Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ৩১ মে ২০২৫
আপডেট: ২৩:৩৩, ৩১ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ৩১ মে ২০২৫
আপডেট: ২৩:৩৩, ৩১ মে ২০২৫
আরও খবর
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই
সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
সৌদির ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের
ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করছে সৌদি আরব
বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ইসরায়েলি বাধার মুখে পশ্চিম তীর সফর বাতিল আরব মন্ত্রীদের

এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ৩১ মে ২০২৫
আপডেট: ২৩:৩৩, ৩১ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২৩:২৫, ৩১ মে ২০২৫
আপডেট: ২৩:৩৩, ৩১ মে ২০২৫
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আহমেদ মোহাম্মদ আবদেলাত্তি ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। ফাইল ছবি

ফিলিস্তিনের পশ্চিম তীরে পরিকল্পিত সফর বাতিল করেছে বেশ কয়েকটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। রোববার (১ জুন) ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতের জন্য রামাল্লায় সফরের পরিকল্পনা ছিল এই প্রতিনিধি দলের। তবে ইসরায়েল তাদের এই সফর আটকে দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। খবর এএফপির। 

শনিবার (৩১ মে) জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল রামাল্লা সফর নিষিদ্ধ করায় এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন আরব মন্ত্রীরা। এই প্রতিনিধি দলে সৌদি আরব, মিশর, জর্ডান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা এবং আরব লীগের মহাসচিবের থাকার কথা ছিল।

স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে ইসরায়েল ঘোষণা করে, তারা এই সফরে সহযোগিতা করবে না। যেহেতু ইসরায়েল পশ্চিম তীরের সীমান্ত ও আকাশপথ নিয়ন্ত্রণ করে, তাই তাদের এই ঘোষণা কার্যকরভাবে সফরটি আটকে দিয়েছে।

ইসরায়েলের একজন কর্মকর্তা জানান, ‘মাহমুদ আব্বাস ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচার নিয়ে আলোচনা করতে রামাল্লায় আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি উস্কানিমূলক সভার আয়োজন করতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। এই তৎপরতা নিঃসন্দেহে ইসরায়েলের ভূখণ্ডের ভেতরে একটি সন্ত্রাসী রাষ্ট্রের উন্মেষ ঘটাবে। ইসরায়েল নিজেদের নিরাপত্তার স্বার্থে এমন পদক্ষেপের সঙ্গে সহযোগিতা করবে না।’

এই সফরটি পরিকল্পনা অনুযায়ী হলে, প্রতিনিধি দলের প্রধান প্রিন্স ফয়সাল বিন ফারহান পশ্চিম তীরে সফরকারী প্রথম সৌদি পররাষ্ট্রমন্ত্রী হতেন। ১৯৬৭ সালের পর দেশটির কোনো শীর্ষ কূটনীতিক পশ্চিম তীর সফর করেননি। 

সম্প্রতি পশ্চিম তীরে ২২টি নতুন ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। যদিও এটি জাতিসংঘের আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। শুক্রবার একটি নতুন বসতিস্থান পরিদর্শনে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ‘ইহুদি ইসরায়েলি রাষ্ট্র’ গড়ার অঙ্গীকার করেন।

আগামী জুনে সৌদি আরব ও ফ্রান্স জাতিসংঘের সদর দপ্তরে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি আন্তর্জাতিক সম্মেলনের সহসভাপতিত্ব করবে। গাজা যুদ্ধ শুরুর আগে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কাছাকাছি ছিল বলে শোনা গিয়েছিল। কিন্তু যুবরাজ মোহাম্মদ বিন সালমান বারবার বলেছেন, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব।

সৌদি আরব জর্ডান ফিলিস্তিন ইসরায়েল-ফিলিস্তিন

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

০৭ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই
০৫ আগস্ট ২০২৬
ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করছে সৌদি আরব
৩১ জুলাই ২০২৬
সৌদি আরবে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান যুদ্ধে ট্রাম্পের ‘কঠিন সমীকরণ’, সমঝোতা বা সংঘাত—দুই পথেই ঝুঁকি
  2. জলবায়ু পরিবর্তনে কানাডার দাবানলের ঝুঁকি দ্বিগুণ বেড়েছে : গবেষণা
  3. রাশিয়ার দুটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
  4. হরমুজে প্রবেশকারী জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান
  5. হরমুজ প্রণালিতে বাধ্যতামূলক টোলের বিরোধিতা ৮ শিপিং সংস্থার
  6. ইউক্রেনের ৬০৫ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x