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে আরও মানুষ মিয়ানমার ছাড়তে বাধ্য হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক মানবিক সহায়তা কমছে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তার তহবিল সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় উদ্বেগ প্রকাশ করেন কেলি ই. কারি। অথচ মানবিক সহায়তার প্রয়োজন এখন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।

বাংলাদেশের প্রত্যাবাসন কৌশল

বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের প্রসঙ্গ তুলে কেলি ই. কারি রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে একটি সমন্বিত কৌশল প্রণয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানান।

কৌশলটি এখনও প্রকাশ করা হয়নি। তবে এতে মিয়ানমারের সংঘাতে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর কাজে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার বন্ধ করা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর বেসামরিক চরিত্র বজায় রাখার বিষয়গুলো অগ্রাধিকার পাবে বলে বিশেষ দূত কেলি ই. কারি আশা প্রকাশ করেন।

এ ছাড়া শিক্ষার সুযোগ বাড়ানো, টেকসই দক্ষতা অর্জন ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরি এবং স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা পূরণের বিষয়গুলোও এ কৌশলে গুরুত্ব পাবে বলেও উল্লেখ করেন জাতিসংঘের বিশেষ দূত।

কেলি ই. কারি জানান, ঢাকায় সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি কক্সবাজারও সফর করেছেন। সেখানে রোহিঙ্গা, মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত সংস্থা এবং স্থানীয় অংশীজনদের সঙ্গে কথা বলেছেন।

ক্যাম্পে নিরাপত্তাহীনতা বাড়ছে

রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষজ্ঞ। বিশেষ করে নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর এর প্রভাব নিয়ে তিনি উদ্বেগ জানান।

কেলি ই. কারি বলেন, রোহিঙ্গারা ক্যাম্পে ব্যাপক নিরাপত্তাহীনতা, অপরাধমূলক কর্মকাণ্ড, অপহরণের আশঙ্কা এবং ব্যক্তিগত নিরাপত্তার হুমকির কথা জানিয়েছেন।

জাতিসংঘের বিশেষ দূত জানান, নারীরা আশ্রয়কেন্দ্র থেকে বের হতে ভয় পাচ্ছেন। মায়েরা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আর পুরুষেরা নিজেদের পরিবারকে সুরক্ষা দিতে অসহায় বোধ করছেন।

ক্যাম্পের নিরাপত্তা জরুরি ভিত্তিতে জোরদারের আহ্বান জানান কেলি ই. কারি। এ লক্ষ্যে অননুমোদিত সশস্ত্র ব্যক্তিদের সরিয়ে নিরস্ত্র করা এবং অপরাধী চক্রের তৎপরতা নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন।

নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা ও অপরাধ বেড়ে যাওয়ায় বিশেষ উদ্বেগ প্রকাশ করেন বিশেষ দূত কেলি ই. কারি। তিনি সতর্ক করে বলেন, সুরক্ষা, শিক্ষা, জীবিকা ও স্বাস্থ্যসেবা খাতে সহায়তা কমে গেলে একটি প্রজন্ম আশা ও অর্থবহ সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।

শান্তির জন্য অন্তর্ভুক্তিমূলক সংলাপ জরুরি

মিয়ানমারের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে ই. কারি বলেন, রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর পরিচয়, নিরাপত্তা ও মৌলিক অধিকার দীর্ঘদিন ধরে অস্বীকার করার মধ্যেই সংকটের শিকড় নিহিত।

জাতিসংঘের বিশেষ দূত বলেন, ‘এ মুহূর্তে মিয়ানমারে শান্তির পথ নেপিডোর মধ্য দিয়ে যায় না।’ চলমান সংকটের জন্য তিনি মূলত সেখানকার কর্তৃপক্ষকে দায়ী করেন।

কেলি ই. কারি বলেন, টেকসই শান্তি প্রতিষ্ঠায় রোহিঙ্গা ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ প্রয়োজন।

জাতিসংঘের এই বিশেষজ্ঞ আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে অর্থবহ আলোচনা এগিয়ে নিতে সহায়তার আহ্বান জানান। একই সঙ্গে বেসামরিক মানুষের বিরুদ্ধে সহিংসতা বাড়ায়—এমন কর্মকাণ্ড বন্ধ করার ওপর গুরুত্ব দেন।

কেলি ই. কারি নীতিনির্ধারকদের প্রত্যাবাসনের বিভিন্ন পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। কয়েক সপ্তাহ, কয়েক মাস কিংবা কয়েক বছর পর প্রত্যাবাসন সম্ভব হলেও যেন তা কার্যকর করা যায়, সে জন্য শিক্ষা, জীবিকার সুযোগ ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।

মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয় পর্যায়ে পরিচালনার উদ্যোগকে স্বাগত জানালেও এর অজুহাতে অর্থায়ন আরও কমানো উচিত নয় বলে সতর্ক করেন জাতিসংঘের বিশেষ দূত। এ ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, শরণার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ক্যাম্প ব্যবস্থাপনার উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

বর্তমান নানা প্রতিকূলতার মধ্যেও রোহিঙ্গারা শিক্ষা, কর্মসংস্থান, মর্যাদা এবং একদিন মিয়ানমারে ফিরে যাওয়ার প্রত্যাশা ধরে রেখেছেন বলে জানান কেলি ই. কারি।

জাতিসংঘের বিশেষ দূত রোহিঙ্গাদের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করেন। একই সঙ্গে ন্যায়বিচারের দাবিতে তাদের অবিচল থাকার বিষয়টিও উল্লেখ করেন।

জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি জানান, বাংলাদেশ সফর নিয়ে তিনি বিস্তারিত সুপারিশ তৈরি করবেন। আগামী ২০২৭ সালের মার্চে জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে সফরের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন তিনি।

মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা জাতিসংঘ

সংশ্লিষ্ট সংবাদ: মিয়ানমার

১৪ ঘন্টা আগে
মিয়ানমারে মানবিক দুর্ভোগ চরম পর্যায়ে : জাতিসংঘ মহাসচিব
১৫ নভেম্বর ২০২৬
মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আসিয়ান
৩০ সেপ্টেম্বর ২০২৬
মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় রাখাইনে নিহত অন্তত ৫০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৮ বছরের মধ্যে পেট্রোলের দামে বড় পতন, দাবি ট্রাম্পের
  2. সাইবেরিয়ায় রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯
  3. মিয়ানমারে মানবিক দুর্ভোগ চরম পর্যায়ে : জাতিসংঘ মহাসচিব
  4. কুয়েতে ড্রোন হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাতে উত্তেজনা
  5. ‘যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার সক্ষমতা নেই ইরানের’
  6. যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের আড়ালে থাকার পরামর্শ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x