Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:০৫, ২৪ অক্টোবর ২০২৫
আপডেট: ১৮:১২, ২৪ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:০৫, ২৪ অক্টোবর ২০২৫
আপডেট: ১৮:১২, ২৪ অক্টোবর ২০২৫
আরও খবর
নিজের শুরু করা যুদ্ধের নিয়ন্ত্রণ কি ট্রাম্পের হাতে?
যুদ্ধের কারণে বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতায় ডিসিসিআইয়ের উদ্বেগ
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য অস্পষ্ট, অভিযোগ ডেমোক্র্যাটদের 
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের কড়া সমালোচনায় মার্কিন সিনেট নেতা
ইরান যুদ্ধ থেকে সরে আসতে ট্রাম্পকে উপদেষ্টাদের পরামর্শ

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা ‘বন্ধ’ করলেন ট্রাম্প

এনটিভি অনলাইন ডেস্ক
১৮:০৫, ২৪ অক্টোবর ২০২৫
আপডেট: ১৮:১২, ২৪ অক্টোবর ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
১৮:০৫, ২৪ অক্টোবর ২০২৫
আপডেট: ১৮:১২, ২৪ অক্টোবর ২০২৫
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি : এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন, শুল্কবিরোধী বিজ্ঞাপন প্রচারের কারণে তিনি কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধ করে দিচ্ছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে হোয়াইট হাউসে বন্ধুত্বপূর্ণ একটি বৈঠকের অল্প কিছু দিন পর ট্রাম্পের অবস্থানের এমন আকস্মিক পরিবর্তন ঘটল। খবর এএফপির।

এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে ক্ষোভ প্রকাশ করেন। তিনি এই বিজ্ঞাপনটিকে ভুয়া হিসেবে অভিহিত করে দাবি করেন, ওই বিজ্ঞাপনে শুল্ক নীতি নিয়ে কথা বলার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে।

ট্রাম্প অভিযোগ করেন, কানাডার অন্টারিও প্রদেশের ওই বিজ্ঞাপনটি যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারের জন্য নির্মিত এবং তা বৈশ্বিক শুল্ক সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের আসন্ন রায়ে ‘হস্তক্ষেপ’ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে বলেন, ‘গুরুতর অসদাচরণের ভিত্তিতে কানাডার সঙ্গে সমস্ত বাণিজ্য আলোচনার সমাপ্তি ঘোষণা করা হলো।’

তাৎক্ষণিকভাবে কানাডার কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত বুধবার এক বাজেট বক্তৃতায় বলেছিলেন, ওয়াশিংটনের বাণিজ্য নীতির মোৗলিক পরিবর্তনের কারণে অটোয়ার অর্থনৈতিক কৌশল পরিবর্তন করা প্রয়োজন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রোনাল্ড রিগ্যান ফাউন্ডেশন সম্প্রতি এক ঘোষণায় বলেছে, কানাডা একটি বিজ্ঞাপন জালিয়াতি করে ব্যবহার করেছে, যাতে দেখানো হয়েছে রোনাল্ড রিগ্যান শুল্কের বিষয়ে নেতিবাচক কথা বলছেন। 

রিগ্যান ফাউন্ডেশন আরও জানায়, ১৯৮৭ সালের একটি ভিডিও ও অডিও ব্যবহার করে তৈরি বিজ্ঞাপনটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা আইনি দিকগুলো খতিয়ে দেখছে।

এই বিজ্ঞাপনটিতে রোনাল্ড রিগ্যানের ভাষণের এমন কিছু উক্তি ব্যবহার করা হয়েছিল, যেখানে তিনি বিদেশি আমদানির ওপর উচ্চ শুল্কের কারণে মার্কিন অর্থনীতির ওপর যে বিরূপ প্রভাব পড়তে পারে, সে সম্পর্কে সতর্ক করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সম্পর্কের এই সর্বশেষ নাটকীয় মোড়টি এমন সময়ে এলো, যখন কানাডার প্রধানমন্ত্রী কার্নি কড়া মার্কিন শুল্ক শিথিল করার অনুরোধ জানাতে মাত্র দুই সপ্তাহ আগেই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন।

সেই সাক্ষাতে ট্রাম্প কার্নিকে ‘বিশ্বমানের নেতা’ হিসেবে বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন, কানাডার প্রধানমন্ত্রী তাদের আলোচনা থেকে ‘খুব খুশি হয়ে বিদায় নেবেন’।

ট্রাম্পের বৈশ্বিক আঞ্চলিক শুল্ক—বিশেষ করে ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ির ওপর আরোপ করা শুল্ক কানাডার অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে। এর ফলে কানাডায় চাকরিচ্যুতির ঘটনা ঘটছে এবং ব্যবসার ওপর চাপ সৃষ্টি হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প কানাডা বাণিজ্য

সংশ্লিষ্ট সংবাদ: ডোনাল্ড ট্রাম্প

১০ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ স্বল্প সময়ের মধ্যেই শেষ হবে : ট্রাম্প
০৯ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ শেষ করা নিয়ে যা বললেন ট্রাম্প
০৬ মার্চ ২০২৬
শাহেদ ড্রোন থেকে বাঁচতে দ্বারে দ্বারে ঘুরছেন ট্রাম্প!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইথিওপিয়ায় ভূমিধস ও বন্যায় নিহত ৬৪, নিখোঁজ শতাধিক
  2. তেলের জাহাজ পাহারায় প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র : ক্রিস রাইট
  3. এবার বি-১ বোমারু বিমান দিয়ে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র
  4. ইরানের সরকার পতনের ঝুঁকিতে নেই : মার্কিন গোয়েন্দা রিপোর্ট
  5. কমল স্বর্ণের দাম
  6. মধ্যপ্রাচ্য সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় আকাশছোঁয়া, পেন্টাগনের হিসাব প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x