Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৬, ১০ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৬, ১০ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
জালিয়াতির তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ
শেখ হাসিনাকে কবিতা উৎসর্গ করা মনিরুল ইসলাম এখনও প্রভাবশালী
ভারত হাসিনাকে ফেরত দিলেই কারাগারে পাঠানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনও কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা
শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট : সারজিস আলম

পুতুলের বিরুদ্ধে সনদ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, আইনজীবীর অস্বীকার

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৬, ১০ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:০৫, ১০ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৫:০৬, ১০ সেপ্টেম্বর ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। আন্তর্জাতিক সংস্থাটির পক্ষ থেকে তার বিরুদ্ধে একাডেমিক সার্টিফিকেট জালিয়াতি ও ভ্রমণ খরচে অর্থ আত্মসাতের অভিযোগ তোলার প্রেক্ষাপটে তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে তার আইনজীবীরা এসব অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সায়মা ওয়াজেদ এ পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের গোড়ার দিকে সায়মা ওয়াজেদ ডাব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০২৪ সালে বাংলাদেশে সরকার পতনের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর ২০২৫ সালের জুলাইয়ে তাকে বিনা বেতনে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় ডাব্লিউএইচও। পরবর্তীতে ডাব্লিউএইচও মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে পুতুলের বিরুদ্ধে চীন সফরকালে ভ্রমণ খরচের বিলে আর্থিক আত্মসাৎ এবং ভুয়া একাডেমিক সনদের তথ্য ব্যবহারের লিখিত অভিযোগ তোলে সংস্থাটি।

তবে সায়মা ওয়াজেদের পক্ষে তার আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। 

এর আগে জুলাইয়ে ডব্লিউএইচওকে পাঠানো পাল্টা চিঠিতে আইনজীবীরা দাবি করেন, চীন ভ্রমণের বিলে ৯০১ ডলারের অনিয়মের অভিযোগটি সায়মা ওয়াজেদের এক সহকারীর প্রশাসনিক ভুলের কারণে হয়েছিল। আর একাডেমিক যোগ্যতার বিষয়ে তারা জানান, বাংলাদেশে অটিজম ও মানসিক স্বাস্থ্য খাতে অবদানের জন্য পাওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির বিষয়টি শুরুতেই সংস্থাকে স্পষ্টভাবে অবহিত করা হয়েছিল, এতে কোনো তথ্য গোপন বা জালিয়াতি করা হয়নি।

ডাব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ লিখেছেন, আমি আমার অঞ্চলের দেশগুলোর সেবা করার জন্য আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছিলাম, যা আমি আন্তরিকতার সঙ্গে করে এসেছি। যেহেতু আপনি দায়িত্ব কার্যকরভাবে পালন করতে আমাকে বাধা দিয়ে চলেছেন, তাই ডব্লিউএইচতে আপনার নেতৃত্বের ওপর আমার সব আস্থা ও বিশ্বাস হারিয়ে গেছে। এ ছাড়া, আপনার বেতন ছাড়া ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের পর প্রায় এক বছর কোনো পারিশ্রমিক না পাওয়ায় আমার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সায়মা ওয়াজেদ পুতুল ডাব্লিউএইচও শেখ হাসিনা

সংশ্লিষ্ট সংবাদ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৭ ঘন্টা আগে
জালিয়াতির তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ
০৭ মে ২০২৬
আটলান্টিকের সেই ক্রুজ শিপে হান্টাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫
০৩ ফেব্রুয়ারি ২০২৬
মারাত্মক স্বাস্থ্য সংকট মোকাবিলায় আর্থিক সহায়তা চায় ডব্লিউএইচও
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়াল
  2. ক্লাসরুমে সবচেয়ে দুষ্টু অস্ট্রেলিয়ার শিক্ষার্থীরা!
  3. ‘অতিমানবীয় ক্ষমতার অধিকারী হয়ে যেতে পারে এআই’
  4. মূল্যস্ফীতির আশঙ্কায় আরও কমলো স্বর্ণের দাম
  5. নাটালিসহ তিন নারী সহকারীকে বিপুল অর্থ উপহার, নিয়ম ভেঙে প্রশ্নের মুখে ট্রাম্প
  6. ট্রাম্পের চেয়ে চারগুণ বেশি বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, আরও বাড়ানোর সিদ্ধান্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x