Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:১৩, ১৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:১৩, ১৮ নভেম্বর ২০২৬
আরও খবর
নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার
৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত
সৌদিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা হুথিদের
রসগোল্লা ভেবে মুখে বোমা, বিস্ফোরণে প্রাণ গেল ভারতীয় যুবকের
নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে ফ্লাইট স্থগিতের সময় বাড়ল

সৌদি আরবের রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:১৩, ১৮ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:১০, ১৮ নভেম্বর ২০২৬
আপডেট: ১৯:১৩, ১৮ নভেম্বর ২০২৬
রিয়াদের ঠিক কোথায় বিস্ফোরণটি ঘটেছে, তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। এএফপির ফাইল ছবি

সৌদি আরবে কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলার ধারাবাহিকতায় আজ বুধবার (১৮ নভেম্বর) রিয়াদে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের আগে তাদের মোবাইল ফোনে কোনো সতর্কবার্তা আসেনি। রাজধানীর উত্তরাঞ্চলে অবস্থানরত একজন ব্যক্তি এই বিস্ফোরণকে ‘অত্যন্ত জোরালো’ বলে বর্ণনা করেছেন।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিক বলেন, বিস্ফোরণের তীব্রতায় তার বাড়ির সব দরজা খুলে যায় এবং কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রিয়াদের উত্তরাঞ্চলের একজন বাসিন্দা বলেন, কোনো সতর্কবার্তা ছাড়াই এমন বিস্ফোরণের শব্দ শোনাটা অত্যন্ত ভীতিকর।

বিস্ফোরণটি ঠিক কোথায় ঘটেছে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি, তবে বাসিন্দারা জানিয়েছেন, শহরের উত্তর-পূর্ব দিকে অবস্থিত রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে; যার মধ্যে রয়েছে বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা এবং রিয়াদের অর্থনৈতিক অঞ্চল।

এর আগে অক্টোবরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ভয়াবহ হামলায় ১৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এতে দুই সপ্তাহের জন্য ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছিল।

বুধবার সকালের দিকে হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা রিয়াদের দিকে আসার পথে হুথিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

এই জোটটি ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করছে। জুলাই মাসে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে জোটটিকে তীব্র হামলা মোকাবিলা করতে হচ্ছে।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল, কিন্তু জুলাইয়ে তা আবারও নতুন করে শুরু হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বড় ধরনের ভূখণ্ড দখলে নেওয়ার পর হুথিরা এখন সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের কাছাকাছি পৌঁছে গেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, নতুন করে শুরু হওয়া এই লড়াইয়ে ১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং তিন লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সৌদি আরব বিস্ফোরণ রিয়াদ

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

৬ ঘন্টা আগে
নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার
১৩ নভেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে ফ্লাইট স্থগিতের সময় বাড়ল
০৮ নভেম্বর ২০২৬
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৮ বছরের মধ্যে পেট্রোলের দামে বড় পতন, দাবি ট্রাম্পের
  2. সাইবেরিয়ায় রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৯
  3. মিয়ানমারে মানবিক দুর্ভোগ চরম পর্যায়ে : জাতিসংঘ মহাসচিব
  4. কুয়েতে ড্রোন হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাতে উত্তেজনা
  5. ‘যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার সক্ষমতা নেই ইরানের’
  6. যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের আড়ালে থাকার পরামর্শ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x