নাটোরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর কলেজ এলাকায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার রাজাপুর কলেজ এলাকায় বনপাড়া থেকে পাবনাগামী একটি ট্রাক বিপরীতমুখী ইজিবাইককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক রান্টু (৩৬) নিহত হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিয়ে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহতদের নাটোর সদর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেলে নাটোর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তৈলক্ষ (৪০) ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিপনের (৩৫) মৃত্যূ হয়।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, আহত আও দুইজনকে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি পাবনার ইশ্বরদী থেকে আটক করা হয়েছে। তবে চালককে খুঁজে পাওয়া যায়নি।

হালিম খান, নাটোর