Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:০৯, ০৩ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:০৯, ০৩ অক্টোবর ২০২৬
আরও খবর
মক্কা চুক্তিতে যুক্ত হতে চায় ছয়টির বেশি দেশ : পাকিস্তান
হুথিদের রুখতে ইয়েমেনে ৪ কার্গো অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান
সৌদিতে ধূলিঝড় ও আকস্মিক বন্যার শঙ্কা
ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বন্ধ করল ফ্লাইদুবাই
দুই পাইলটের মারামারি, ইসরায়েলগামী ফ্লাইটের সৌদি আরবে জরুরি অবতরণ

সর্বাত্মক যুদ্ধে নামছে সৌদি আরব, প্রস্তুত এক লাখ সেনা

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:০৯, ০৩ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০০, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৫:০৯, ০৩ অক্টোবর ২০২৬
সৌদি আরবের রিয়াদে জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিমান প্রদর্শনী। ফাইল ছবি

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানে নামার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগরের নৌপথ পুনরুদ্ধার এবং ইয়েমেনের একাধিক সীমান্তে একযোগে বড় ধরনের হামলা চালানোর লক্ষ্য নিয়ে এই বিশাল রণপরিকল্পনা সাজানো হচ্ছে।

আজ শনিবার (৩ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এই নিরাপত্তা পরিকল্পনার সঙ্গে যুক্ত আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে এ চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইয়েমেন ভূখণ্ডে এই বহুমুখী অভিযান শুরু হতে পারে। রিয়াদের সরাসরি পর্যবেক্ষণ ও সামরিক নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অন্তত এক লাখ সেনা এই স্থল অভিযানের মূল নেতৃত্বে থাকবে। আর তাদের পূর্ণাঙ্গ সামরিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে সৌদি বিমানবাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থাগুলো রিয়াদকে হামলার সঠিক লক্ষ্যবস্তু সম্পর্কিত তথ্য দিয়ে সহায়তা করছে। তবে পশ্চিমা বা আঞ্চলিক কোনো মিত্রদেশ সরাসরি স্থলযুদ্ধে অংশ নেবে না।

সামরিক বিশ্লেষকদের মতে, সম্প্রতি হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে দ্রুত অগ্রসর হয়ে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম মূল চাবিকাঠি ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়। চলমান সংঘাতের কারণে কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ থাকায় বর্তমানে বিশ্ব বাণিজ্যে বাব আল-মানদেবের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। রিয়াদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্ব বাণিজ্যের এই প্রবেশদ্বার হুতিদের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় তাদের সঙ্গে কোনো নতুন শান্তি আলোচনা হবে না।

সৌদি সামরিক কমান্ডাররা এই সর্বাত্মক হামলার জন্য দুটি মূল কৌশল বিবেচনা করছেন–

এক. কেবল বাব আল-মানদেব ও উপকূলীয় অঞ্চলকে মুক্ত করতে একটি নির্দিষ্ট সামরিক অপারেশন চালানো।

দুই. ইয়েমেনের আল-বায়দা, মারিব, তাইজ ও আল-জাওফ গভর্নরেটসহ একাধিক গুরুত্বপূর্ণ রণক্ষেত্রে একযোগে সমন্বিত সর্বাত্মক আক্রমণ পরিচালনা করা।

সৌদি রক্ষায় মিত্রদের তৎপরতা

নতুন করে সর্বাত্মক যুদ্ধে নামার পাশাপাশি নিজ দেশের তেল অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোকে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত রাখার বিষয়টিকেও সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে রিয়াদ। দ্বিপাক্ষিক চুক্তির আওতায় পাকিস্তান ইতোমধ্যে ৩০ হাজার থেকে ৪০ হাজার সেনা পাঠিয়েছে, যারা সৌদি আরবের ভূখণ্ড রক্ষা ও ক্ষেপণাস্ত্র-ড্রোন ধ্বংসের কাজে নিয়োজিত রয়েছে। এছাড়া গত মাসে পাকিস্তান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা কামান ও ড্রোনভর্তি ৪টি কার্গো বিমান ইয়েমেনের এডেন বন্দরে পাঠিয়েছে। তুর্কি ড্রোন এবং ফরাসি সামরিক সুরক্ষাবাহিনীও বর্তমানে লোহিত সাগরের কৌশলগত পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে।

ইয়েমেনি স্থানীয় বিরোধী প্রক্সি বাহিনীগুলোর অভ্যন্তরীণ বিভাজন সামলে নিয়ে এই এক লাখ সেনা কীভাবে মাঠে পারফর্ম করে, তার ওপরই সৌদি আরবের এই সর্বাত্মক অভিযানের সফলতা নির্ভর করছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।

সৌদি আরব ইয়েমেন বাব আল-মানদেব হুতি বিদ্রোহী লোহিত সাগর

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

০২ অক্টোবর ২০২৬
সৌদিতে ধূলিঝড় ও আকস্মিক বন্যার শঙ্কা
৩০ সেপ্টেম্বর ২০২৬
দুই পাইলটের মারামারি, ইসরায়েলগামী ফ্লাইটের সৌদি আরবে জরুরি অবতরণ
২৯ সেপ্টেম্বর ২০২৬
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জি-৭ দেশগুলো ১০ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়বে
  2. ডিজেলের দাম বাড়ায় জরুরি বৈঠকে ইইউ
  3. ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, যোগ দিল ককরোচ পার্টি
  4. ফ্রান্সে সহিংস বিক্ষোভ, ৪০০ হাইস্কুল বন্ধ ঘোষণা
  5. ইইউকে মজুত রাখা ডিজেল ছাড়তে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
  6. প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীর অবস্থা আশঙ্কাজনক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x