Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২০:১০, ০৯ জুলাই ২০২৬
আপডেট: ২২:০০, ০৯ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:১০, ০৯ জুলাই ২০২৬
আপডেট: ২২:০০, ০৯ জুলাই ২০২৬
আরও খবর
শক্তি কমে চীনে আঘাত হানল টাইফুন ‘বাভি’
ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করবে চীন ও দক্ষিণ কোরিয়া
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের চাপা দিল বাস, নিহত ৫
কোনো ক্ষতিগ্রস্ত পরিবার ত্রাণ সহায়তা থেকে বাদ যাবে না : ইকবাল হোসেইন
অধ্যাপক পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

চীনে জুতা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৮

এনটিভি অনলাইন ডেস্ক
২০:১০, ০৯ জুলাই ২০২৬
আপডেট: ২২:০০, ০৯ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২০:১০, ০৯ জুলাই ২০২৬
আপডেট: ২২:০০, ০৯ জুলাই ২০২৬

চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে আগুন লাগার পর কয়েক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হলেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৪ মিনিটে জিনজিয়াংয়ের চেনদাই টাউনশিপের জিয়াংতোউ গ্রামের কাইতুও রোড ইস্টে অবস্থিত হুইতেং শুজ কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। 

খবর পেয়ে ছুয়ানঝৌ শহরের ফায়ার সার্ভিসের ১৮৩ জন দমকলকর্মী ও ৩৫টি ফায়ার ট্রাক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ভেতরে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কারখানাজুড়ে বিশাল আগুন ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। কয়েকজন কর্মী ভবনের ছাদে আটকে পড়ে সাহায্যের জন্য সংকেত দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকাজে একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা, আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

তিনি দ্রুত অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।

শি জিনপিং বলেন, চলতি বছরে দেশে একাধিক বড় শিল্প দুর্ঘটনা ঘটেছে। তাই সব অঞ্চল ও সংশ্লিষ্ট বিভাগকে এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত ও দূর করতে হবে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংও পৃথক নির্দেশনায় দ্রুত উদ্ধার অভিযান, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং এ ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং ন্যাশনাল ফায়ার অ্যান্ড রেসকিউ অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে একটি বিশেষ তদন্ত ও উদ্ধার দল ঘটনাস্থলে পাঠিয়েছে।

উল্লেখ্য, চেনদাই চীনের অন্যতম বৃহৎ জুতা উৎপাদন কেন্দ্র। এখানকার কারখানাগুলো বছরে ১০০ কোটির বেশি জোড়া ক্রীড়া জুতা উৎপাদন করে। বিশ্বের মোট উৎপাদিত অ্যাথলেটিক জুতার প্রায় প্রতি পাঁচ জোড়ার একটি জিনজিয়াং অঞ্চলে তৈরি হয়।

চীন আগুন নিহত কারখানা ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: চীন

১৬ মিনিট আগে
শক্তি কমে চীনে আঘাত হানল টাইফুন ‘বাভি’
০৯ জুলাই ২০২৬
বন্যায় খামার থেকে পালাল ৯০০ সাপ, আতঙ্কে বাসিন্দারা
০৮ জুলাই ২০২৬
চীনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হরমুজ প্রণালি বন্ধ, ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা
  2. স্পিডবোট ডুবে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
  3. গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা মাঠপর্যায়ে চ্যালেঞ্জের মুখে
  4. আলী খামেনি হত্যার প্রতিশোধ অনিবার্য : মোজতবা খামেনি
  5. তাইওয়ান, জাপানে আঘাত হেনে ‘বাভি’ এগোচ্ছে চীনের দিকে
  6. সমুদ্র সৈকতে ভেসে আসা রহস্যময় বল ঘিরে কৌতূহল ও আতঙ্ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x