Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪৪, ০৮ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪৪, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
ইউরোপের দেশগুলো কেন যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরিয়ে নিচ্ছে?
স্কুলছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে
ইসরায়েলের ফের হামলায় নিহত ৫ ফিলিস্তিনি
ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার বালাদুর আর নেই
এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইসরায়েলি অবৈধ বসতির সঙ্গে পণ্য বাণিজ্যে ফ্রান্স-যুক্তরাজ্যসহ ১২ দেশের নিষেধাজ্ঞা

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪৪, ০৮ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:৪০, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:৪৪, ০৮ সেপ্টেম্বর ২০২৬

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জনবসতিতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংস আক্রমণ ও অবৈধ বসতি সম্প্রসারণের প্রতিবাদে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ১২টি দেশ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যে কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে। ইউরোপীয় ও পশ্চিমা জোটের পররাষ্ট্র মন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। খবর এএফপির।

দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেন। এসব দেশ তাদের নিজ নিজ আইন ও বিধিমালা অনুযায়ী ইসরায়েলের অবৈধ বসতি থেকে উৎপাদিত পণ্যের আমদানিতে বিধিনিষেধ আরোপের প্রক্রিয়া শুরু করার ইচ্ছা ব্যক্ত করেছে। 

যৌথ বিবৃতিতে ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, পশ্চিম তীরে ইসরায়েল সরকারের সাম্প্রতিক কার্যক্রম দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। বসতি স্থাপনকারীদের অভূতপূর্ব সহিংসতা ও নতুন এলাকা দখলের আগ্রাসী মনোভাব পরিস্থিতিকে দ্রুত অবনতির দিকে নিয়ে যাচ্ছে বলেও সতর্ক করেন তারা।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসরায়েল সরকারকে অবিলম্বে তাদের বেসামরিক প্রশাসনিক ক্ষমতা ও অবৈধ বসতি সম্প্রসারণ কার্যক্রম বন্ধ করতে হবে। পাশাপাশি বসতি স্থাপনকারীদের সহিংসতার জন্য সঠিক জবাবদিহিতা নিশ্চিতকরণ ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ওঠা মানবতাবিরোধী অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করার তাগিদ দেওয়া হয়। 

উল্লেখ্য, পূর্বে আয়ারল্যান্ড ও স্পেন এককভাবে ইসরায়েলি বসতির পণ্যের বিরুদ্ধে বাণিজ্য পদক্ষেপ গ্রহণ করেছিল। অন্যদিকে ফ্রান্স দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যৌথ শাস্তিমূলক ব্যবস্থার আহ্বান জানিয়ে আসছিল, যা কিছু সদস্য দেশের আপত্তির মুখে এতদিন বিলম্বিত হয়। নতুন এই ১২ দলীয় ঐকমত্যের ফলে ইসরায়েলি অবৈধ বসতির ব্যবসা-বাণিজ্য বিশ্ববাজার থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েল পশ্চিম তীর যুক্তরাজ্য ফ্রান্স বাণিজ্য নিষেধাজ্ঞা

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

২৭ জুন ২০২৬
সামনের নির্বাচনে কি নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের অবসান ঘটবে?
১৭ মে ২০২৬
আগামী সপ্তাহেই ইরানে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
২৫ এপ্রিল ২০২৬
‘বাইবেলের হারানো গোত্রে’র দুই শতাধিক ভারতীয় তেল আবিবে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাশিয়া-উত্তর কোরিয়ার সীমান্তে প্রথম সড়ক সেতু চালু
  2. সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুথিদের হামলা
  3. চুরি ঠেকাতে ক্রেন দিয়ে বাড়ির ছাদে তোলা হলো গাড়ি
  4. গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ ৫ ফিলিস্তিনি নিহত
  5. জার্মানিতে অতি-ডানপন্থিদের বিশাল জয়, তোপের মুখে চ্যান্সেলর মের্জ
  6. ১৯১২ কোটি টাকার লটারি জিতে অর্ধেকই দান করলেন নারী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x