Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ১৬ জুলাই ২০২৬
আপডেট: ১০:২৩, ১৬ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ১৬ জুলাই ২০২৬
আপডেট: ১০:২৩, ১৬ জুলাই ২০২৬
আরও খবর
ট্রাম্পের নতুন শুল্কের জবাব দিতে প্রস্তুত  কানাডা : মার্ক কার্নি
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কারোপ যুক্তরাষ্ট্রের
হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে : ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : পেজেশকিয়ান
ইরান যুদ্ধে হিমশিম যুক্তরাষ্ট্র, আরও ৮৭ বিলিয়ন ডলার চায় পেন্টাগন

ব্রাজিলের পণ্যে নতুন ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের

এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ১৬ জুলাই ২০২৬
আপডেট: ১০:২৩, ১৬ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২০, ১৬ জুলাই ২০২৬
আপডেট: ১০:২৩, ১৬ জুলাই ২০২৬
ফাইল ছবি

ব্রাজিলের বিভিন্ন আমদানিপণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার (১৫ জুলাই) এই ঘোষণা দেওয়া হয়। খরব এএফপির। 

মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ২২ জুলাই থেকে এই নতুন শুল্ক নীতি কার্যকর হতে যাচ্ছে। তবে এই শুল্কের আওতা থেকে গোশত, কফি এবং নির্দিষ্ট কিছু উড়োজাহাজের যন্ত্রাংশসহ বেশ কিছু পণ্যকে বাদ রাখা হয়েছে। এ ছাড়া যেসব পণ্য যুক্তরাষ্ট্রে উৎপাদিত হয় না, সেগুলোও এই শুল্কের বাইরে থাকবে। 

মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে বলেন, ব্রাজিলের অন্যায্য বাণিজ্য অনুশীলনের কারণে মার্কিন কর্মী ও উৎপাদকরা গুরুত্বপূর্ণ বাজারে প্রবেশাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই তদন্তে চিহ্নিত সমস্যাগুলোর দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে ব্রাজিলের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটন এখনও প্রস্তুত।

এর আগে মার্কিন তদন্তে ব্রাজিলের কিছু নির্দিষ্ট নীতিকে ‘অযৌক্তিক বা বৈষম্যমূলক এবং মার্কিন বাণিজ্যের জন্য প্রতিবন্ধকতা’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্কের একটি বড় অংশ বাতিল করার পর, ট্রাম্প প্রশাসন তাদের অর্থনৈতিক এজেন্ডা পুনর্গঠনের অংশ হিসেবে ব্রাজিলের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর আওতায় ব্রাজিলের ওপর এই শুল্ক আরোপের যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। একই আইনি ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প প্রশাসন চলতি বছর আরও বেশ কিছু দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে ডজনখানেক বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব করেছেন মার্কিন কর্মকর্তারা।  

ব্রাজিলের ক্ষেত্রে মূলত ডিজিটাল বাণিজ্য ও দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ‘পিক্সের’ কারণে তৈরি হওয়া ‘অন্যায্য’ প্রতিযোগিতাকে দায়ী করেছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের দাবি, পিক্সের মতো ব্যবস্থার কারণে মার্কিন ক্রেডিট কার্ড কোম্পানিগুলো বৈষম্যের শিকার হচ্ছে।

যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে, তারা আলোচনার পথ খোলা রাখলেও নিজেদের উদ্বেগের দ্রুত সমাধান চায়। উদাহরণস্বরূপ, ব্রাজিল যেভাবে মেক্সিকো ও ভারতকে বিশেষ শুল্ক সুবিধা দেয়, যুক্তরাষ্ট্রও ঠিক তেমন অগ্রাধিকারমূলক সুবিধা দাবি করছে। তবে এই সেকশন ৩০১ তদন্তকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হচ্ছে— এমন সমালোচনা নাকচ করে দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। যদিও ট্রাম্প প্রশাসন এই ঘোষণার পর ব্রাজিলের কাছ থেকে কোনো পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থার আশা করছে না, তবুও তারা সতর্ক করেছে যে কোনো ধরণের পাল্টা চাপ আসলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। তবে সম্প্রতি দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। 

চলতি মাসে ওয়াশিংটনে ইউএসটিআরয়ের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে ব্রাজিলের অনুদারপন্থী প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্লাভিও বলসোনারো নতুন এই শুল্ক আরোপ না করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন। ব্রাজিলের সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলে ফ্লাভিও যুক্তি দেখান, নতুন শুল্কের কারণে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রাজনৈতিকভাবে সুবিধা পাবেন। 

উল্লেখ্য, আগামী অক্টোবরে ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দিনব্যাপী এই গণশুনানিতে আরও ডজনখানেক প্রতিনিধি অংশ নেন। গত বছর জাইর বলসোনারোর অভ্যুত্থান চেষ্টার বিচারের জের ধরে ট্রাম্প প্রশাসন ব্রাজিলের ওপর তীব্র শুল্ক আরোপ করেছিল, যেখানে বলসোনারো বর্তমানে ২৭ বছরের সাজা ভোগ করছেন। পরবর্তীতে দুপক্ষের আলোচনার পর লুলার কূটনৈতিক সাফল্যে সেই শুল্কের বড় অংশ প্রত্যাহার করা হয়েছিল। তবে নতুন করে ২৫ শতাংশ শুল্কের এই ঘোষণা দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আবারও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড় করাল।

যুক্তরাষ্ট্র ব্রাজিল বাণিজ্য পণ্য শুল্ক আরোপ

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

২৩ জুলাই ২০২৬
হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে : ট্রাম্প
২২ জুলাই ২০২৬
হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে গেলে ‘বিশ্বজুড়ে ঝুঁকি’ তৈরি হবে : রুবিও
২২ জুলাই ২০২৬
সৌদির সঙ্গে পরমাণু চুক্তি করছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের অনুমোদন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৪৭, পানিবন্দি ৭ লাখের বেশি মানুষ
  2. ২৬ দিন পর অনশন ভাঙলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক
  3. প্রশ্নফাঁস ঠেকাতে আরও কঠোর অবস্থানের ঘোষণা মোদির, ককরোচ পার্টির প্রত্যাখ্যান
  4. মোদিকে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতার হুঁশিয়ারি
  5. ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
  6. হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x