Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৩৩, ১৮ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৩৩, ১৮ আগস্ট ২০২৬
আরও খবর
পুতিনবিরোধী নেতাকে ১১ বছরের কারাদণ্ড দিল রুশ আদালত
সিএনএন এক্সক্লুসিভ: ফুরিয়ে গেছে ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র
রাশিয়া সফরে মিয়ানমারের নেতা মিন অং হ্লাইং
রাশিয়ায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, নিহত ৬
রাশিয়ার হামলায় ইউক্রেনে নারী নিহত, রোমানিয়ার আকাশে ড্রোন ভূপাতিত করল ন্যাটো

ইউক্রেনকে ড্রোন সরবরাহ নিয়ে যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৩৩, ১৮ আগস্ট ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩০, ১৮ আগস্ট ২০২৬
আপডেট: ১২:৩৩, ১৮ আগস্ট ২০২৬
রাশিয়ার রাজধানী মস্কোর বাইরে ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের গুদামে ইউক্রেনের ড্রোন হামলার পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি : এএফপি

ইউক্রেনকে যুক্তরাজ্যের তৈরি ড্রোন সরবরাহ এবং রাশিয়ার ভূখণ্ডে সেগুলোর ব্যবহারের অভিযোগ তুলে লন্ডনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

ব্রিটিশ তৈরি ড্রোন দিয়ে রাশিয়ার বিভিন্ন সামরিক ও শিল্প স্থাপনায় হামলা চালানোর বিষয়টি নিশ্চিত হওয়ার পর রুশ দূতাবাস এক বিবৃতিতে যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেন সংকটকে ‘ইচ্ছাকৃতভাবে আরও উত্তেজনাপূর্ণ করে তোলার’ অভিযোগ করেছে। খবর বিবিসির। 

রুশ দূতাবাস বলেছে, এ ধরনের কর্মকাণ্ডে যুক্তরাজ্য ‘রক্তাক্ত অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী’ হিসেবে কাজ করছে। ইউক্রেন সংঘাতে যুক্তরাজ্যের সম্পৃক্ততা যত বাড়বে, এর ‘মূল্যও তত বেশি’ হবে বলে সতর্ক করেছে মস্কো।

জবাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের পাশে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ দাঁড়িয়ে আছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইউক্রেনকে রক্ষায় প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহে ব্রিটেন প্রতিশ্রুতিবদ্ধ এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান থেকে সরে আসবে না।

ব্রিটিশ দুটি পৃথক কোম্পানির তৈরি এসব ড্রোন রাশিয়ার ভেতরে সামরিক ও শিল্প স্থাপনায় হামলায় ব্যবহৃত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে তেল শোধনাগার এবং অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের গুদামও রয়েছে।

ইউক্রেনের দাবি, রাশিয়ার সামরিক সরবরাহের সঙ্গে যুক্ত ওয়াইল্ডবেরিজের ১০টি বড় লজিস্টিকস কেন্দ্রের মধ্যে সাতটি তারা অকার্যকর করে দিয়েছে।

বিবিসিকে এক সামরিক সূত্র জানিয়েছে, এসব হামলায় যুক্তরাজ্যের তৈরি ড্রোন ব্যবহার করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও অভিযোগ করেছেন, ব্রিটিশ উপাদান ও প্রযুক্তিগত কনফিগারেশন ব্যবহার করা ড্রোন দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানো হয়েছে।

মস্কোর এই হুঁশিয়ারি এসেছে রাশিয়ার ওপর ইউক্রেনের ধারাবাহিক বড় আকারের ড্রোন হামলার পর।

রুশ কর্মকর্তাদের দাবি, সর্বশেষ এক রাতেই মস্কো ও আশপাশের এলাকায় প্রায় ৬২০টি ড্রোন পাঠানো হয়। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৮০টির বেশি ড্রোন ধ্বংস করার দাবি করেছে। এসব হামলায় কয়েকজন আহত হন।

এর আগের রাতে রাশিয়ার বিভিন্ন স্থানে হামলায় নয়জন নিহত ও ২৩ জন আহত হওয়ার কথা জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার (১৫ আগস্ট) রাতে ইউক্রেন রাশিয়ার দিকে প্রায় ৮২২টি ড্রোন পাঠায় বলেও রুশ কর্মকর্তাদের দাবি, যার মধ্যে প্রায় ৬০০টি মস্কোমুখী ছিল। ওই হামলায় রাশিয়ায় সাতজন নিহত হন।

একই সময়ে ইউক্রেনে রুশ হামলায় অন্তত সাতজন নিহত ও ৩৯ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে দূরপাল্লার ড্রোন হামলা ক্রমেই বেড়েছে। বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে গত এপ্রিলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনকে কয়েক হাজার ড্রোন দেওয়ার ঘোষণা দেয়। এর মধ্যে দীর্ঘপাল্লার হামলায় সক্ষম ড্রোনও রয়েছে, যা ছিল দেশটির এ ধরনের সবচেয়ে বড় সামরিক সহায়তা প্যাকেজ।

রাশিয়া ইউক্রেন যুক্তরাজ্য ড্রোন হুঁশিয়ারি

সংশ্লিষ্ট সংবাদ: রাশিয়া

২ ঘন্টা আগে
পুতিনবিরোধী নেতাকে ১১ বছরের কারাদণ্ড দিল রুশ আদালত
১৭ আগস্ট ২০২৬
রাশিয়া সফরে মিয়ানমারের নেতা মিন অং হ্লাইং
১১ আগস্ট ২০২৬
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৫, আহত ২০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রয়টার্সের জরিপ : ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস
  2. ইউক্রেনকে ড্রোন সরবরাহ নিয়ে যুক্তরাজ্যকে রাশিয়ার কঠোর হুঁশিয়ারি
  3. ভারতের স্বাধীনতা দিবস ঘিরে হামলার পরিকল্পনা, গ্রেপ্তার দুই শতাধিক 
  4. ইরানের সঙ্গে সংঘাত এড়াতে ট্রাম্পকে আলোচনার তাগিদ এরদোয়ানের
  5. স্কুলে সহপাঠীকে গুলি করে হত্যার পর সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
  6. সৌদির যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x