Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ২৬ মে ২০২৬
আপডেট: ১৮:৪২, ২৬ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ২৬ মে ২০২৬
আপডেট: ১৮:৪২, ২৬ মে ২০২৬
আরও খবর
মার্কিন অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে নিজেদের স্বাবলম্বিতায় জোর দিচ্ছে ইরান
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় কিছুই অর্জিত হবে না : ইরানের প্রেসিডেন্ট
হরমুজ প্রণালিতে নতুন রুট চালুর বিষয়ে ইরান-ওমান মতৈক্য
বিশ্ববাজারে কমল তেলের দাম
ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির লক্ষ্যে আলোচনা

অবরুদ্ধ ২ হাজার ৪০০ কোটি ডলারের সম্পদ মুক্ত করার চেষ্টা ইরানের

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ২৬ মে ২০২৬
আপডেট: ১৮:৪২, ২৬ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:৪০, ২৬ মে ২০২৬
আপডেট: ১৮:৪২, ২৬ মে ২০২৬
ইরানের রাজধানী তেহরানের একটি রাস্তা। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানের আলোচকরা বিদেশে অবরুদ্ধ থাকা তাদের প্রায় ২ হাজার ৪০০ কোটি ডলারের সম্পদ মুক্ত করার চেষ্টা করছেন। আজ মঙ্গলবার (২৬ মে) ইরানের একটি গণমাধ্যম এ তথ্য দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে তেহরান ১৪-দফা রূপরেখা চূড়ান্ত করার কথা জানানোর পাশাপাশি ইরানের একটি শীর্ষ প্রতিনিধি দল কাতারে অবস্থানকালে তাসনিম নিউজ এজেন্সি এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করে।

সংবাদ সংস্থা তাসনিম আলোচনা দলের সঙ্গে ঘনিষ্ঠ ও নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, আলোচনা চলাকালীন সময়ে ইরানের অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করা হবে এবং ১৪-দফার সমঝোতা স্মারক অনুযায়ী এই অর্থের পরিমাণ আনুমানিক ২ হাজার ৪০০ কোটি ডলার। সূত্রটি আরও জানায়, ইরান দাবি করেছে, এই অঙ্কের প্রায় অর্ধেক সমঝোতা স্মারক ঘোষণার শুরুতেই সহজলভ্য বা ব্যবহারের উপযোগী করতে হবে।

ইরানের গণমাধ্যমগুলোর মধ্যে কেবল তাসনিম-ই এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।

উল্লেখ্য, ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুলনাসের হেম্মতির সমন্বয়ে গঠিত শীর্ষ প্রতিনিধি দলটি আলোচনার জন্য গতকাল সোমবার কাতারে পৌঁছায়।

আজ মঙ্গলবার তাসনিম জানিয়েছে, অন্যান্য বিষয়ের পাশাপাশি গালিবাফের কাতার সফরের অন্যতম উদ্দেশ্য হলো ইরানের দাবি বাস্তবায়ন এবং প্রথম ধাপে অবরুদ্ধ ১ হাজার ২০০ কোটি ডলারে ইরানের প্রবেশাধিকার বা তা ব্যবহারের পদ্ধতির বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো।

বিদেশে ইরানের মোট অবরুদ্ধ সম্পদের পরিমাণ নিয়ে কোনো সরকারি পরিসংখ্যান নেই, তবে ইরানি গণমাধ্যমগুলো সম্প্রতি এই সম্পদের মোট পরিমাণ ১০ হাজার কোটি থেকে ১২ হাজার ৩০০ কোটি ডলারের মধ্যে বলে আভাস দিয়েছে।

এর আগে ২০২৩ সালে, ইরানে আটক পাঁচ মার্কিন নাগরিকের মুক্তির শর্তে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে অবরুদ্ধ থাকা ৬০০ কোটি ডলারের ইরানি তহবিল কাতারে স্থানান্তর করা হয়েছিল। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর (যার মাধ্যমে গাজা যুদ্ধের সূত্রপাত হয়েছিল) ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় সেই তহবিল আর কখনো অবমুক্ত করা হয়নি।

ইরান যুদ্ধ শান্তি আলোচনা ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: ইরান

২৭ আগস্ট ২০২৬
মার্কিন অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে নিজেদের স্বাবলম্বিতায় জোর দিচ্ছে ইরান
২৭ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় কিছুই অর্জিত হবে না : ইরানের প্রেসিডেন্ট
২৩ আগস্ট ২০২৬
ইরানে ‘অনেক সমস্যা’ রয়েছে, স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ির উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
  2. মক্কা চুক্তিতে ঢাকার যুক্ত হওয়া নিয়ে প্রশ্নের জবাবে যা জানাল ভারত
  3. নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯, নিখোঁজ ১৯২৪
  4. নদীতে ভেসে আসা মরদেহ চুল ধরে টেনে তুলে কানের দুল চুরি
  5. নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭, নিখোঁজ ১৪ শতাধিক
  6. নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা : উদ্ধারকাজ স্থগিত চীনের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x