Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইতালি
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
মান্দেব প্রণালি বন্ধের পরিণতি হবে ভয়াবহ ও ‘বিপর্যয়কর’ : কাতার
গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা

বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:১০, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়েমেনে উপকূলের বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজ নোঙর করা। ছবি : এএফপি

লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে নিজস্ব বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সরাসরি যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে ইতালি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে এককভাবেই এই সামরিক পদক্ষেপ গ্রহণ করছে রোম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তোর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। খবর আলজাজিরার। 

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো জানান, বাণিজ্যিক পথ সুরক্ষায় ইতালির পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে। প্রণালিটি যদি চলাচলের অযোগ্য হয়ে পড়ে, তবে তার অর্থনৈতিক পরিণতি অত্যন্ত ভয়াবহ রূপ নেবে। আমলাতান্ত্রিক বিলম্ব বা সিদ্ধান্তহীনতার কারণে সার্বিক পরিস্থিতিকে আরও জটিল হতে দেওয়া যায় না বলেই ইতালি দ্রুত এই পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বাব আল-মান্দেব প্রণালিটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে যুক্ত করেছে, যা ইউরোপ ও এশিয়ার মধ্যকার পণ্য, তেল, প্রাকৃতিক গ্যাস ও কনটেইনার পরিবহণের অন্যতম ব্যস্ত রুট। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ এই সরু প্রণালিটি দিয়েই পরিবাহিত হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের একপর্যায়ে ইরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বাব আল-মান্দেব প্রণালির গুরুত্ব বৈশ্বিক বাণিজ্যে দ্বিগুণ বৃদ্ধি পায়। হরমুজ বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্য ও সৌদি আরব লোহিত সাগরের বিকল্প রুট ও পাইপলাইনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে।

তবে সম্প্রতি ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা দ্রুত সামরিক অভিযান চালিয়ে লোহিত সাগর সংলগ্ন ইয়েমেনের সমগ্র পশ্চিমাঞ্চলীয় উপকূল এবং বেশ কয়েকটি কৌশলগত দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ফলে এই প্রণালির ওপর হুথিদের প্রায় নিরঙ্কুশ আধিপত্য তৈরি হয়েছে। আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য এটিকে বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিল ইতালি।

ইতালি লোহিত সাগর বাব আল-মান্দেব প্রণালি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্য সংঘাত

সংশ্লিষ্ট সংবাদ: ইতালি

০৯ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত পাঁচ জনের পরিচয় শনাক্ত : বাংলাফ্যাক্ট
০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তায় থানায় অভিযোগ দায়ের
১৩ আগস্ট ২০২৬
রোমে ট্র্যাজেডির শিকার আমিরকে পাসপোর্ট দিল বাংলাদেশ দূতাবাস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি, নিষিদ্ধ আ.লীগ নেতাদের হুঙ্কার
  2. বিশ্ববাজারে কমল তেলের দাম
  3. পবিত্র কাবার মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানি আর নেই
  4. প্রধানমন্ত্রীর জন্য যুক্তরাষ্ট্র বিএনপির গভীর রাত পর্যন্ত আনন্দ সমাবেশ
  5. প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিউইয়র্কের জ্যাকসন হাইটস উত্তপ্ত
  6. নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x