Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১৫, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ২১:২৩, ৩০ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১৫, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ২১:২৩, ৩০ আগস্ট ২০২৬
আরও খবর
দাম কমে আজ যে দরে বিক্রি হবে স্বর্ণ
দেশের বাজারে আজ যে দামে মিলছে এক ভরি স্বর্ণ
দেশের বাজারে আজ যে দামে মিলছে এক ভরি স্বর্ণ
স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা, নজর এখন ফেড প্রধানের বক্তব্যে
অর্থ কেলেঙ্কারি এড়াতে সপরিবারে আত্মগোপনে স্বর্ণ ব্যবসায়ী

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

এনটিভি অনলাইন ডেস্ক
২১:১৫, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ২১:২৩, ৩০ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২১:১৫, ৩০ আগস্ট ২০২৬
আপডেট: ২১:২৩, ৩০ আগস্ট ২০২৬
ফাইল ছবি

বিশ্বজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান কেভিন ওয়ারশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দেওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের এই দরপতন হয়। এতে এক দিনেই স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমেছে। খবর রয়টার্সের। 

শুক্রবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের ইডিটি সময় বেলা ১টা ৪৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা প্রতি আউন্স ট্রয় স্বর্ণের দাম ২.৯ শতাংশ কমে ৪ হাজার ৫৬৭.২৩ ডলারে নেমে আসে। এটি গত ২০ আগস্টের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের সর্বনিম্ন দাম। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ভবিষ্যৎ চুক্তি বা ফিউচার প্রাইস ২.৯ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৫২৯.৯ ডলারে থিতু হয়।

গত মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৬৯৬.১৮ ডলারে উঠে তিন মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়। তবে শুক্রবারের এই পতনের পর চলতি সপ্তাহে সামগ্রিকভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম ২.৯ শতাংশ হ্রাস পেয়েছে।

স্বতন্ত্র বাজার বিশ্লেষক টাই ওয়াং জানান, ফেড চেয়ারম্যান মূল্যস্ফীতি কমছে না বলে সতর্ক করেছেন। একই সঙ্গে পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় ব্যাংকের অনেক কাজ বাকি বলে জানান। এর ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ব্যবসায় বড় ধাক্কা লেগেছে। ফেড প্রধান কেভিন ওয়ারশ উল্লেখ করেন, মূল মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ২ শতাংশে নেমে আসার বিষয়ে সুনিশ্চিত না হওয়া পর্যন্ত নীতি নির্ধারকরা হাত গুটিয়ে বসে থাকবেন না। এই মন্তব্যের পর বাজারে সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা অনেক বেড়ে গেছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ওয়ারশের বক্তব্যের পর সেপ্টেম্বরের বৈঠকে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ার সম্ভাবনা ৫৮ শতাংশে উন্নীত হয়েছে, যা এই বক্তব্যের আগে ছিল ৩৬ শতাংশ। এ ছাড়া আগামী ডিসেম্বরে সুদের হার বাড়ার সম্ভাবনা বেড়ে ৮৯ শতাংশে পৌঁছেছে। সাধারণ নিয়মে সুদের হার বাড়লে কোনো নির্দিষ্ট লভ্যাংশ না দেওয়া ধাতু হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কমে যায়।

এর পাশাপাশি মার্কিন ডলারের সূচক এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। ফলে অন্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য আন্তর্জাতিক বাজারে ডলারে বেচাকেনা হওয়া স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়ে। 

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের (রুপা) দাম ৩.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬.৮১ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম ০.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৫.০৭ ডলারে। তবে এর বিপরীতে প্যালাডিয়ামের দাম ৫.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৪২২.২৫ ডলারে উঠেছে।

স্বর্ণ দাম বাড়ল মার্কিন অর্থনীতিবিদ বিশ্ববাজার সুদ

সংশ্লিষ্ট সংবাদ: স্বর্ণ

১১ ঘন্টা আগে
দাম কমে আজ যে দরে বিক্রি হবে স্বর্ণ
২৯ আগস্ট ২০২৬
দেশের বাজারে আজ যে দামে মিলছে এক ভরি স্বর্ণ
২৮ আগস্ট ২০২৬
দেশের বাজারে আজ যে দামে মিলছে এক ভরি স্বর্ণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেপালে ভয়াবহ ধ্বংসযজ্ঞ, হিমালয়ের চূড়ায় কী ঘটেছিল?
  2. ট্রাম্পকে পাত্তা না দিয়ে ‘লেক অন্টারিও’ নামে বড় বিলবোর্ড বসালো কানাডা
  3. মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের
  4. নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৭৫০, নিখোঁজ প্রায় ৩ হাজার
  5. কিয়েভের কাছে অস্ত্রাগারে ভয়াবহ রুশ হামলায় নিহত ৩৭
  6. নাগরিকদের কূটনীতি ও দেশ রক্ষার প্রতিশ্রুতি দিলেন ইরানি নেতারা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x