বৈরুতের হোটেলে ইসরায়েলি হামলা, নিহত ৪
বৈরুতের সমুদ্রতীরবর্তী রাউচে এলাকায় ৮ মার্চ ইসরায়েলি হামলার শিকার রামাদা হোটেলের একটি কক্ষ পরিদর্শন করছেন প্রাথমিক চিকিৎসা কর্মীরা। ছবি: এএফপি
লেবাননের রাজধানী বৈরুতে একটি হোটেল ভবনে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১০ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রোববার (৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু।
রোববার চালানো এই হামলায় রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত রামাদা হোটেলের একটি অ্যাপার্টমেন্টকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানায় দেশটির মন্ত্রণালয়।
হামলার পর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে নিহতদের পরিচয় বা হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
লেবাননে ইসরায়েলি হামলার সাম্প্রতিক এই ঘটনায় দেশটিতে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক