Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২০, ২৬ নভেম্বর ২০২৫
আপডেট: ১৭:২২, ২৬ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২০, ২৬ নভেম্বর ২০২৫
আপডেট: ১৭:২২, ২৬ নভেম্বর ২০২৫
আরও খবর
নাটালিসহ তিন নারী সহকারীকে বিপুল অর্থ উপহার, নিয়ম ভেঙে প্রশ্নের মুখে ট্রাম্প
টানা চতুর্থ দিনের মতো বাড়ল জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালিতে চালকবিহীন মার্কিন সাবমেরিন জব্দের দাবি ইরানের
ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা হামলা তেহরানের
রাশিয়া-উত্তর কোরিয়ার সীমান্তে প্রথম সড়ক সেতু চালু

রুশ কর্মকর্তাকে ‘পরামর্শ’ দেওয়ার অডিও ফাঁসের পরও উইটকফকে ট্রাম্পের সমর্থন

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২০, ২৬ নভেম্বর ২০২৫
আপডেট: ১৭:২২, ২৬ নভেম্বর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:২০, ২৬ নভেম্বর ২০২৫
আপডেট: ১৭:২২, ২৬ নভেম্বর ২০২৫
২৫ নভেম্বর জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

রুশ কর্মকর্তাকে কীভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে হবে—এ বিষয়ে পরামর্শ দিচ্ছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ; এমন দাবি সম্বলিত একটি ফাঁস হওয়া অডিও নিয়ে বিতর্কের মাঝেও তাকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্প বলেছেন, উইটকফ যা করেছেন, তা ‘স্বাভাবিক কূটনৈতিক আচরণ’ এবং একজন ‘ডিলমেকার হিসেবে তিনি শান্তি পরিকল্পনা দুই পক্ষকে ‘বিক্রি’ করার চেষ্টাই করেছেন।’ খবর বিবিসির। 

আজ বুধবার (২৬ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি অডিও শোনেননি। তবে তার ভাষায়, ‘তিনি যা করেছেন, সেটাই একজন আলোচকের স্বাভাবিক কাজ।’

ফাঁস হওয়া কথোপকথনটি গত অক্টোবরের বলে জানা যায়। এর আগে যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় ২৮ দফা শান্তি প্রস্তাব দেয়, যেখানে ইউক্রেন যুদ্ধ বিষয়ে রাশিয়ার অবস্থান অনেকটাই প্রতিফলিত হয় বলে দাবি করেন সমালোচকেরা। ইউক্রেন ও ইউরোপীয় নেতারা প্রস্তাবটি ‘রাশিয়া-অনুকূল’ বলে সমালোচনা করলে সেটি সংশোধন করা হয়।

উইটকফ এ বছর একাধিকবার মস্কো সফর করেছেন এবং আগামী সপ্তাহেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক নির্ধারিত। তবে তিনি কিয়েভে কখনও যাননি, যদিও ট্রাম্প জানিয়েছেন—ইউক্রেনের সঙ্গে আলোচনা আরও এগোবে এবং ইউএস আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল সম্প্রতি কিয়েভ সফরও করেছেন।

ব্লুমবার্গ প্রকাশিত ট্রান্সক্রিপ্টে দেখা যায়, উইটকফ পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভকে পরামর্শ দিচ্ছেন—ট্রাম্পের সঙ্গে যোগাযোগে কীভাবে ইতিবাচক পরিবেশ তৈরি করা যায়। উদ্ধৃত কথোপকথনে উইটকফ বলেন, প্রেসিডেন্টকে অভিনন্দন জানাবেন… বলবেন তিনি শান্তির মানুষ—এটা বললে আলোচনার পরিবেশ খুব ভালো হবে।

আরও বলা হয়, তিনি উশাকভকে জানিয়েছেন—তার মতে রাশিয়া সবসময় শান্তি চায় এবং উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় যুদ্ধ জটিল হয়ে উঠেছে।

কল শেষ হওয়ার কিছুক্ষণ পরই ট্রাম্প–পুতিনের মধ্যে আড়াই ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। ঠিক তখনই কিয়েভগামী পথে ছিলেন জেলেনস্কি। ওই বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে সতর্ক অবস্থান নেন এবং বলেন, এতে সংঘাত বাড়তে পারে, পুতিনও যুদ্ধ শেষ করতে চায়।

ফাঁস হওয়া অডিও সম্পর্কে প্রশ্নে ইউরি উশাকভ বলেন, এটি সম্ভবত ‘সম্পর্ক বাধাগ্রস্ত করার জন্য’ করা হয়েছে। তিনি নিশ্চিত করেন, পরিকল্পনা অনুযায়ী উইটকফ মস্কো সফরে আসছেন।

ব্লুমবার্গ আরেকটি কথোপকথনও উদ্ধৃত করে, যেখানে পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভকে এক পরিকল্পনা তৈরি করে অনানুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানোর কথা বলতে শোনা যায়। পরে তিনি অভিযোগ করেন, ‘ভালোভাবে অর্থায়িত মিডিয়া ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে।’

সংশোধিত শান্তি প্রস্তাবে ইউক্রেনের স্বার্থ ও ইউরোপীয় মিত্রদের মতামত যুক্ত করা হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন—কয়েকটি ‘সংবেদনশীল বিষয়’ নিয়ে তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প রাশিয়া স্টিভ উইটকফ অডিও ফাঁস

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

০৯ সেপ্টেম্বর ২০২৬
নাটালিসহ তিন নারী সহকারীকে বিপুল অর্থ উপহার, নিয়ম ভেঙে প্রশ্নের মুখে ট্রাম্প
০৯ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে চালকবিহীন মার্কিন সাবমেরিন জব্দের দাবি ইরানের
০৯ সেপ্টেম্বর ২০২৬
ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা হামলা তেহরানের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল নেপালও
  2. ৭ হাজার মিটার উঁচু থেকে পর্বতারোহী চিকিৎসক আসমার মরদেহ উদ্ধার
  3. টানা চতুর্থ দিনের মতো বাড়ল জ্বালানি তেলের দাম
  4. হরমুজ প্রণালিতে চালকবিহীন মার্কিন সাবমেরিন জব্দের দাবি ইরানের
  5. ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা হামলা তেহরানের
  6. নেপালে ‘জেন-জি’ বিপ্লবের এক বছর : তরুণদের প্রত্যাশার বাস্তবায়ন কতটুকু?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x