Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আফ্রিকা
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ০৮ মে ২০২৬
আপডেট: ১৭:১১, ০৮ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ০৮ মে ২০২৬
আপডেট: ১৭:১১, ০৮ মে ২০২৬
আরও খবর
আজহারীর ভিডিও বানিয়ে প্রতারণা, ২ জন রিমান্ডে
এআই দিয়ে ক্রায়ন ড্রয়িং স্টাইল ছবি বানাবেন যেভাবে
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত
শিক্ষকের প্রতারণায় ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত
মা-বাবার আদর পেতে ৬৬ লাখ টাকা কবিরাজকে দেয় কিশোরী : পিবিআই

ক্যানসারের রোগী সেজে অর্থ সংগ্রহ, যেভাবে পুলিশের হাতে ধরা ব্লগার

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ০৮ মে ২০২৬
আপডেট: ১৭:১১, ০৮ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ০৮ মে ২০২৬
আপডেট: ১৭:১১, ০৮ মে ২০২৬
ডোনিয়া ফুয়াদ অনলাইনে ৪০ লাখ মিসরীয় পাউন্ড সংগ্রহ করেছেন বলে অভিযোগ উঠেছে

ক্যানসারে আক্রান্ত হওয়ার মিথ্যা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমের হাজার হাজার অনুসারীর কাছ থেকে লাখ লাখ পাউন্ড অনুদান হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মিসরের এক ব্লগারের বিরুদ্ধে। ইতোমধ্যে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। দেশটির কর্মকর্তারা বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানিয়েছেন। খবর গালফ নিউজের।

খবরে বলা হয়, মিসরের ইসমাইলিয়া শহরের ব্লগার ডোনিয়া ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ক্যানসারের চিকিৎসার খরচ মেটানোর জন্য বারবার অনলাইনে আবেদন জানানোর মাধ্যমে প্রায় ৪০ লাখ মিসরীয় পাউন্ড সংগ্রহ করেছেন। পরবর্তীতে চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি ওই রোগে আক্রান্ত নন। তহবিল সংগ্রহের প্রচারণা সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে পুলিশ এর আগে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছিল। এরপরই ব্লগার ফুয়াদ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

ডোনিয়া ফুয়াদে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে স্বীকার করেন, তিনি অসুস্থতার খবরটি পুরোপুরি মিথ্যা বলেছেন। তিনি লেখেন, আমি মানসিকভাবে অসুস্থ এবং আমার চিকিৎসা প্রয়োজন। দয়া করে আমাকে সাহায্য করুন। মনোযোগ আকর্ষণের জন্য আমি এটা করেছিলাম। আমি স্বীকার করছি, আমি ভুল করেছি এবং আমার সঙ্গে যা ঘটছে তা আমার প্রাপ্য। 

ডোনিয়া ফুয়াদ আরও লেখেন, অসুস্থতার অভিনয় করার সময় আমার জন্য অন্যদের উদ্বেগে আমি মানসিক সান্ত্বনা পেয়েছিলাম। আমার স্বামীর উদ্বেগ ভরা চাহনি এবং অনুসারীদের সমর্থন আমাকে উল্লেখযোগ্য মানসিক স্বস্তি দিয়েছিল।

যারা ডোনিয়া ফুয়াদকে অর্থ দান করেছিলেন, তাদের মধ্যে কয়েকজন অনলাইন প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন।

মিসরের এ ঘটনা ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত হচ্ছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জবাবদিহিতা ও আবেগপূর্ণ আবেদনের প্রতি অনলাইন দর্শকদের দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মিসর ব্লগার প্রতারণা সোশ্যাল মিডিয়া

সংশ্লিষ্ট সংবাদ: মিসর

১৭ সেপ্টেম্বর ২০২৫
জাদুঘর থেকে ৩ হাজার বছরের পুরোনো স্বর্ণের ব্রেসলেট উধাও
১০ ফেব্রুয়ারি ২০২৫
ফিলিস্তিন ইস্যুতে জরুরি আরব সম্মেলন আয়োজন করবে মিসর
০৫ মে ২০২৪
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-মিসরের আলোচনা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ২০০ বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত চীন : ট্রাম্প
  2. মমতাকে দেখেই ‘চোর-চোর’ স্লোগান
  3. সংকটে ভারত, দিল্লিতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু
  4. ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সৌদি আরব
  5. কবে নাম নথিভুক্ত হয়েছে? ‘আইনজীবী’ মমতাকে বার কাউন্সিলের প্রশ্ন
  6. ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, আরও চাপে স্টারমার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x