সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত খাগড়াছড়ির আশরাফ উদ্দিন রনি। ছবি : এনটিভি
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় দেশটির আবহা প্রদেশে পাহাড়ি সড়কে নামার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বাংলাদেশি হলেন আশরাফ উদ্দিন রনি ও কামরুল হাসান। রনি খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার বাসিন্দা। অপরজন ফ্রিজার ভ্যানের চালক কামরুল হাসানের বাড়ি নোয়াখালী জেলায়।
নিহত আশরাফের চাচা মীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, মাছ নিয়ে আবহা শহর থেকে জিজান শহরে যাওয়ার পথে পাহাড়ি সড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে গাড়ির চালক ও পাশে থাকা আশরাফ মারা যান। গত দুই মাস আগে ছুটি শেষে আশরাফ দেশ থেকে সৌদি আরবের কর্মস্থলে ফিরেছিলেন। মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।
দুজনের মরদেহ বর্তমান স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

কামাল পারভেজ অভি, মক্কা