Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আফ্রিকা
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:২৪, ০৬ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:২৪, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
রংপুরে খাদেম হত্যায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, খালাস পাঁচজন
মিসরে মরুভূমির মহাসড়কে বাস উল্টে নিহত ২২
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, তিনজনের মৃত্যুদণ্ড
হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড

মাদকসংক্রান্ত অপরাধে মিসরের জনপ্রিয় উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:২৪, ০৬ সেপ্টেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৯:২০, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১৯:২৪, ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক তৈরি ও পাচার চক্র চালানোর চাঞ্চল্যকর মামলায় মিসরের কায়রো আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জনপ্রিয় টিভি উপস্থাপিকা সারাহ খলিফা।

মাদকদ্রব্য তৈরি ও আন্তর্জাতিক পাচার চক্র চালানোর দায়ে জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন মিসরের একটি আদালত। শনিবার (৬ সেপ্টেম্বর) মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। 

প্রতিবেদনে বলা হয়, কায়রোর একটি আদালত ৩৯ বছর বয়সী উপস্থাপিকা সারাহ খলিফা ও তাঁর অন্য ১১ সহযোগীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের এই রায় ঘোষণা করেন। অপরাধ ও নিরাপত্তা সংক্রান্ত জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবলের’ সঞ্চালক হিসেবে মিসরে ব্যাপক জনপ্রিয় খলিফা। এছাড়াও তিনি একটি কসমেটিক সার্জারি ক্লিনিক এবং ইভেন্ট ম্যানেজমেন্ট তৈরি বিষয়ক একটি প্রোডাকশন কোম্পানির মালিক।

মিসরের রাষ্ট্রীয় দৈনিক ‘আল-আহরাম’ জানায়, আসামিরা একটি সুসংগঠিত অপরাধী চক্র গঠন করে বিদেশ থেকে রাসায়নিক কাঁচামাল আমদানি করত। এরপর কৃত্রিম বা সিন্থেটিক মাদক তৈরি করে তা পাচার করত। তাদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার প্রমাণও পেয়েছে আদালত। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী চক্রটির কাছ থেকে ৭৫০ কেজি মাদক ও কাঁচামাল জব্দ করার পাশাপাশি কারখানা হিসেবে ব্যবহৃত দুটি ফ্ল্যাটের সন্ধান পায়।

আইন অনুযায়ী মিসরে মৃত্যুদণ্ডের রায় চূড়ান্ত করার আগে দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ ‘গ্র্যান্ড মুফতির’ মতামত নেওয়ার বিধান রয়েছে। ধর্মীয় মতামত পাওয়ার পরই আদালত এই চূড়ান্ত রায় প্রদান করে। তবে আসামিরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।

এছাড়া এক তরুণকে অপহরণ ও শারীরিক নির্যাতনের পৃথক আরেকটি মামলায় খলিফাসহ কয়েকজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

উল্লেখ্য, মিসরের দণ্ডবিধিতে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, সন্ত্রাসবাদ, নির্দিষ্ট কিছু ধর্ষণের ঘটনা এবং মাদক পাচারের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মিসরীয় মানবাধিকার সংস্থা ‘ইজিপশিয়ান কমিশন ফর রাইটস অ্যান্ড ফ্রিডমসের’ তথ্যমতে, কেবল ২০২৫ সালেই দেশটিতে ৫৪১টি মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল।

সূত্র : দ্য গার্ডিয়ান।

মিসর মাদক পাচার মৃত্যুদণ্ড সারাহ খলিফা কায়রো আদালত

সংশ্লিষ্ট সংবাদ: মিসর

০২ সেপ্টেম্বর ২০২৬
মিসরে মরুভূমির মহাসড়কে বাস উল্টে নিহত ২২
০৩ আগস্ট ২০২৬
মিসরে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
০৮ মে ২০২৬
ক্যানসারের রোগী সেজে অর্থ সংগ্রহ, যেভাবে পুলিশের হাতে ধরা ব্লগার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৫০ কিমি দূর থেকে উড়ে আসছে আগ্নেয়গিরির ছাই, বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর
  2. ভারতে মুসলিম পরিচয় জেনে দুই নারী সাংবাদিককে বেধড়ক পেটালো পুলিশ
  3. ইরানের ৩ তেল ট্যাংকারে হামলা যুক্তরাষ্ট্রের
  4. ডিআর কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ২২
  5. মার্কিন চাপের মুখে ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান পেজেশকিয়ানের
  6. নেপালে বন্যার ১০ দিন পর আটকে পড়া দুইজনকে জীবিত উদ্ধার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x