Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২০, ০৫ মে ২০২৬
আপডেট: ১৮:১৮, ০৫ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২০, ০৫ মে ২০২৬
আপডেট: ১৮:১৮, ০৫ মে ২০২৬
আরও খবর
মমতা পদত্যাগ না করলে কী হবে পশ্চিমবঙ্গে?
নির্বাচন পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে ২ জন নিহতের অভিযোগ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তারকাদের কে জিতলেন, কে হারলেন?
হারলেন মমতা, ডুবল তৃণমূলও
১০০টিরও বেশি আসনে কারচুপি, আমরা আবারও ঘুরে দাঁড়াব : মমতা

পদত্যাগ করব না, পরাজয়টা ছিল ষড়যন্ত্রের : মমতা

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২০, ০৫ মে ২০২৬
আপডেট: ১৮:১৮, ০৫ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২০, ০৫ মে ২০২৬
আপডেট: ১৮:১৮, ০৫ মে ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রধান ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, এই ফলাফল জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ‘ষড়যন্ত্রের’ ফল। খবর হিন্দুস্থান টাইমসের।

বিজেপির তীব্র সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় শক্তি ব্যবহার করে ‘জোরপূর্বক’ পশ্চিমবঙ্গের নির্বাচন দখল করা হয়েছে। তিনি বলেন, ‘আমার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না, আমরা জনগণের রায়ে নয়, বরং ষড়যন্ত্রের কারণে পরাজিত হয়েছি’। মমতা দাবি করেন, এবারের নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি ও বিজেপির অযাচিত হস্তক্ষেপের কারণে তাঁর দল ক্ষতিগ্রস্ত হয়েছে।

মমতা জানান, তাঁর দলের লড়াই শুধু বিজেপির সঙ্গেই নয়, বরং ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধেও। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এখন সরাসরি সরকারের পক্ষ নিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক’। টিএমসি এই ফলাফলকে চ্যালেঞ্জ করবে ও কমিশনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি হুঁশিয়ারি দেন, তবে কৌশলী কারণে পরবর্তী পদক্ষেপগুলো এখনই প্রকাশ করতে চাননি।

নির্বাচন পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে টিএমসি সভাপতি বলেন, দলের অনেক কর্মী ভীতি ও হুমকির মুখে নিরাপত্তার তাগিদে বিজেপিতে যোগ দিচ্ছেন। তিনি বলেন, ‘যদি বিজেপিতে যোগ দিলে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হয়, তবে তাতে আমার কোনো আপত্তি নেই’। তবে তিনি দৃঢ়ভাবে আশ্বাস দেন, তৃণমূল কংগ্রেস আবারও বাঘের মতো লড়ে শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াবে।

সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লকের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদব ও তেজস্বী যাদবসহ বিরোধী জোটের শীর্ষ নেতারা তাঁকে ফোন করে সমর্থন জানিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব আগামীকাল তাঁর সঙ্গে দেখা করবেন বলে জানান মমতা। পরাজয়ের পর নিজেকে আরও ‘মুক্ত’ দাবি করে তিনি বলেন, আগামী দিনে বিরোধী জোটের নেতাদের নিয়ে তিনি তাঁর পরবর্তী রাজনৈতিক লক্ষ্য পূরণ করবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: মমতা বন্দ্যোপাধ্যায়

১ ঘন্টা আগে
মমতা পদত্যাগ না করলে কী হবে পশ্চিমবঙ্গে?
০৪ মে ২০২৬
পশ্চিমবঙ্গে তৃণমূলের কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ
০৪ মে ২০২৬
মমতা ও শুভেন্দুর মোবাইলফোন নিয়ে নেওয়ার নির্দেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নির্বাচনে জিতেছেন থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলেও
  2. বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  3. থালাপতি বিজয়ের সাফল্যের দিনে তৃষার ‘মুখ্যমন্ত্রী’ হওয়ার ভিডিও ভাইরাল
  4. থালাপতি বিজয়ের জয়ে রজনীকান্ত-রাশমিকাদের শুভেচ্ছা বার্তা
  5. কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয়
  6. অভিনয় থেকে রাজনীতি : মুখ্যমন্ত্রীর চেয়ারে কি বসবেন থালাপতি বিজয়?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x