Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৪৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১৬, ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৪৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১৬, ১৭ এপ্রিল ২০২৬
আরও খবর
ইরান সংকট সমাধান না হলে প্রভাব পড়বে বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশগুলোতে
ইরানকে সাহায্য করায় ৩ ব্যক্তি ও ১১ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র পিছু হটলে ‘শেষ হতে পারে’ ইরান যুদ্ধ
ইরানের আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততায় বাহরাইনে গ্রেপ্তার ৪১
কূটনীতির বদলে ‘বেপরোয়া সামরিক অভিযানের’ পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র : ইরান

ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান : ট্রাম্প

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৪৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১৬, ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৪:৪৫, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:১৬, ১৭ এপ্রিল ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরান শান্তিচুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তার দাবি, ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে; যা আলোচনার বড় বাধা ছিল।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক ভাষণে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর এএফপির। 

এর আগে চুক্তি না মানলে আবারও বিমান হামলা শুরু এবং ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বহাল রাখার হুমকি দেয় যুক্তরাষ্ট্র। 

এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ট্রাম্প আশা প্রকাশ করেন, দুই দেশের নেতা আগামী ‘চার বা পাঁচ দিনের মধ্যে’ হোয়াইট হাউসে সফর করবেন।

তবে হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। সংগঠনটির এক শীর্ষ নেতা জানান, ইসরায়েল হামলা বন্ধ করলে তারা যুদ্ধবিরতি মেনে চলবে।

এদিকে যুদ্ধবিরতি শুরুর ঠিক আগে লেবানন থেকে রকেট ছোড়ার পর পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। উভয় দেশের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান আলাদা একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। 

একই সময় পাকিস্তান নতুন করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংলাপ আয়োজনের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে বৈঠক করেন। গত সপ্তাহে প্রথম দফা আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন গালিবাফ। যদিও বৈঠকটি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

আরও পড়ুন : ইউরোপে মজুত মাত্র ৬ সপ্তাহের জেট ফুয়েল, ফ্লাইট বাতিলের শঙ্কা

আরও পড়ুন : ইরান যুদ্ধকে ‘ছোট পথ-বিচ্যুতি’ হিসেবে আখ্যা দিলেন ট্রাম্প

পরে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় তেহরান ‘সতর্কভাবে আশাবাদী।’ তিনি ‘গুরুত্বপূর্ণ ফলাফল’ প্রত্যাশা করেন বলেও জানান।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘ইরান ভুল সিদ্ধান্ত নিলে অবরোধ চলবে এবং অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় বোমা হামলা চালানো হবে।’

যদিও ট্রাম্প পরে সাংবাদিকদের বলেন, ‘চুক্তি হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে।’

ট্রাম্প বলেন, ‘তারা আমাদের কাছে ‘নিউক্লিয়ার ডাস্ট’ ফেরত দিতে রাজি হয়েছে।’ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত বোঝাতে তিনি এই শব্দ ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী এগুলো পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে।

তবে এই হস্তান্তর কীভাবে হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। ইরানও প্রকাশ্যে এমন কোনো ইঙ্গিত দেয়নি।

ইউরেনিয়ামে ‘অখণ্ড’ অধিকার

ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে তাদের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণের পথ স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

তেহরান দ্রুত পারমাণবিক বোমা তৈরির পথে এগোচ্ছে দাবি করেই এই যুদ্ধ শুরু করেছিলেন। তবে জাতিসংঘের পারমাণবিক সংস্থা এ দাবির পক্ষে কোনো প্রমাণ পায়নি।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত চায়। অন্যদিকে তেহরান পাঁচ বছরের জন্য স্থগিতের প্রস্তাব দিয়েছে। কিন্তু সেই প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে।

ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে।

বুধবার তেহরান জানায়, ইউরেনিয়াম সমৃদ্ধ করায় তাদের ‘সার্বভৌম’ অধিকার রয়েছে; তবে সমৃদ্ধির মাত্রা নিয়ে আলোচনা হতে পারে।

বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের একটি প্রস্তাব নাকচ হয়ে যায়। সেখানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের ক্ষমতা সীমিত করার সুপরিশ বলা হয়েছিল। 

ব্যয় বৃদ্ধি, অনিশ্চিত পরিণতি ও বড় সংঘাতের আশঙ্কায় ডেমোক্র্যাট আইনপ্রণেতারা প্রস্তাবটি উত্থান করেছিলেন। 

‘অতল গহ্বর’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বুধবার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী বৈঠক খুব সম্ভবত ইসলামাবাদে হতে যাচ্ছে।

তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, পরবর্তী বৈঠকের কোনো তারিখ নির্ধারণ হয়নি।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রথম দফা আলোচনায় নেতৃত্ব দেন। তিনি জানান, ইরানকে যুদ্ধ শেষ ও দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ মেটাতে একটি বড় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, ইরান ‘ঐতিহাসিক এক মোড়ে’ দাঁড়িয়ে আছে। চুক্তির পথে না গেলে তা অতল গহ্বরে তলিয়ে যাবে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে হরমুজ খুলতে ৪০ দেশের বৈঠক

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগ পরিবহণ হয়। যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার পর থেকে সেখানে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের অবরোধই জাহাজ চলাচল প্রধান ইস্যু।

গ্রিনিচ মান সময় ২১টার দিকে ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ৩ দশমিক ২৪ শতাংশ বেড়ে ৯৮ দশমিক ০১ ডলারে পৌঁছায়।

ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোতে অবরোধ জোরদার করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ইরানের বন্দর থেকে ছাড়তে চাওয়া ১৩টি জাহাজ ফিরিয়ে দিয়ে দেশটির বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার ইরানের তেলখাতে নতুন নিষেধাজ্ঞাও দিয়েছে ওয়াশিংটন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, এতে ‘শাসকগোষ্ঠীর প্রভাবশালী ব্যক্তিরা’ লক্ষ্যবস্তু হয়েছেন।

ওয়াশিংটন পিছু না হটলে পারস্য উপসাগর, ওমান সাগর ও লোহিত সাগরে কোনো আমদানি-রপ্তানি চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদোল্লাহি।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এই সামরিক উপদেষ্টা সতর্ক করে আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি এই গুরুত্বপূর্ণ নৌপথে ‘পাহাড়া’ বসাতে চায়, তাহলে প্রণালিতে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে।

ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল যুদ্ধ

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

০৮ মে ২০২৬
ফের মা হলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট
০৭ মে ২০২৬
ভালো আলোচনা হয়েছে, ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা প্রবল : ট্রাম্প
০৬ মে ২০২৬
চীন সফরের আগেই ইরানের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করল যুক্তরাজ্য
  2. মা-বাবাকে বেড়াতে নিতে খরচ ও ৩ দিনের ছুটি দিল অফিস
  3. মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ কাল
  4. ইরানকে সাহায্য করায় ৩ ব্যক্তি ও ১১ কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
  5. হান্টাভাইরাসের প্রকোপে পড়া ক্রুজ শিপ ভিড়ছে স্পেনের বন্দরে
  6. যুক্তরাষ্ট্র পিছু হটলে ‘শেষ হতে পারে’ ইরান যুদ্ধ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x