Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:১৮, ২৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:১৮, ২৯ এপ্রিল ২০২৬
আরও খবর
গোপনে ইরানে হামলা চালিয়েছিল সৌদি আরবও
এক দিনে ২ দফায় কমল স্বর্ণ ও রুপার দাম
২৫ বিলিয়ন নাকি ১ ট্রিলিয়ন : ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃত খরচ কত?
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়ল
বিশ্ব বাজারে স্বর্ণের দামে বড় পতন

অর্থনৈতিক লাইফলাইন খুঁজছে ইরান : বিকল্প কি রাশিয়া?

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:১৮, ২৯ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১৫, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:১৮, ২৯ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী মার্কিন অবরোধের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় এখন উত্তরের দেশ রাশিয়ার দিকে ঝুঁকছে ইরান। তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে রেলওয়ে, কাস্পিয়ান সাগরের বন্দর ও মস্কোর সঙ্গে গড়ে ওঠা বাণিজ্য নেটওয়ার্কের ওপর নির্ভর করার চেষ্টা করছে তেহরান।

রাশিয়ার সমর্থন ও ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্য

এই সম্পর্কের গুরুত্ব সম্প্রতি আরও স্পষ্ট হয়েছে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি যুদ্ধের এই কঠিন সময়ে মস্কোর ‘অটল ও অবিচল’ সমর্থনের প্রশংসা করেন।

আরও পড়ুন : ট্রাম্পের বুকে কাঁপন ধরানো ভাষণ দিলেন রাজা চার্লস

আরও পড়ুন : ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকাতে রাজা চার্লসও একমত, দাবি ট্রাম্পের

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। চলতি বছর এটি আরও ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত রাশিয়ার গম, বার্লি, ধাতু ও যন্ত্রপাতি এবং ইরানের সাশ্রয়ী ড্রোন ও শিল্প পণ্য এই বাণিজ্যের প্রধান অংশ। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এবং এই যুদ্ধের কারণে ইরান- উভয় দেশই পশ্চিমা আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ায় তারা এখন বিকল্প পেমেন্ট সিস্টেম ও বাণিজ্য করিডোর ব্যবহার করছে।

হরমুজ প্রণালির বিকল্প কি সম্ভব?

রাশিয়া ও ইরানের বাণিজ্যের মেরুদণ্ড হলো ‘ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর’। এটি রেলওয়ে ও সড়কপথের একটি নেটওয়ার্ক। যা রাশিয়াকে কাস্পিয়ান সাগর হয়ে ইরানের মাধ্যমে এশিয়ার সঙ্গে যুক্ত করে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পথটি ‘সাময়িক লাইফলাইন’ হিসেবে কাজ করতে পারে। 

আরও পড়ুন : স্বর্ণের বাজারে অস্থিরতা, কমেছে গ্রাহক

তবে বিশেষজ্ঞরা কিছু বাস্তব সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন। সমুদ্রপথের তুলনায় স্থলপথ বা রেলপথে পণ্য পরিবহণ অনেক বেশি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। ইরানের আন্তর্জাতিক বাণিজ্যের ৯০ শতাংশই সমুদ্রপথের ওপর নির্ভরশীল। রেল বা সড়কপথ দিয়ে এই বিশাল পরিমাণ বাণিজ্যের ঘাটতি মেটানো স্বল্প সময়ে প্রায় অসম্ভব। এছাড়াও ইরানের অর্থনীতির মূল চালিকাশক্তি হলো তেল। সমুদ্রপথ ছাড়া রাশিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল রপ্তানি করার কোনো বাস্তব অবকাঠামো বর্তমানে নেই।

রাশিয়া কি সত্যিই ইরানকে বাঁচাতে চায়?

বিশ্লেষকদের মধ্যে এ নিয়ে দ্বিমত রয়েছে। নিউ ইউরেশিয়ান স্ট্র্যাটেজিস সেন্টারের জন লাফ আলজাজিরাকে বলেন, রাশিয়া নিজেই ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। তাই এই মুহূর্তে ইরানে বড় বিনিয়োগ করা তাদের জন্য কঠিন। তবে বিপরীত মতও আছে। 

আরও পড়ুন : এবার মার্কিন ভিসা আবেদনে নতুন দুই প্রশ্ন, গড়বড় হলেই বাতিল

ইরানকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখা রাশিয়ার জন্য কৌশলগতভাবে লাভজনক। থিঙ্ক মার্কেটসের প্রধান বিশ্লেষক নাঈম আসলাম মনে করেন, ইরান টিকে থাকলে বিশ্ববাজারে তেলের দাম চড়া থাকবে, যা রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতির জন্য সহায়ক। এছাড়া একটি পশ্চিমাদের ঘোর বিরোধী মিত্রকে বাঁচিয়ে রাখা মস্কোর ভূ-রাজনৈতিক কৌশলেরই অংশ।

শেষ পর্যন্ত রাশিয়া ইরানকে কিছু মানবিক ও সীমিত বাণিজ্যিক সহায়তা দিতে পারলেও, হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকলে ইরানের বিশাল অর্থনীতির ঘাটতি পূরণ করা মস্কোর পক্ষে প্রায় অসম্ভব বলেই মনে করছেন অধিকাংশ অর্থনীতিবিদ। 

সূত্র : আল জাজিরা ও রয়টার্স।

রাশিয়া ইরান যুদ্ধ
২৭ এপ্রিল ২০২৬
রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
১৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধে চীনের পাশে থাকার ঘোষণা রাশিয়ার
০৩ এপ্রিল ২০২৬
মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে নতুন ঘোষণা পুতিনের
০১ এপ্রিল ২০২৬
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
১৬ ফেব্রুয়ারি ২০২৬
দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী আটক
২৭ জানুয়ারি ২০২৬
চাকরির আশায় রাশিয়া গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিরা
১৬ জানুয়ারি ২০২৬
ইরান ও ইসরায়েলের নেতাদের সঙ্গে পুতিনের ফোনালাপ
১৫ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্য চালাবে রাশিয়া
০৭ ডিসেম্বর ২০২৫
রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে ট্রাম্পের নতুন নিরাপত্তা কৌশলের মিল রয়েছে : মস্কো
০৫ ডিসেম্বর ২০২৫
ভারতে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার কথা বললেন পুতিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সমালোচনার মুখে সিদ্ধান্ত বদলালেন থালাপতি বিজয়
  2. হরমুজ প্রণালি অতিক্রম করছে চীনের তেলবাহী সুপার ট্যাঙ্কার
  3. ট্রাম্পের ‘কণ্টকাকীর্ণ চীন সফরে’ সঙ্গী হলেন যারা
  4. বাংলাদেশে ১৭ মে ঈদুল আজহার চাঁদ দেখা যাবে কি?
  5. উপদেষ্টা পদে জ্যোতিষী নিয়োগ দিলেন থালাপতি বিজয়
  6. বিজয়ের অগ্নিপরীক্ষা আজ, আস্থা ভোটের অপেক্ষায় তামিলনাড়ু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x