Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
নওগাঁয় ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রকৌশলী নিহত
পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
‘আমি কার মুখ দেখে বাকি জীবন পার করব’
আইফোন নাকি অন্য শত্রুতা? অপ্রতীম হত্যাকাণ্ডে একাধিক আটক
কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার, ১২ ঘণ্টার মধ্যে বিচারের দাবিতে মানববন্ধন

মস্কোয় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, নিহত ২

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:৫০, ২০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৩:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২৬
২০ সেপ্টেম্বর মস্কো অঞ্চলের কোটেলনিকিতে ড্রোন হামলার পর একটি ক্ষতিগ্রস্ত বহুতল অ্যাপার্টমেন্ট ভবন দেখা যাচ্ছে। ছবি: এএফপি

রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। হামলায় মস্কো অয়েল রিফাইনারির একটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

স্থানীয় সময় আজ রোববার (২০ সেপ্টেম্বর) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাশিয়ার বিভিন্ন এলাকায় ১ হাজার ৬০০টির বেশি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪৫০টি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল। খবর আল জাজিরার। 

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে এই হামলা চালানো হয়েছে। সোবিয়ানিন অভিযোগ করেন, নির্বাচন ব্যাহত করার লক্ষ্যেই হামলাটি চালানো হয়েছে। তবে তার দাবি, সেই প্রচেষ্টা সফল হয়নি।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, দুটি পৃথক ঘটনায় ৪৪ বছর বয়সী এক নারী ও এক বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন।

আন্দ্রেই ভোরোবিয়ভ আরও জানান, একটি ড্রোন ২১ তলা একটি ভবনে আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। পরে প্রায় ৪০০ বাসিন্দাকে ভবনটি থেকে সরিয়ে নেওয়া হয়।

মস্কোর মেয়র সোবিয়ানিন বলেন, মস্কো অয়েল রিফাইনারির একটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

মস্কোর এই বড় তেল শোধনাগারটি সাম্প্রতিক মাসগুলোতেও ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘপাল্লার ড্রোন হামলা সাম্প্রতিক সময়ে আরও জোরদার করেছে ইউক্রেন। বিশেষ করে দেশটির জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ইউক্রেনের লক্ষ্য, যুদ্ধ পরিচালনায় রাশিয়ার গুরুত্বপূর্ণ রাজস্বের উৎসগুলোতে চাপ সৃষ্টি করা।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছে। সর্বশেষ এই হামলা সেই দাবির পরই ঘটল।

এদিকে রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনের মধ্যেই হামলার ঘটনা ঘটল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সেনা অভিযান শুরুর পর এটিই দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন। রাশিয়ার ওই অভিযানের পর শুরু হওয়া যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন পক্ষের হিসাবে উঠে এসেছে।

অন্যদিকে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাতভর দেশটির বিভিন্ন এলাকায় রাশিয়া ১৩৮টি বিভিন্ন ধরনের ড্রোন ছুড়েছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে ১০১টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে বলে দেশটির বিমানবাহিনী জানিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউক্রেন রাশিয়া ড্রোন হামলা নিহত

সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

০৫ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের দূতদের সফর ঘিরে কিয়েভে হামলা থামাতে বললেন পুতিন
২৯ আগস্ট ২০২৬
কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭
২২ আগস্ট ২০২৬
ইউক্রেনে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ফ্রান্স
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন শর্ত দিল ইরান
  2. জাতিসংঘ সাধারণ পরিষদ এখনো আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ মঞ্চ
  3. যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও ইরানের তেল বিক্রি ২ বছরের মধ্যে সর্বোচ্চ
  4. স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
  5. মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরে থেকে নির্ধারণ করা সম্ভব নয় : আরাঘচি
  6. পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে ‘এক পদের’ বেশি খাবার না রাখার নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x