সিনেট শুনানিতে তোপের মুখে মার্কো রুবিও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির শুনানিতে তীব্র তোপের মুখে পড়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে ওয়াশিংটনের সমর্থনের বিরুদ্ধে এক বিক্ষোভকারী সরাসরি তার ওপর চড়াও হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শুনানি চলাকালে হঠাৎ এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তিনি উচ্চস্বরে বলতে থাকেন, ‘ইসরায়েলকে সেবা দেওয়া বন্ধ করুন।’
ওই বিক্ষোভকারী আরও বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালিয়েছে। এখন লেবাননে আরেকটি গণহত্যা চালাচ্ছে। আপনি কী করছেন? আপনি ইসরায়েলকে সেবা দিচ্ছেন। ইসরায়েলকে সেবা দেওয়া বন্ধ করুন।’
বিক্ষোভকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরায়েলের স্বার্থ রক্ষায় বেশি কাজ করার গুরুতর অভিযোগ আনেন। আকস্মিক এই ঘটনায় কিছুক্ষণের জন্য শুনানিতে অচলাবস্থা তৈরি হয়।

এনটিভি অনলাইন ডেস্ক