Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • পাকিস্তান
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২০, ২০ মে ২০২৫
আপডেট: ২০:৫৯, ২০ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২০, ২০ মে ২০২৫
আপডেট: ২০:৫৯, ২০ মে ২০২৫
আরও খবর
৭ হাজার মিটার উঁচু থেকে পর্বতারোহী চিকিৎসক আসমার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান নতুন সংঘাত নিয়ে উদ্বেগ পাকিস্তানের
সৌদি-তুরস্ক-পাকিস্তান প্রতিরক্ষা জোটের সদর দপ্তর হবে রিয়াদে
বিয়ের গুঞ্জন জোরালো, পাত্রী নিয়ে কী বলেছিলেন বিলাওয়াল
পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু

আইয়ুব খানের পর পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল হলেন আসিম মুনির

এনটিভি অনলাইন ডেস্ক
২০:২০, ২০ মে ২০২৫
আপডেট: ২০:৫৯, ২০ মে ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২০:২০, ২০ মে ২০২৫
আপডেট: ২০:৫৯, ২০ মে ২০২৫
পাকিস্তানের সেনাপ্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনির।

পাকিস্তানের সেনাপ্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই বিরল সামরিক পদমর্যাদা লাভ করলেন। এর আগে ১৯৫৯ সালে একমাত্র ফিল্ড মার্শালের এই পদমর্যাদা লাভ করেন সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান আইয়ুব খান। দীর্ঘ ছয় দশক পর আবারও কাউকে এই পদে উন্নীত করায় পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। খবর জিও নিউজের।

আজ মঙ্গলবার (২০ মে) মঙ্গলবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ফেডারেল মন্ত্রিসভার এক বৈঠকে জেনারেল মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির এই সিদ্ধান্ত নেওয়া হয়। ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’-এর সময় দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং সর্বোত্তম কৌশল ও সাহসী নেতৃত্বের মাধ্যমে ভারতকে ‘পরাজিত’ করার স্বীকৃতিস্বরূপ তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সেনাপ্রধান জেনারেল মুনির অনুকরণীয় সাহস ও দৃঢ়তার সাথে পাকিস্তান সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছেন এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধ কৌশল ও প্রচেষ্টাকে ব্যাপক সমন্বিত করেছেন।’ পাকিস্তানকে এ সাফল্য এনে দেওয়ার জন্য সেনাপ্রধানকে শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রিসভা।

ফিল্ড মার্শাল পদটি পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ পদ, যা জেনারেল পদের উপরে। এটি অসাধারণ ও অনুকরণীয় সামরিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ প্রদত্ত একটি পাঁচতারকা পদমর্যাদা।

এক বিবৃতিতে জেনারেল মুনির ফিল্ড মার্শাল পদমর্যাদা পাওয়ায় আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি এই সম্মান সমগ্র জাতি, পাকিস্তানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে বেসামরিক ও সামরিক শুহাদা (শহীদ) এবং গাজীদের উৎসর্গ করছি।’

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে তার ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনা প্রধান আরও বলেন,‘এই সম্মান ব্যক্তিগত নয়, এটি পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং সমগ্র জাতির জন্য একটি সম্মান।’

প্রসঙ্গত, গত ৬ ও ৭ মে রাতে ভারত একাধিক পাকিস্তানি শহরে হামলা চালালে এর জবাবে ১০ মে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামে সামরিক অভিযান চালায় পাকিস্তান। এই যুদ্ধে পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় তিনটি রাফায়েলসহ ছয়টি যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়। অন্তত ৮৭ ঘণ্টা পর, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সামরিক সংঘাতের অবসান ঘটে।

পাকিস্তান আইয়ুব খান পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির ফিল্ড মার্শাল
২১ আগস্ট ২০২৬
হাসপাতাল থেকে ফের কারাগারে ইমরান খান
০৮ আগস্ট ২০২৬
পাকিস্তানে রপ্তানি হবে বাংলাদেশের আনারস
০৬ আগস্ট ২০২৬
সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
০২ আগস্ট ২০২৬
পাকিস্তানে আত্মঘাতী হামলা, পুলিশসহ নিহত ১৩
০১ আগস্ট ২০২৬
পাকিস্তানে তুষারধস, ৪ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
৩১ জুলাই ২০২৬
পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৩৪
২৩ জুলাই ২০২৬
ভারতের ককরোচ আন্দোলন নিয়ে মন্তব্যে অনীহা পাকিস্তানের
২২ জুলাই ২০২৬
মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার চায় পাকিস্তান
১৭ জুলাই ২০২৬
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘাত, সুষ্ঠু তদন্ত চায় জাতিসংঘ
০৮ জুলাই ২০২৬
পাকিস্তানে চার দিনে ৩ বড় হামলা, সেনাসহ নিহত ৪২
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নেপালে ‘জেন-জি’ বিপ্লবের এক বছর : তরুণদের প্রত্যাশার বাস্তবায়ন কতটুকু?
  2. ইরানের ২৭ বিমান সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
  3. হুথিদের বিরুদ্ধে পাল্টা হামলা ইয়েমেনি বাহিনীর, সানা পুনরুদ্ধারের অঙ্গীকার
  4. ইসরায়েলি অবৈধ বসতির সঙ্গে পণ্য বাণিজ্যে ফ্রান্স-যুক্তরাজ্যসহ ১২ দেশের নিষেধাজ্ঞা
  5. লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম
  6. তেলের দাম বাড়ায় স্বর্ণের দামে পতন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x