Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শরীফুল ইসলাম, চাঁদপুর
২৩:৪০, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:৪৬, ০৪ নভেম্বর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
২৩:৪০, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:৪৬, ০৪ নভেম্বর ২০২৬
আরও খবর
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু
কাগজে-কলমে শিক্ষার্থী ৭ হাজার, বাস্তবে সামান্য কজন, বছরে ব্যয় ১ কোটি ৬৩ লাখ
সিএমএম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
সরবরাহ কমায় চাঁদপুর মাছঘাটে ইলিশ বেচাকেনায় মন্দা

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ২ সহযোগী কারাগারে

শরীফুল ইসলাম, চাঁদপুর
২৩:৪০, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:৪৬, ০৪ নভেম্বর ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
২৩:৪০, ০৪ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:৪৬, ০৪ নভেম্বর ২০২৬
অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে সক্রিয় চক্রের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : এনটিভি

অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণা চক্রের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে চক্রটির মোট ১১ সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

আজ বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ গ্রেপ্তার হওয়া দুজন প্রতারক চক্রের ফেসবুক পেজে প্রচারণা, পোস্ট বুস্ট এবং ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করতেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল চট্টগ্রামের সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় গতকাল মঙ্গলবার সন্দ্বীপ থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে চক্রের সহযোগী হিসেবে সন্দেহভাজন দুই আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা দুজন হলেন সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহারাজ শীলের বাড়ির শ্যামল চন্দ্র শীলের ছেলে শ্রী শান্ত শীল (২৫) এবং আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেউরিয়া এলাকার গোপাল মেম্বারের বাড়ির তরিত সূত্রধরের ছেলে মিঠুন সূত্রধর (২৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, গ্রেপ্তার করা দুজন অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণায় জড়িত চক্রের সহযোগী হিসেবে কাজ করতেন। তারা চক্রের ফেসবুক পেজের প্রচারণা চালানো, বিভিন্ন পোস্ট বুস্ট করা এবং ওয়েবসাইট তৈরিতে সহায়তা করতেন। অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ তিনটি মোবাইল ফোন, চারটি খোলা সিম, একটি ল্যাপটপ এবং একটি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, গ্রেপ্তার দুই আসামিকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে এর আগে বিভিন্ন সময়ে এ চক্রের আরও নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতারণা কারাগারে চাঁদপুর

সংশ্লিষ্ট সংবাদ: প্রতারণা

২৪ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর স্ত্রী-এপিএসের ছবি ব্যবহার করে প্রতারণা, এক আসামি রিমান্ডে
১৯ আগস্ট ২০২৬
কানাডার ভিসার টোপ দিয়ে ২১ লাখ টাকা হাতিয়ে নিল চক্র, গ্রেপ্তার ৩
০৬ আগস্ট ২০২৬
অনলাইন প্রতারণা : ২ চীনা নাগরিকসহ পাঁচজন রিমান্ডে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস, কালুখালীই শেষ স্টেশন
  2. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানা গেল
  3. কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি
  4. ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আগামীকাল
  6. পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x