Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১৪, ২৫ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১৪, ২৫ অক্টোবর ২০২৬
আরও খবর
ফ্রান্সে কঠোর পুলিশি পাহারায় লাখো মানুষের বিক্ষোভ, হাজারো গ্রেপ্তার
‘অধিকার আদায়ে লড়ছি’ : প্যারিসে বিক্ষোভ অব্যাহত রাখার প্রত্যয়
আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ
ওসির সঙ্গে রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডায় পুলিশের জিডি

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইতালি, পুলিশের সঙ্গে সংঘর্ষ

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১৪, ২৫ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:০৫, ২৫ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:১৪, ২৫ অক্টোবর ২০২৬
ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি : রয়টার্স

ইতালিতে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। দেশটির প্রধান কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোম, তুরিন ও বোলোনিয়ার মতো বড় শহরগুলোতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ।

আজ রোববার (২৫ অক্টোবর) তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে ইতালীয় সংবাদমাধ্যম আনাসার বরাতে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাজপথে নেমে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের তীব্র সংঘাত বাঁধে। তুরিনে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও আতশবাজি নিক্ষেপ করলে পুলিশ বাধ্য হয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। রাজধানী রোমেও একটি বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া মানুষেরা পুলিশকে লক্ষ্য করে বোতল ছুড়লে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একইভাবে বোলোনিয়া শহরেও বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ফায়ারক্ল্যাকার বা পটকা ও বোতল ছুড়লে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া মিলান ও ফ্লোরেন্সেও চরম উত্তেজনা বিরাজ করে। এসব শহরে বিক্ষোভকারীদের শহরের মূল কেন্দ্রগুলোতে প্রবেশে বাধা দেয় পুলিশ বাহিনী।

এদিকে গত সপ্তাহের বিক্ষোভের সময় সংঘটিত সহিংসতা ও গোলযোগের তদন্তের অংশ হিসেবে মিলান, মনজা এবং অন্যান্য ২০টি শহরে প্রায় দেড় শতাধিক অভিযান ও তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আনাসার তথ্য অনুযায়ী, পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুর এবং ভবনগুলোতে অগ্নিসংযোগের পরিকল্পনা ও হুমকির অভিযোগের তদন্তের অংশ হিসেবে এই অভিযানগুলো পরিচালিত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি জানান, সংবেদনশীল হিসেবে চিহ্নিত শহরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক অবস্থান নেওয়া হবে।

ইতালি বিক্ষোভ পুলিশ সংঘর্ষ রোম

সংশ্লিষ্ট সংবাদ: ইতালি

১৪ অক্টোবর ২০২৬
আগামী মাসে ঢাকায় ভাষা ও কর্মদক্ষতার প্রশিক্ষণ দেবে ইতালি দূতাবাস
১৯ সেপ্টেম্বর ২০২৬
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
০৯ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত পাঁচ জনের পরিচয় শনাক্ত : বাংলাফ্যাক্ট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানে নতুন হামলার পরিকল্পনা সেন্টকমের : অনুমোদন দেবেন ট্রাম্প?
  2. সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইতালি, পুলিশের সঙ্গে সংঘর্ষ
  3. ব্রাজিলে ভোট : আবারও লুলা সিলভা নাকি বলসোনারো যুগ?
  4. ইরানে আবারও হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল?
  5. কেনিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২২
  6. মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পকে তুলোধোনা করলেন ওবামা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x