Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:২৩, ০৭ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:২৩, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
হরমুজে সেনা পাঠালে দক্ষিণ কোরিয়ার ‘সম্পত্তি’ ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
ইরানে যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের ২৫ বছরের জেল
দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান
ইরানের ৩ তেল ট্যাংকারে হামলা যুক্তরাষ্ট্রের

ইরানের হামলার ভয়ে মোবাইলফোন ও কম্পিউটারের ‘অ্যাড ট্রাকার’ বন্ধ রাখছে মার্কিন বাহিনী

এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:২৩, ০৭ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১০:২৩, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ইরানের হামলার ভয়ে নিজেদের মোবাইলফোন ও কম্পিউটারে ‘অ্যাড ট্র্যাকার’ (মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি) নিষ্ক্রিয় করে রেখেছেন মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা। মার্কিন সিনেটর রন ওয়াইডেনের লেখা একটি চিঠিতে বিষয়টি উঠে এসেছে। গত শুক্রবার এ চিঠি প্রকাশ করা হয়। খবর রয়টার্সের।

একাধিক মার্কিন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে একই কথা জানিয়ে বলেন, তাঁদের বিভিন্ন ধরনের ফোন ও কম্পিউটারে থাকা ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় করা হয়েছে।

বাণিজ্যিকভাবে পাওয়া ‘লোকেশন ডেটা’ ব্যবহার করে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের হামলার লক্ষ্যবস্তু করছে—এমন খবর নিয়ে যখন আলোচনা চলছে, তার মধ্যেই মার্কিন বাহিনীর এ পদক্ষেপ গ্রহণের খবর প্রকাশ্যে এল।

‘অ্যাড ট্র্যাকার’ বলতে এমন একটি প্রযুক্তিকে বোঝায়, যা মুঠোফোন বা কম্পিউটার ব্যবহারকারীর অবস্থান, ব্রাউজিং তথ্য, অ্যাপ ব্যবহার বা অনলাইন কার্যকলাপের তথ্য সংগ্রহ ও অনুসরণ করতে পারে। সাধারণত এসব তথ্য মুঠোফোন বা কম্পিউটার ব্যবহারকারীকে তাঁর লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখাতে ব্যবহার করা হয়।

মার্কিন বিমানবাহিনী ওয়াইডেনকে জানিয়েছে, দুই মাস আগে তারা তাদের কম্পিউটার ও মুঠোফোনে থাকা ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় করেছে। অন্য এক চিঠিতে মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ড জানিয়েছে, তারা সম্প্রতি তাদের উইন্ডোজচালিত ডিভাইসগুলোয় থাকা এসব শনাক্তকারী ব্যবস্থা নিষ্ক্রিয় করেছে।

আর মার্কিন সেনাবাহিনী রয়টার্সকে জানিয়েছে, চলতি বছরের শুরু থেকেই তাদের মুঠোফোনের ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।

ওরেগন অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট–দলীয় সিনেটর ওয়াইডেন কয়েক মাস ধরে এ বিষয়ে পেন্টাগনের কাছে জবাবদিহি ও পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন।

ওয়াইডেনকে দেওয়া সেনাবাহিনী ও নৌবাহিনীর পৃথক চিঠিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর ডিভাইসগুলোয় বিজ্ঞাপন আইডি নিষ্ক্রিয় করা হয়েছে। তবে ঠিক কবে থেকে এসব বিধিনিষেধ কার্যকর করা হয়েছে, সে বিষয়ে চিঠিতে তথ্য দেওয়া হয়নি।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উইন্ডোজ কম্পিউটারগুলোয় বিজ্ঞাপন আইডি ২০২১ সালের আগে থেকেই বন্ধ রয়েছে। তবে অ্যান্ড্রয়েড ও অ্যাপলের মুঠোফোনে অন্তত ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

নৌবাহিনীর বক্তব্য জানতে পাঠানো বার্তার কোনো জবাব পাওয়া যায়নি।

স্মার্টফোন থেকে ব্যবহারকারীর অবস্থান সম্পর্কে যে তথ্য বা লোকেশন ডেটা পাওয়া যায়, তার পরিমাণ কমানোর এ উদ্যোগ এমন সময়ে নেওয়া হলো, যখন মার্কিন সামরিক কর্মকর্তারা সামগ্রিকভাবে ফোন ব্যবহারের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের বিষয় বিবেচনা করছেন।

ওয়াইডেন ও নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান পার্টির প্রতিনিধি প্যাট হ্যারিগান এ নিয়ে গত শুক্রবার পেন্টাগনের কাছে একটি চিঠি পাঠিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। তাঁরা চিঠিতে সামরিক বাহিনী এবং এর সদস্যদের অবস্থানের তথ্য কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি যথাযথভাবে মোকাবিলা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলেছেন।

চিঠিতে বিভিন্ন সামরিক শাখার দেওয়া তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব তথ্যে সামরিক বাহিনীর মুঠোফোন ও কম্পিউটারে ‘অ্যাড আইডি’ নিষ্ক্রিয় করার বিষয়ে তাদের নেওয়া পদক্ষেপের কথা জানানো হয়েছে।

মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি (এমএআইডি) হলো প্রতিটি ডিভাইসের সঙ্গে যুক্ত আলাদা আলাদা শনাক্তকারী ব্যবস্থা। এগুলো ব্যবহার করে মুঠোফোনের বিভিন্ন অ্যাপে ব্যবহারকারী ব্যক্তির কার্যকলাপ অনুসরণ করা এবং তিনি কোথায় অবস্থান করছেন, তা শনাক্ত করা সম্ভব।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের আকস্মিক হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। যুদ্ধের শুরুতে মার্কিন নেতৃত্বের প্রত্যাশা ছিল ইরানের ওপর ক্রমবর্ধমান অর্থনৈতিক–সামরিক চাপ তেহরানের নেতৃত্বকাঠামোয় পরিবর্তন ঘটাবে। কিন্তু ছয় মাস পর এখন স্পষ্ট, সে প্রত্যাশা পূরণ হচ্ছে না।

যুক্তরাষ্ট্র ইরান হামলা মোবাইলফোন অ্যাড ট্রাকার

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

১ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের মায়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
০৬ সেপ্টেম্বর ২০২৬
ইরানের ৩ তেল ট্যাংকারে হামলা যুক্তরাষ্ট্রের
০৫ সেপ্টেম্বর ২০২৬
‘চীনের নস্ত্রাদামুসের’ যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধসহ ৫ ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজে সেনা পাঠালে দক্ষিণ কোরিয়ার ‘সম্পত্তি’ ধ্বংসের হুঁশিয়ারি ইরানের
  2. ইরানে যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের ২৫ বছরের জেল
  3. দিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৩, ধ্বংসস্তূপ থেকে বাঁচানোর আকুতি শিক্ষার্থীদের
  4. বন্যায় বিধ্বস্ত চীনের সীমান্ত অঞ্চলে শত শত মানুষের ভাগ্য এখনও অজানা
  5. ডেমোক্র্যাটদের খোঁচা দিতে গিয়ে ‘হাসির পাত্র’ ট্রাম্প
  6. দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x