Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৫, ০৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৫, ০৬ নভেম্বর ২০২৬
আরও খবর
ফের হামলা করলে ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে : যুক্তরাষ্ট্রকে ইরান
ইরাকের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাচ্ছে বহির্শক্তি
রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চায় ইরান
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান, পাশে রাশিয়া

নির্বাচনে ভরাডুবির পর রুবিও-হেগসেথের পদ ছাড়ার গুঞ্জন, যা বলল হোয়াইট হাউস

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৫, ০৬ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ০৬ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:৫৫, ০৬ নভেম্বর ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফাইল ছবি

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের ভরাডুবির পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে রদবদল নিয়ে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গুঞ্জন ওঠে, নির্বাচনের পর পেন্টাগন প্রধান পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন কিংবা তাদের অপসারণ করা হতে পারে। তবে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর এই খবর আনুষ্ঠানিকভাবে নাকচ করে একে সম্পূর্ণ ‘ভুয়া খবর’ বলে আখ্যায়িত করেছে। খবর বিবিসির। 

মার্কিন সংবাদমাধ্যমগুলোর সূত্রে জানা যায়, নির্বাচনে রিপাবলিকানদের বড় ব্যবধানে পরাজয়ের জন্য নয় মাস ধরে চলা ইরান যুদ্ধকে অন্যতম প্রধান কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। এর ফলেই প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকে সরিয়ে দেওয়ার চাপ জোরালো হয়। এমনকি বিদায়ী এক রিপাবলিকান কংগ্রেস সদস্য আগামী সপ্তাহেই হেগসেথের বিরুদ্ধে অভিশংসন বা ইমপিচমেন্ট প্রস্তাব আনার হুমকি দিয়েছেন।

তবে নিজের অবস্থান সাফ জানিয়ে এক ভিডিও বার্তায় হেগসেথ বলেন, তাদের সফলতা ও কার্যকারিতার কারণেই প্রতিপক্ষ আক্রমণ চালাচ্ছে এবং তারা কোনোভাবেই পিছু হটবেন না। এই সময়ে তিনি সামরিক নিয়োগ বৃদ্ধি ও প্রতিরক্ষার পুনর্গঠনসহ ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডা বাস্তবায়নের অর্জনগুলো তুলে ধরেন।

অন্যদিকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করছেন বলে যে দাবি উঠেছে, তা সরাসরি নাকচ করেছেন তিনি। এক সাক্ষাৎকারে রুবিও স্পষ্ট জানান, ট্রাম্পের পুরো মেয়াদজুড়ে দায়িত্ব পালন করাই তার পরিকল্পনা। তিনি বর্তমানে নিজের পদে কাজ উপভোগ করছেন।

হেগসেথের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কিছু ধোঁয়াশা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বপদে বহাল থাকার ইঙ্গিত দিয়েছেন। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, হেগসেথকে নিয়ে তার কাছে একাধিক প্রস্তাব বা ফোনকল আসলেও তাঁকে পদে রাখার পূর্ণ ইচ্ছা রয়েছে। পরবর্তীতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে তিনি হেগসেথের কাজের প্রশংসা করে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার এবং ইরান যুদ্ধে তার ভূমিকার কথা উল্লেখ করেন।

তবে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্টের’ এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হেগসেথকে সরালেও ইরান যুদ্ধের মূল কৌশল নির্ধারণে যুক্ত থাকা জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন অথবা সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে বরখাস্ত করার বিষয়ে চিন্তাভাবনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন পিট হেগসেথ মার্কো রুবিও মধ্যবর্তী নির্বাচন পেন্টাগন হোয়াইট হাউস

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

০৭ নভেম্বর ২০২৬
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
০৬ নভেম্বর ২০২৬
ইরান যুদ্ধের মধ্যস্থতা : কাতারের আমিরকে ট্রাম্পের ফোন
০৫ নভেম্বর ২০২৬
ডেমোক্র্যাটদের বড় জয়ে চাঙা শেয়ারবাজার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধ শুরুর সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী ইরান
  2. মধ্যবর্তী নির্বাচনে পরাজয়, ইরানে ফের হামলা চালাবেন ট্রাম্প?
  3. অনুদানের অর্থ আত্মসাৎ : সাবেক মিস থাইল্যান্ড পানাডা গ্রেপ্তার
  4. মাটির নিচে হারানো ১৬০০ বছরের পুরোনো বাইজেন্টাইন শহর কেমন ছিল
  5. রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চায় ইরান
  6. ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে বিমান হামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x