‘হাসিনা বেঁচে থাকা পর্যন্ত সরকারকে শান্তিতে থাকতে দেবেন না’
ডিসেম্বরেই নয়, শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘অস্থিতিশীলতা এখন না, এই ডিসেম্বরের পরেও কোনো না কোনো সময় সৃষ্টির চেষ্টা হতে পারে। হাসিনা বেঁচে থাকা পর্যন্ত সরকারকে শান্তিতে থাকতে দেবেন না।’
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
জাহেদ উর রহমান বলেন, হাসিনার একটা কথা বলি, ১৯৯১ সালে নাকি ওনারা সরকার-টরকার গঠন করে ফেলছিলেন। যদিও তিনি তিনটা আসনে দাঁড়িয়ে দুটিতেই হেরেছেন। সে সময় সংসদে প্রথম দিনই তিনি বলেছিলেন সরকারকে একদিনও শান্তিতে থাকতে দিব না। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যেখানে তিনি নিজেও অংশ নিয়েছিলেন। তো ওনার এসব মনোভাব আগেরই।
তথ্য উপদেষ্টা বলেন, ৯১ সালের হাসিনা এখনকার চাইতে কম দানব ছিলেন, কিন্তু তিনি তখনও এই কথা বলেছেন আর এখন তিনি আমাদেরকে শান্তিতে থাকতে দিবেন। ওনাকে লাখ লাখ লোক নিয়ে পালিয়ে যেতে হয়েছে। উনি সেটা দিবেন না, উনি চেষ্টা করবেন, আমরা সেটা প্রতিহত করব।

নিজস্ব প্রতিবেদক