Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • লাতিন আমেরিকা
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪৫, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ০৯:১৩, ০৭ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪৫, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ০৯:১৩, ০৭ জুলাই ২০২৬
আরও খবর
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের চাপা দিল বাস, নিহত ৫
নাটোরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
চীনে জুতা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮
বজ্রাঘাতে দুই কৃষক নিহত
কক্সবাজারে পাহাড় ধসে ভাই-বোন নিহত, পানিবন্দী লক্ষাধিক মানুষ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়াল

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪৫, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ০৯:১৩, ০৭ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:৪৫, ০৭ জুলাই ২০২৬
আপডেট: ০৯:১৩, ০৭ জুলাই ২০২৬
৬ জুলাই ভেনিজুয়েলার লা গুয়াইরা রাজ্যের কাতিয়া লা মার-এ, ২৪শে জুনের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ওপরে একটি রংধনু দেখা যায়। ছবি: এএফপি

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। একই সঙ্গে ১৬ হাজার ৭৪০ জন আহত এবং ১৭ হাজার ৮৫৪ জন গৃহহীন হয়েছেন। দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্যানুযায়ী, রাজধানী কারাকাস এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চল লা গুয়াইরায় স্থাপিত ৮০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বর্তমানে অন্তত ১২ হাজার ৮০০ মানুষ অবস্থান করছেন।

গত ২৪ জুন মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এতে রাজধানী কারাকাস ও লা গুয়াইরা অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

সরকারি ও আন্তর্জাতিক সংস্থার প্রাথমিক মূল্যায়নে জানা গেছে, ভূমিকম্পে প্রায় ৬০ হাজার ভবন আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। অনেক এলাকায় এখনও উদ্ধার অভিযান চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার লা গুয়াইরায় ট্রাকভর্তি কফিন নিয়ে ফরেনসিক কর্মীদের একটি খোলা স্থানে যেতে দেখা গেছে। সেখানে ভারী যন্ত্রপাতি দিয়ে মাটি খুঁড়ে সাদা ক্রসচিহ্ন দিয়ে চিহ্নিত গণকবরে নিহতদের দাফনের কাজ চলছে।

ভূমিকম্পের পর উদ্ধারকাজের পাশাপাশি এখন বড় উদ্বেগ হয়ে উঠেছে স্বাস্থ্য সংকট। হাজার হাজার মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্র কিংবা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও পর্যাপ্ত চিকিৎসাসেবার অভাবে সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কারাকাসের হোসে গ্রেগরিও হার্নান্দেজ হাসপাতালের ট্রমা ইউনিটের প্রধান ইউজেনিও কোভা সতর্ক করে বলেন, দীর্ঘ সময় ধ্বংসস্তূপে আটকে থাকা আহতদের মধ্যে সংক্রমণের ঝুঁকি দ্রুত বাড়ছে।

তার ভাষায়, জটিল আঘাতের পাশাপাশি এখন সবচেয়ে বড় উদ্বেগ হচ্ছে সংক্রমণ। অনেক রোগীর ক্ষতস্থানে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আশ্রয়কেন্দ্রগুলোতে ইতোমধ্যেই ডায়রিয়া ও অন্যান্য সংক্রামক রোগের খবর পাওয়া যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে ভ্রাম্যমাণ টয়লেট, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড় কমানোর উদ্যোগ নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

সরকারের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেক এলাকায় ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সরকারি সহায়তা পৌঁছাতে দেরি হওয়ায় স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক এবং মানবিক সংগঠনগুলোই উদ্ধার ও ত্রাণ বিতরণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।

গবেষণা ও মানবাধিকার সংস্থা ওয়াশিংটন অফিস অন লাতিন আমেরিকা (ডব্লিউওএলএ)-এর সভাপতি ক্যারোলিনা জিমেনেজ বলেন, যে কোনো দেশে দুর্যোগের সময় প্রথম সাড়া দেওয়ার কথা রাষ্ট্রের। কিন্তু ভেনেজুয়েলায় বাস্তবতা হলো—সরকারই সবচেয়ে শেষে ঘটনাস্থলে পৌঁছেছে।

জিমেনেজ আরও বলেন, রাজধানীর উত্তরের কাতিয়া লা মার-এর মতো অনেক এলাকায় এখনও পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছায়নি। সেখানে সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন ও মানবিক কর্মীরাই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

ভূমিকম্প নিহত ভেনেজুয়েলা

সংশ্লিষ্ট সংবাদ: ভূমিকম্প

২৯ জুন ২০২৬
এক ঘণ্টায় বাংলাদেশের আশপাশে তিনবার ভূমিকম্প
২৯ জুন ২০২৬
আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
২৮ জুন ২০২৬
দেশে ফের ভূমিকম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আলী খামেনি হত্যার প্রতিশোধ অনিবার্য : মোজতবা খামেনি
  2. তাইওয়ান, জাপানে আঘাত হেনে ‘বাভি’ এগোচ্ছে চীনের দিকে
  3. সমুদ্র সৈকতে ভেসে আসা রহস্যময় বল ঘিরে কৌতূহল ও আতঙ্ক
  4. বাণিজ্যিক জাহাজে হামলার দায় এড়াল ইরান, আলোচনার প্রস্তাব
  5. ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর নেই, তবে আলোচনা চলবে : ট্রাম্প
  6. ভোটিং মেশিনে পরিবর্তনের চেষ্টার অভিযোগ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x