Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:৪৭, ১৬ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:৪৭, ১৬ আগস্ট ২০২৬
আরও খবর
ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন না চললেও, পণ্যবাহী ৪৩ ট্রেন চলছে : রেলমন্ত্রী
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই তরুণী
শনিরআখড়ায় দোকানে ঢুকে গুলির ঘটনায় আসামি রিমান্ডে
রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনও কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত : তথ্য উপদেষ্টা

বিমানবন্দরে যাত্রীর পিস্তল থেকে আচমকা গুলি, আহত ২ নিরাপত্তাকর্মী

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:৪৭, ১৬ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ১৬ আগস্ট ২০২৬
আপডেট: ১৯:৪৭, ১৬ আগস্ট ২০২৬
ফাইল ছবি

ভারতের উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাইসেন্স করা পিস্তল থেকে দুর্ঘটনাবশত বের হয়ে দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। খবর এনডিটিভির। 

আজ রোববার (১৬ আগস্ট) সকালে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুম্বাইগামী ‘আইএক্স১৮১০’ ফ্লাইটের যাত্রীদের নিরাপত্তাজনিত তল্লাশি চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আজমগড়ের বাসিন্দা কমলেশ কেদারনাথ রায় নামের এক যাত্রী তার স্ত্রীর সঙ্গে মুম্বাই যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসেন। যাত্রার আগে নিয়ম অনুযায়ী তিনি তার কাছে থাকা ৭.৬২ মিমি পিস্তল ও ২১ রাউন্ড লাইভ কার্তুজ বা গুলির কথা জানান। এরপর অস্ত্র সংক্রান্ত আনুষ্ঠানিকতা ও পরীক্ষার জন্য তাকে নির্ধারিত স্ক্রিনিং এলাকায় নেওয়া হয়। সেখানে অস্ত্রটি পরীক্ষা-নিরীক্ষার সময় দুর্ঘটনাবশত এক রাউন্ড বেরিয়ে যায়। গুলিটি দেয়ালে লেগে প্রতিফলিত হয়ে বিমানবন্দরে দায়িত্বরত সুমন কুমারী ও রোহিত রাজ নামের দুই স্ক্রিনিং কর্মীকে আঘাত করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আহত নিরাপত্তাকর্মী সুমন কুমারী জানান, ওই যাত্রী বারবার বলছিলেন তার পিস্তলে কোনো গুলি লোড করা নেই। এটি প্রমাণ করতে গিয়েই তিনি হুট করে ট্রিগারে চাপ দেন। এতে মুহূর্তের মধ্যে গুলি ছুটে গিয়ে দুই পায়ে ও উরুতে লাগে এবং পাশে থাকা রোহিত রাজের বাঁ হাতের আঙুলে আঘাত করে। ঘটনার পরপরই আহত দুজনকে দ্রুত নিকটস্থ একটি বেসরকারি ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পরপরই স্থানীয় পুলিশ অভিযুক্ত যাত্রী কমলেশ কেদারনাথ রায়কে আটক করেছে। ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। বিমানবন্দরে বৈধ অস্ত্র বহনের ক্ষেত্রে নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে পালন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই আকস্মিক দুর্ঘটনার পরও বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক ছিল, তবে মুম্বাইগামী ওই ফ্লাইটটি নির্ধারিত সময়ের ১৪ মিনিট পর গন্তব্যের উদ্দেশে রওনা হয়।

ভারত বিমানবন্দর গুলিবর্ষণ পিস্তল গুলি
৩১ আগস্ট ২০২৬
চলন্ত স্লিপার বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
৩১ আগস্ট ২০২৬
নিউইয়র্কে আরএসএসের বিরুদ্ধে বিক্ষোভ, ভারতের পতাকা ছিঁড়ল খালিস্তানপন্থীরা
৩০ আগস্ট ২০২৬
এয়ার কুলারের ভেতর পাঁচ ফুটের গোখরা, পানি ঢালতে গিয়ে চমকে উঠল পরিবার
৩০ আগস্ট ২০২৬
গাছে বেঁধে শরীরে আগুন দেওয়ার ঘটনায় ইনফ্লুয়েন্সারের মৃত্যু
৩০ আগস্ট ২০২৬
মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের
২৮ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে ঢাকার যুক্ত হওয়া নিয়ে প্রশ্নের জবাবে যা জানাল ভারত
২৬ আগস্ট ২০২৬
সাত বছর পর ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট
২৫ আগস্ট ২০২৬
ভারতের যেকোনো আগ্রাসনের বিষয়ে আমরা সজাগ থাকব : পানিসম্পদমন্ত্রী
২৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি, আছেন বাংলাদেশিও
২২ আগস্ট ২০২৬
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেপালে ‘জেন-জি’ বিপ্লবের এক বছর : তরুণদের প্রত্যাশার বাস্তবায়ন কতটুকু?
  2. ইরানের ২৭ বিমান সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
  3. হুথিদের বিরুদ্ধে পাল্টা হামলা ইয়েমেনি বাহিনীর, সানা পুনরুদ্ধারের অঙ্গীকার
  4. ইসরায়েলি অবৈধ বসতির সঙ্গে পণ্য বাণিজ্যে ফ্রান্স-যুক্তরাজ্যসহ ১২ দেশের নিষেধাজ্ঞা
  5. লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  6. তেলের দাম বাড়ায় স্বর্ণের দামে পতন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x