Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০০, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:০৫, ০৩ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০০, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:০৫, ০৩ অক্টোবর ২০২৬
আরও খবর
সর্বাত্মক যুদ্ধে নামছে সৌদি আরব, প্রস্তুত এক লাখ সেনা
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
হুথিদের রুখতে ইয়েমেনে ৪ কার্গো অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান
সৌদিতে ধূলিঝড় ও আকস্মিক বন্যার শঙ্কা
ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বন্ধ করল ফ্লাইদুবাই

মক্কা চুক্তিতে যুক্ত হতে চায় ছয়টির বেশি দেশ : পাকিস্তান

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০০, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:০৫, ০৩ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০০, ০৩ অক্টোবর ২০২৬
আপডেট: ১৩:০৫, ০৩ অক্টোবর ২০২৬
ইসলামাবাদে সংবাদ সম্মেলনে মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে কথা বলছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। ছবি : জিও নিউজ

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে’ অন্তর্ভুক্ত হতে অন্তত ৬টির বেশি দেশ প্রবল আগ্রহ প্রকাশ করেছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। তবে এই চুক্তিটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো দেশকে আক্রমণের উদ্দেশ্যে এটি তৈরি করা হয়নি বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। খবর জিও নিউজের। 

সংবাদ সম্মেলনে ইশাক দার জানান, ন্যাটোর ৫ নম্বর ধারার অনুকরণে গঠিত এই মক্কা প্রতিরক্ষা জোটের মূল নীতি হলো— সদস্যভুক্ত তিনটি দেশের যেকোনো একটির ওপর হামলা চালানো হলে তা বাকি সব দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক যৌথভাবে এই চুক্তিতে স্বাক্ষর করে। এর ঠিক কয়েক সপ্তাহ পরেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো শুরু করে।

তিনি জানান, গত ৩১ আগস্ট জোটের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই চুক্তির স্থায়ী সদর দপ্তর সৌদি আরবে স্থাপন করা হবে। মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক লেফট্যানেন্ট জেনারেল (অব.) নোমান মাহমুদকে মনোনীত করা হয়েছে।

সৌদি আরবে চলমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে ইশাক দার জানান, দেশটি এ পর্যন্ত ১৭ থেকে ১৮টি হামলার মুখোমুখি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় আগামী সপ্তাহে রিয়াদে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতিসংঘের সনদ অনুযায়ীও এ ধরনের যৌথ আঞ্চলিক জোট গঠন ও প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের পূর্ণ অধিকার রয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, সৌদি আরবকে রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক এই বাণিজ্যিক জলপথ অতিক্রমের ক্ষেত্রে অতিরিক্ত কোনো ফি বা সার্ভিস চার্জ দেওয়া উচিত নয়। সংঘাতময় এই পরিস্থিতিতে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বিষয়টি ইতিবাচকভাবে সমাধানের ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রতিবেশী আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইশাক দার জানান, আফগানিস্তানের প্রতি পাকিস্তানের শুভকামনা রয়েছে। তবে তাদের ভূখণ্ড যেন কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করতে হবে কাবুলের তালেবান সরকারকে। নিষিদ্ধ ঘোষিত টিটিপি, বিএলএ এবং ‘ফিতনা আল-হিন্দুস্তানের’ বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা কাবুলের প্রমাণ করা উচিত। সীমান্ত বন্ধ থাকার ফলে আফগান কৃষকদের শস্য বিনষ্ট হওয়ার বিষয়ে পাকিস্তান অবগত আছে বলেও তিনি মন্তব্য করেন।

পাকিস্তান মক্কা চুক্তি সৌদি আরব হুথি বিদ্রোহী

সংশ্লিষ্ট সংবাদ: পাকিস্তান

৬ ঘন্টা আগে
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
০১ অক্টোবর ২০২৬
আফগানিস্তানে বিমান হামলার দাবি পাকিস্তানের, নিহত ২২
২৯ সেপ্টেম্বর ২০২৬
নারী ব্যবসায়ীকে চেতনানাশক খাইয়ে গণধর্ষণের অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জি-৭ দেশগুলো ১০ কোটি ব্যারেল ডিজেল বাজারে ছাড়বে
  2. ডিজেলের দাম বাড়ায় জরুরি বৈঠকে ইইউ
  3. ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, যোগ দিল ককরোচ পার্টি
  4. ফ্রান্সে সহিংস বিক্ষোভ, ৪০০ হাইস্কুল বন্ধ ঘোষণা
  5. ইইউকে মজুত রাখা ডিজেল ছাড়তে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
  6. প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীর অবস্থা আশঙ্কাজনক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x