Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত
বাস-কনটেইনারের সংঘর্ষে পথচারী নিহত
শ্রীমঙ্গলে বাসচাপায় অটোরিকশার ৩ আরোহী নিহত
জাপানে টাইফুন দুজুয়ানে নিহত ৪, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৪৫ হাজার বাড়ি
নওগাঁয় বাসচাপায় ভ্যানচালক নিহত

পাকিস্তানে পুলিশ লাইন্সে আত্মঘাতী বোমা হামলা, ৫ পুলিশসহ নিহত ১৬

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৭:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের মানচিত্র

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক অঞ্চল কোহাট জেলার কোহাট পুলিশ লাইন্সে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক আত্মঘাতী বোমা হামলায় পাঁচ পুলিশ সদস্যসহ ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক লোক। খবর পাকিস্তানের গণমাধ্যম ডনের।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ধসে পড়া একটি ভবনের পাশে বেশকিছু নাগরিক জড়ো হয়ে আছে। সেখানকার ধ্বংসস্তূপ থেকে তারা জিনিসপত্র সরাচ্ছেন এবং আহতদের সাহায্যে এগিয়ে আসছেন।

হাফিজ গুল বাহাদুর পরিচালিত ‘ইত্তেহাদুল মুজাহিদিন’ এই হামলার দায় স্বীকার করেছে।

ডন-কে দেওয়া এক সাক্ষাৎকারে খাইবার পাখতুনখোয়ার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজি) জুলফিকার হামিদ মৃতের সংখ্যা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের এই ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

জুলফিকার হামিদ ডন-কে বলেন, প্রাথমিকভাবে গাড়ি বোমা নিয়ে আসা একজন আত্মঘাতী হামলাকারী ভবনের গেটে আঘাত হানে। হামলাকারীদের কয়েকজন কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের ভবনের দিকে এগোলে তাদের হত্যা করা হয়। তবে তিনজন স্পেশাল ব্রাঞ্চ ভবনের দিকে চলে যায়।

আইজি হামিদের দেওয়া প্রাথমিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে এই বিস্ফোরণ ঘটে। বিজ্ঞপ্তিতে আরও যোগ করা হয়, প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ভবনে সজোরে ধাক্কা দেয়।

পরে এক বিবৃতিতে জুলফিকার হামিদ জানান, স্পেশাল ব্রাঞ্চ ভবনের কাছে এক আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। তিনি আরও যোগ করেন, এ সময় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময় চলছিল।

আইজি জুলফিকার হামিদ আরও বলেন, ‘ফিতনা-উল-খাওয়ারিজদের পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। পুলিশ বাহিনীর মনোবল চাঙ্গা রয়েছে।’

উল্লেখ্য, 'ফিতনা আল-খাওয়ারিজ' শব্দটি নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের চিহ্নিত করতে ব্যবহার হয়ে থাকে।

জুলফিকার হামিদের বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণের পর সাতজন সন্ত্রাসী পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। এ পর্যন্ত এক আত্মঘাতী হামলাকারীসহ ছয় সন্ত্রাসী নিহত হয়েছে।

এদিকে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ঘটনার একটি বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। তাঁর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, তিনি নিরীহ নাগরিকদের লক্ষ্যবস্তু করাকে ‘অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এর আগে ২০১০ সালে, কোহাট পুলিশ লাইন্সের ঠিক পেছনে অবস্থিত পুলিশ কলোনির ভেতরে একটি রিমোট-কন্ট্রোল বোমার বিস্ফোরণে পুলিশ সদস্যদের আত্মীয়স্বজনসহ ২০ জন নিহত এবং ৯০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন।

নিহত আত্মঘাতী বোমা হামলা পুলিশ লাইন্স
১৯ আগস্ট ২০২৬
কলকাতার হোটেলে আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিক নিহত, বাড়িতে শোকের মাতম
১৪ আগস্ট ২০২৬
মদিনায় অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৮
১০ আগস্ট ২০২৬
সৌদিতে আগুনে নিহতদের ৩ জনের বাড়ি নাটোরে
১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে আগুনে নিহতের ১৩ জনই নওগাঁর
১০ আগস্ট ২০২৬
রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
০৯ আগস্ট ২০২৬
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
০৮ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
২৮ জুলাই ২০২৬
বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
২৮ জুলাই ২০২৬
শেয়ালের উপদ্রব ঠেকাতে দেওয়া বৈদ্যুতিক তারে প্রাণ গেল বৃদ্ধের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরানকে ‘নরক’ বানানোর হুমকি দিয়েও নভেম্বরে চুক্তির আশা ট্রাম্পের
  2. জাতিসংঘে ইসরায়েলের ‘গণহত্যামূলক মানসিকতার’ তীব্র নিন্দা এরদোয়ানের
  3. গাজার পরিস্থিতি নিয়ে নিষ্ক্রিয়তার জন্য আমাদের লজ্জা হওয়া উচিত : ম্যাক্রোঁ
  4. জাতিসংঘ অধিবেশনে ব্রাজিলের প্রেসিডেন্ট কেন প্রথমে বক্তব্য দেন?
  5. জাতিসংঘে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর ট্রাম্পের
  6. রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x