Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:০১, ০৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:০১, ০৭ নভেম্বর ২০২৬
আরও খবর
যুদ্ধ শুরুর সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী ইরান
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়, ইরানে ফের হামলা চালাবেন ট্রাম্প?
রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চায় ইরান
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান, পাশে রাশিয়া
সাক্ষাৎকারে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন

ইরাকের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালাচ্ছে বহির্শক্তি

এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:০১, ০৭ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:৫৫, ০৭ নভেম্বর ২০২৬
আপডেট: ২২:০১, ০৭ নভেম্বর ২০২৬
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন। ফাইল ছবি : রয়টার্স

প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোর জন্য বহিরাগত শক্তিগুলো ইরাকের ভূখণ্ড ব্যবহার করছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, বাগদাদ এ ধরনের হামলা তদন্ত করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক ধরে রাখার ওপর জোর দিয়েছেন তিনি।

আজ শনিবার (৭ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন বলেন, ইরাকি ভূখণ্ড থেকে উপসাগরীয় দেশগুলোর ওপর চালানো হামলাগুলো বাগদাদ তদন্ত করছে। পাশাপাশি আলোচনার মাধ্যমে সৌদি আরবের সঙ্গে মতপার্থক্য নিরসনের চেষ্টা করছে।

সৌদি আরব ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে তাদের তেল অবকাঠামোতে হামলার জন্য অভিযুক্ত করেছে। সেপ্টেম্বরে বাগদাদ নিশ্চিত করেছে, দেশটির পূর্ব-পশ্চিমাঞ্চলের পাইপলাইনে ড্রোন হামলাগুলো ইরাকি ভূখণ্ড থেকে পরিচালিত হয়েছিল।

ফুয়াদ হুসেইন বলেন, ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার বিষয়ে বাগদাদ আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই প্রক্রিয়াটি বলপ্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমেই সম্পন্ন হওয়া উচিত।

পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন আরও বলেন, ইরাকের অভ্যন্তরে গোষ্ঠীগুলোর কাছে থাকা অস্ত্রের বিষয়ে তারা তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ফুয়াদ হুসেইন বলেন, ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে, ইরানের সঙ্গে থাকা সীমান্ত পথগুলোর মধ্যে দুটি বাদে বাকি সবগুলো বন্ধ করে দেওয়ার জন্য। তিনি উল্লেখ করেন, ইরাক তেহরানের সঙ্গে বন্ধুত্ব ও জোটকে স্বাগত জানালেও নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেবে না।

পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ থাকার কারণে ইরাকের প্রায় ৬০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। তবে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর এখন দেশটিতে পুনরায় তেল রপ্তানি শুরু হয়েছে।

জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে ফুয়াদ হুসেইন বলেন, সিরিয়ায় এই গোষ্ঠীর উপস্থিতি মোকাবিলায় ইরাক, সিরিয়া, জর্ডান ও তুরস্ক একটি কমিটি গঠন করেছে।

ইরাক ইরান যুক্তরাষ্ট্র আইএসআইএল ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: ইরাক

৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে ‘শক্তিশালী’ হতে পারে ইরানের মিত্ররা
৩০ সেপ্টেম্বর ২০২৬
ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, খুলল নতুন মেরুকরণের পথ
১৩ সেপ্টেম্বর ২০২৬
সৌদিতে ড্রোন হামলা : ইরানের সঙ্গে তিন সীমান্তপথ বন্ধ করল ইরাক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অনাহারে ১৯১ জনের মৃত্যু : ‘কাল্ট’ নেতার ২০০ বছরের কারাদণ্ড
  2. হরমুজ প্রণালিতে ভারত, চীন, কাতার ও ইরাককে কেন ছাড় দিল ইরান?
  3. ইরান যুদ্ধের মধ্যস্থতা : কাতারের আমিরকে ট্রাম্পের ফোন
  4. এআই খাতের শেয়ারের দর ধরে রাখতে উদ্যোগী চীন
  5. পুতিনের সঙ্গে ইরানের নিরাপত্তা প্রধানের বৈঠক, বার্তা পাঠালেন খামেনি
  6. বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x