ফের হামলা করলে ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে : যুক্তরাষ্ট্রকে ইরান
ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই মার্কিন প্রশাসনকে লক্ষ্য করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লেখেন, ‘যুদ্ধ শুরু করলে আপনারা ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার মুখোমুখি হবেন।’ খবর আল জাজিরার।
ট্রাম্প প্রশাসনের বিভিন্ন ব্যক্তিকে উপহাস করে ইরানের নিরাপত্তা প্রধান বলেন, ‘আপনারা যুদ্ধ ও নির্বাচন—উভয় ক্ষেত্রেই হেরেছেন। (ভাইস প্রেসিডেন্ট) ভ্যান্স পরাজয় মেনে নিয়েছেন, (পররাষ্ট্রমন্ত্রী) রুবিও বিদায়ের পথে, (প্রতিরক্ষামন্ত্রী) হেগসেথ বরখাস্ত হতেযাচ্ছেন, আর সেন্টকম কমান্ডার এখন পডকাস্টার হয়ে গেছেন!’
ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে দেওয়া এই সতর্কবার্তায় মোহসেন রেজাই আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি পুনরায় হামলা চালায়, তবে তেহরান তার কঠোর জবাব দেবে।’ সর্বশেষে তিনি প্রশ্ন রাখেন, ‘তাহলে ওয়াশিংটনে আসলে কার কাছে আমাদের এই বার্তাটি পৌঁছে দেওয়া প্রয়োজন?’

এনটিভি অনলাইন ডেস্ক