Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ২৩:২৭, ১৯ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ২৩:২৭, ১৯ জুন ২০২৬
আরও খবর
হরমুজ প্রণালিতে বিস্ফোরণ, দুই তেল ট্যাঙ্কারে ভয়াবহ আগুন
হরমুজে হামলায় আগুন লাগা জাহাজ থেকে সরেছে নাবিকরা
হরমুজ প্রণালিতে ২ তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ, ৪ জাহাজের গতিরোধ
ইরানের ওপর অবরোধ কার্যকরে তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা
হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ২৩:২৭, ১৯ জুন ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ১৯ জুন ২০২৬
আপডেট: ২৩:২৭, ১৯ জুন ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ছবিটি বৃহস্পতিবার ইরানের বন্দর আব্বাস থেকে তোলা। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তির পর হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল গত দুই মাসের মধ্যে সবচেয়ে ব্যস্ততম পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার (১৯ জুন) সামুদ্রিক ট্র্যাকিং সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

ট্র্যাকিং ফার্ম 'এএক্সএসমেরিন'-এর তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সদ্য উন্মুক্ত হওয়া এই প্রণালি দিয়ে মোট ২৫টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে, যা এপ্রিলের মাঝামাঝি সময়ের পর থেকে সর্বোচ্চ। মার্চের শুরুর দিক থেকে দৈনিক গড়ে যেখানে মাত্র সাতটির কিছু বেশি জাহাজ চলাচল করছিল, সেই তুলনায় এই সংখ্যা তিন গুণেরও বেশি।

এই অঞ্চলে জাহাজ চলাচল বাড়ার লক্ষণ হিসেবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রণালির ঠিক দক্ষিণে সংযুক্ত আরব আমিরাতের খোরফাক্কান বন্দরের বাইরে খালি ট্রাকের লাইন প্রায় তিন কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে এবং সেখানে অন্তত চারটি কনটেইনার জাহাজ থেকে মালামাল খালাস করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, কুয়াশাচ্ছন্ন দিগন্তে আরও বেশ কিছু জাহাজ দেখা যাচ্ছিল, যেগুলো দৃশ্যত জেটিতে নোঙর করা এবং মালামাল খালাসের জন্য নিজেদের পালার অপেক্ষায় ছিল।

চলতি সপ্তাহে যুদ্ধ অবসানের চুক্তির আওতায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌ-পথটি পুনরায় খুলে দিতে সম্মত হওয়ার পরই জাহাজ চলাচলের এই জোয়ার আসে। তবে এই বৃদ্ধিটি ঘটেছিল শুক্রবার সুইজারল্যান্ডে দুই পক্ষের মধ্যে পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত হওয়ার আগেই।

এএক্সএসমেরিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার পারাপার হওয়া জাহাজের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ কিছু জাহাজ শনাক্তকরণ এড়াতে তাদের এআইএস (অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম) ট্রান্সপন্ডার সিগন্যাল বন্ধ করে রেখেছিল।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানি বাহিনী কার্যত এই প্রণালিটি বন্ধ করে দিয়েছিল। এরপর থেকে সামুদ্রিক কর্তৃপক্ষ এই এলাকায় জাহাজের ওপর ডজন খানেক হামলার খবর জানিয়েছিল।

হরমুজ প্রণালি জাহাজ চলাচল
১০ জুলাই ২০২৬
‘অনন্ত যুদ্ধের’ চক্রে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত, নেপথ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ?
০৫ জুলাই ২০২৬
হরমুজ প্রণালিতে আইআরজিসির টহল, ৬ জাহাজের পথ পরিবর্তন
২৮ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক চুক্তি ভঙ্গের অভিযোগ ইরানের
২৭ জুন ২০২৬
হরমুজ প্রণালিতে তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা
২৩ জুন ২০২৬
হরমুজ প্রণালি তেহরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে: গালিবাফ
২৩ জুন ২০২৬
হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২০ জুন ২০২৬
হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী
২০ জুন ২০২৬
লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদ, হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
২০ জুন ২০২৬
হরমুজ প্রণালিতে ঝুঁকি কমেছে
১৯ জুন ২০২৬
ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
  2. হুথিদের যেকোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে : ট্রাম্প
  3. শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ না করার আহ্বান আন্না হাজারের, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  4. যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি বদলাতে হবে : পেজেশকিয়ান
  5. শুক্রবার সারা ভারতে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির
  6. আন্দোলনের সমর্থনে পোস্ট সরাতে শিক্ষার্থীদের নির্দেশ আইআইটি মাদ্রাজের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x