Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ২৮ মে ২০২৫
আপডেট: ০৯:১৯, ২৮ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ২৮ মে ২০২৫
আপডেট: ০৯:১৯, ২৮ মে ২০২৫
আরও খবর
শাহজালালে শতাধিক স্বর্ণবার জব্দ
ভারতে ৩৩ মাস কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি
১০১ চুক্তি-সমঝোতা পর্যালোচনায় বাংলাদেশের উদ্যোগ নিয়ে যা জানাল ভারত
ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে : হাইকমিশনারকে মাহ্দী আমিন
‘দেখে যান, গুলির মতো ডিম খাচ্ছি’

এনডিটিভির প্রতিবেদন

লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনায় পাল্টা পদক্ষেপ ভারতের

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ২৮ মে ২০২৫
আপডেট: ০৯:১৯, ২৮ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:১৫, ২৮ মে ২০২৫
আপডেট: ০৯:১৯, ২৮ মে ২০২৫
লালমনিরহাটে পরিত্যক্ত বিমানবন্দর। ফাইল ছবি

লালমনিরহাটে পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর পরিকল্পনার পাল্টা পদক্ষেপ হিসেবে উত্তর ত্রিপুরার কৈলাশহরে একটি তিন দশক পুরোনো বেসামরিক বিমানবন্দর চালুর কাজ শুরু করেছে ভারত। দেশটির আশঙ্কা লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালু করার প্রক্রিয়ায় চীনের সহযোগিতা রয়েছে। 

গতকাল মঙ্গলবার (২৭ মে) এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, রংপুর বিভাগের লালমনিরহাটে অবস্থিত এই বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। এটি ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এবং এটি ভারতের ‘চিকেন নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডোর থেকেও মাত্র ২০ কিলোমিটার দূরে। তবে বাস্তবে চিকেন নেক থেকে এই দূরত্ব ১৬০ কিলোমিটার। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীন যদি লালমনিরহাট বিমানবন্দর সংস্কারে বিনিয়োগ করে, তাহলে সেখানে চীনা সামরিক সরঞ্জাম, যুদ্ধবিমান, রাডার, নজরদারি সরঞ্জাম ইত্যাদি মোতায়েন হওয়ার আশঙ্কা প্রবল। আর এটাই ভারতের জন্য গুরুতর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ।

এই পটভূমিতে ভারত উত্তর ত্রিপুরার কৈলাশহরে একটি তিন দশক পুরোনো বেসামরিক বিমানবন্দর দ্রুত সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। যদিও এটি মূলত বেসামরিক ব্যবহারের জন্যই চালু হবে, তবে জরুরি অবস্থায় বা যুদ্ধে সামরিক বিমানের ওঠানামা ও জ্বালানি সংগ্রহের ব্যবস্থা থাকবে।

প্রতিবেদনে বলা হয়, কৈলাশহর বিমানবন্দর শুধুমাত্র প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নয়, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখান থেকেই ‘কিলো ফ্লাইট’ নামে পরিচিত বাংলাদেশের প্রথম প্রতিরোধ বিমানদল অভিযান শুরু করেছিল। ভারতের বিমান বাহিনীর অধীনে পরিচালিত এই ফোর্সে ছিল কানাডার তৈরি ডিএইচসি-৩ অটার, ফ্রান্সের তৈরি আলুয়েত হেলিকপ্টার ও মার্কিন ডিসি-৩ ড্যাকোটা। এই কিলো ফ্লাইট পরবর্তীতে বাংলাদেশের নিজস্ব বিমান বাহিনী গঠনের ভিত্তি তৈরি করে।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও টানাপোড়েন শুরু হয়েছে। ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে শেখ হাসিনার পতনের পর শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তবে তিনি এখনও নির্বাচন ঘোষণা করেননি এবং তার সরকার ভারতের তুলনায় চীন ও পাকিস্তানের প্রতি বেশি মনোভাবাপন্ন বলে মনে করছে দিল্লি। 

এই অবস্থায়, ভারতের সীমান্তের একেবারে কোলঘেঁষে চীনের সহায়তায় একটি বিমানবন্দর পুনরায় চালু হলে তা কৌশলগতভাবে ভারতের জন্য গভীর উদ্বেগের বিষয়।

প্রতিবেদনে বলা হয়, কৈলাশহর বিমানবন্দর চালুর মাধ্যমে ত্রিপুরার বিমান যোগাযোগও উন্নত হবে। বর্তমানে রাজ্যের একমাত্র কার্যকর বিমানবন্দর হচ্ছে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর।

ভারত বিমানবন্দর
১৬ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রী ‘হত্যা’ মামলায় জেল খাটেন স্বামী, ১২ বছর পর সেই স্ত্রী জীবিত উদ্ধার
১৬ সেপ্টেম্বর ২০২৬
‘আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ’ বলায় বদলি ভারতের মুসলিম আইপিএস কর্মকর্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ নেই হাসপাতালে, মোবাইলের আলোয় অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার
১৩ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের
১৩ সেপ্টেম্বর ২০২৬
ধ্রুব রাঠির বিষয়ে গুগলের কাছে তথ্য চায় দিল্লি পুলিশ
১২ সেপ্টেম্বর ২০২৬
কারাগারে ভারতের সাবেক সংসদ সদস্যের মোবাইলে মিলল ৯০ পর্নো ভিডিও
১১ সেপ্টেম্বর ২০২৬
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ
১১ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে ব্রিকসের বৈঠকে যোগ দেবেন শি জিনপিং
১০ সেপ্টেম্বর ২০২৬
ভারতে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
০৯ সেপ্টেম্বর ২০২৬
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই তরুণী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বিএনপি, নিষিদ্ধ আ.লীগ নেতাদের হুঙ্কার
  2. বিশ্ববাজারে কমল তেলের দাম
  3. পবিত্র কাবার মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানি আর নেই
  4. প্রধানমন্ত্রীর জন্য যুক্তরাষ্ট্র বিএনপির গভীর রাত পর্যন্ত আনন্দ সমাবেশ
  5. প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিউইয়র্কের জ্যাকসন হাইটস উত্তপ্ত
  6. নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x