Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • এশিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:১২, ০৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:১২, ০৯ নভেম্বর ২০২৬
আরও খবর
জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত কয়েক ডজন
জাপানের সঙ্গে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফিরতে দেরি হচ্ছে প্রধানমন্ত্রীর
টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

হোটেলকক্ষে দম্পতি যা আবিষ্কার করলেন, রীতিমতো আঁতকে ওঠার মতো

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:১২, ০৯ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৫৫, ০৯ নভেম্বর ২০২৬
আপডেট: ১১:১২, ০৯ নভেম্বর ২০২৬

জাপানের রাজধানী টোকিওর একটি হোটেলকক্ষে লুকানো ক্যামেরার সন্ধান পেয়েছেন এক দম্পতি। টিভির নিচে ছোট একটি লেন্সের মতো বস্তু দেখে সন্দেহ হয় তাদের। পরে সেটি খুলে ভেতরে একটি এসডি কার্ড পান তারা। হোটেল কর্তৃপক্ষও নিশ্চিত করে, সেটি একটি গোপন ক্যামেরা। খবর নিউজউইকের। 

সেদেফ ডেমির ও তার স্বামী টোকিওর অ্যাডাল্টস-অনলি হোটেল ‘হোটেল অ্যাপেরতো’-তে উঠেছিলেন। বুকিং ডটকমের মাধ্যমে হোটেলটি বুক করেছিলেন তারা। কক্ষে প্রবেশের পর ডেমিরের প্রথম কাজ ছিল লুকানো ক্যামেরা খোঁজা। কারণ, হোটেলকক্ষে গোপনে ক্যামেরা বসানোর ঘটনা সম্পর্কে আগে থেকেই শুনেছিলেন তিনি। 

নিউজউইককে ডেমির জানান, টেলিভিশনের নিচে ছোট একটি লেন্সের মতো বস্তু তার নজরে আসে। পরে স্বামীকে নিয়ে সেটি পরীক্ষা করেন। তাদের মনে হয়, বস্তুটি টেলিভিশনের কোনো অংশ নয়। আঠা দিয়ে আলগাভাবে লাগানো ছিল সেটি। সাবধানে খুলতেই ভেতরে একটি এসডি কার্ড দেখতে পান তারা।

প্রথমে বিষয়টি বুঝতে না পেরে হোটেল ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন দম্পতি। পরে ম্যানেজার নিশ্চিত করেন, সেটি একটি লুকানো ক্যামেরা। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।

ডেমির বলেন, তারা হোটেলকর্মীদের কাউকে অভিযুক্ত করছেন না। ম্যানেজারের ধারণা, আগের কোনো অতিথি ক্যামেরাটি রেখে যেতে পারেন। তবে কে এটি স্থাপন করেছিলেন, তা এখনও অজানা।

ঘটনার পর ম্যানেজার ক্যামেরাটি নিজের কার্যালয়ে নিয়ে যান এবং পুলিশকে খবর দেওয়া হয়। ডেমির জানান, পুলিশ দুজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে আসে। তারা এসডি কার্ড পরীক্ষা করে জানান, সেটি খালি। তাই পাওয়া তথ্যের ভিত্তিতে ফৌজদারি অভিযোগ এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে তারা জানান। পুলিশ কক্ষটিও তল্লাশি করে। সেখানে আর কোনো ক্যামেরা পাওয়া যায়নি।

বুকিং ডটকমের বক্তব্য

নিউজউইককে দেওয়া এক বিবৃতিতে বুকিং ডটকম জানিয়েছে, গ্রাহকদের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা তাদের অগ্রাধিকার। শয়নকক্ষ, বাথরুম, পোশাক পরিবর্তনের কক্ষ, স্পার মতো ব্যক্তিগত স্থানে নজরদারি যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রতিষ্ঠানটি আরও জানায়, গোপন বা লুকানো রেকর্ডিং ডিভাইস ব্যবহারের কোনো অনুমতি নেই। নজরদারি যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট গোপনীয়তা ও তথ্য সুরক্ষা আইন মানতে হবে। নিয়ম লঙ্ঘনকারী হোটেল বা আবাসন প্রতিষ্ঠানকে সতর্ক করা, সাময়িকভাবে স্থগিত করা কিংবা প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে পারে বুকিং ডটকম।

এ বিষয়ে মন্তব্য জানতে নিউজউইক হোটেল অ্যাপেরতোর সঙ্গেও যোগাযোগ করেছে।

হোটেলকক্ষে লুকানো ক্যামেরা কতটা সাধারণ?

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও নর্ডভিপিএনের অ্যাড্রিয়ানুস ওয়ারমেনহোভেনের মতে, হোটেল বা ভাড়া করা আবাসনে লুকানো ক্যামেরা পাওয়া এখনও তুলনামূলক বিরল। তবে অনেক ভ্রমণকারী যতটা মনে করেন, বাস্তবে ঘটনা তার চেয়ে বেশি ঘটতে পারে। ক্যামেরা ছোট ও সস্তা হওয়ায় এগুলো গোপনে স্থাপন করাও সহজ হয়েছে।

অ্যাড্রিয়ানুস ওয়ারমেনহোভেন জানান, নজরদারি-বিরোধী নিরাপত্তা পেশাজীবীদের কাজের চাপ সাম্প্রতিক বছরগুলোতে প্রায় দ্বিগুণ হয়েছে। তার মতে, সরকারি প্রতিবেদনে যত ঘটনা উঠে আসে, বাস্তবে সমস্যাটি তার চেয়ে বেশি বিস্তৃত হতে পারে।

ওয়ারমেনহোভেনের ভাষ্য, লুকানো ক্যামেরা সাধারণত এমন জিনিসের মধ্যে রাখা হয়, যা কক্ষের স্বাভাবিক আসবাব বা যন্ত্রপাতির মতো দেখায়। এগুলোর অবস্থানও এমনভাবে নির্ধারণ করা হয়, যাতে বিছানা বা বাথরুমের দিকে নজর রাখা যায়।

ধোঁয়া শনাক্তকরণ যন্ত্র, অ্যালার্ম ঘড়ি, শাওয়ারহেড, ইউএসবি চার্জার, বৈদ্যুতিক সকেট, এয়ার পিউরিফায়ার, স্ক্রু কিংবা কাপড় ঝোলানোর হুকের মধ্যেও ক্যামেরা লুকানো থাকতে পারে। তাই কক্ষে থাকা যেকোনো বৈদ্যুতিক যন্ত্র ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।

নিরাপত্তাহীনতায় হোটেল ছাড়েন দম্পতি

ঘটনার পর হোটেল কর্তৃপক্ষ তাদের বিনামূল্যে আরও এক রাত থাকার প্রস্তাব দেয়। তবে নিরাপত্তাহীনতার কারণে পরদিনই হোটেল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ডেমির ও তার স্বামী।

পরে তারা জাপান হোটেল অ্যাসোসিয়েশনের কাছে অভিযোগ করেন। তবে এখনও কোনো জবাব পাননি। এ বিষয়ে মন্তব্য জানতে নিউজউইক জাপান হোটেল অ্যাসোসিয়েশন এবং জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের সঙ্গেও যোগাযোগ করেছে।

ডেমির বলেন, ক্যামেরাটি কে স্থাপন করেছিলেন, কত দিন ধরে সেটি সেখানে ছিল কিংবা তাদের আবিষ্কারের আগে কোনো কিছু রেকর্ড করা হয়েছিল কি না, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। নিজেদের অভিজ্ঞতা প্রকাশের মাধ্যমে সচেতনতা বাড়াতে চান তারা। পাশাপাশি এ ধরনের অভিযোগ জানানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আরও কার্যকর অনলাইন ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন তিনি।

বিশেষজ্ঞ ওয়ারমেনহোভেনের মতে, দম্পতি যথাযথ পদক্ষেপই নিয়েছেন। তারা প্রমাণ সংরক্ষণ করেছেন, হোটেল ও বুকিং প্ল্যাটফর্মকে জানিয়েছেন এবং স্থানীয় পুলিশের সহায়তা নিয়েছেন। তবে তার পরামর্শ, এমন ক্যামেরা পাওয়া গেলে দ্রুত হোটেল ছেড়ে চলে যাওয়া উচিত।

হোটেলকক্ষে লুকানো ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে

লুকানো ক্যামেরা শনাক্ত করতে বিশেষ কোনো গোয়েন্দা যন্ত্রের প্রয়োজন নেই বলে জানিয়েছেন ওয়ারমেনহোভেন। অনেক ক্ষেত্রে স্মার্টফোন দিয়েই প্রাথমিকভাবে পরীক্ষা করা সম্ভব।

১. আলো ফেলে পরীক্ষা করুন: সন্দেহজনক স্থানে স্মার্টফোনের আলো ফেললে ক্যামেরার লেন্স থেকে লাল বা নীল প্রতিফলন দেখা যেতে পারে। বিশেষ করে ধোঁয়া শনাক্তকরণ যন্ত্র, অ্যালার্ম ঘড়ি, শাওয়ারহেড এবং বিছানা বা বাথরুমের দিকে মুখ করা ইলেকট্রনিক যন্ত্র পরীক্ষা করুন।

২. ওয়াই-ফাই নেটওয়ার্ক পরীক্ষা করুন: ফিংয়ের মতো বিনামূল্যের অ্যাপ ব্যবহার করে স্থানীয় ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত ডিভাইসগুলো দেখা যায়। সেখানে অপরিচিত কোনো ডিভাইস আছে কি না, তা যাচাই করতে পারেন। তবে সব ক্যামেরা ওয়াই-ফাইয়ে যুক্ত থাকে না।

৩. আয়না পরীক্ষা করুন: আয়নার কাচে আঙুল ছোঁয়ান। আঙুল ও প্রতিফলিত ছবির মধ্যে ফাঁক থাকলে সেটি সাধারণ আয়না হওয়ার সম্ভাবনা বেশি। ফাঁক না থাকলে সেটি একমুখী আয়না হতে পারে। এ ক্ষেত্রে পাশ থেকে টর্চের আলো ফেলেও পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ।

৪. সন্দেহজনক যন্ত্রপাতিতে নজর দিন: কক্ষের এমন যন্ত্রপাতি ভালোভাবে দেখুন, যেগুলো অস্বাভাবিক জায়গায় বসানো বা অন্যদিকে না তাকিয়ে বিছানা কিংবা বাথরুমের দিকে মুখ করে রয়েছে।

ওয়ারমেনহোভেনের মতে, ব্যক্তিগত গোপনীয়তার প্রত্যাশা থাকা কোনো স্থানে লুকানো ক্যামেরা পাওয়া গুরুতর লঙ্ঘন। বিশেষ করে বিদেশে অপরিচিত পরিবেশে এমন ঘটনা ভুক্তভোগীদের মধ্যে দীর্ঘস্থায়ী উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে।

জাপান টোকিও হোটেল সিসি ক্যামেরা

সংশ্লিষ্ট সংবাদ: জাপান

০৮ নভেম্বর ২০২৬
জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত কয়েক ডজন
২৬ অক্টোবর ২০২৬
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
২৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হোটেলকক্ষে দম্পতি যা আবিষ্কার করলেন, রীতিমতো আঁতকে ওঠার মতো
  2. মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি: ট্রাম্পের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন মাগা সমর্থকেরা
  3. চীনা গোয়েন্দা-সংশ্লিষ্ট নারীর সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে এনভিডিয়া সিইও
  4. ‘২০২৯ সালে মোদি সরকারের পতন নিশ্চিত’
  5. নীল নদের ব-দ্বীপে মাটির নিচে মিলল ২৬০০ বছরের পুরোনো স্থাপনা
  6. মিসরে ট্রেন দুর্ঘটনায় ৭ জন নিহত, আহত শতাধিক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x