Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • লাতিন আমেরিকা
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ০২ আগস্ট ২০২৪
আপডেট: ১২:৩৮, ০২ আগস্ট ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ০২ আগস্ট ২০২৪
আপডেট: ১২:৩৮, ০২ আগস্ট ২০২৪
আরও খবর
আল-আকসা মসজিদ বন্ধের প্রতিবাদে আট মুসলিম দেশের নিন্দা
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ভেনেজুয়েলা থেকে ৮০ মিলিয়ন ব্যারেল তেল পেয়েছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
সিটি করপোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগ, জামায়াতের প্রতিবাদ
ভেনেজুয়েলার পরিস্থিতি অত্যন্ত নাজুক : আইএমএফ

বিতর্কিত নির্বাচনকে ঘিরে ভেনেজুয়েলায় বিরোধী দলের গণপ্রতিবাদ

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ০২ আগস্ট ২০২৪
আপডেট: ১২:৩৮, ০২ আগস্ট ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৩৫, ০২ আগস্ট ২০২৪
আপডেট: ১২:৩৮, ০২ আগস্ট ২০২৪
ভেনেজুয়েলার কারাবোবো রাজ্যে নির্বাচন পরবর্তী সংঘাতে সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের একটি ভাস্কর্য ভেঙে ফেলা হয়। ছবি : এএফপি   

ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া করিনা মাচাদো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পুনর্নির্বাচনের নিন্দা জানাতে আগামীকাল শনিবার (৩ আগস্ট) দেশের প্রতিটি শহরে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) তিনি এই ঘোষণা দেন। খবর এএফপির।

গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে নিকোলাস মাদুরোকে পুনরায় বিজয়ী ঘোষণার পর থেকেই ল্যাটিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশটিতে রাজনৈতিক সংকট প্রকট আকার ধারণ করে। প্রাক-নির্বাচনি জরিপের ফলাফলকে উল্টে দিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেন মাদুরো। আর এরপর থেকেই বিশ্বব্যাপী শুরু হয় সমালোচনার ঝড়। খবর এএফপির।

বিরোধী দলের নেতা মারিয়া মাচাদো সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘২৮ জুলাইয়ের নির্বাচনে গর্বের সঙ্গে ঐতিহাসিক বিজয় অর্জনের পর আমাদের অবশ্যই বলিষ্ঠ, সংগঠিত ও সচল থাকতে হবে। বিজয়ের দাবিতে সচেতনভাবে আমাদের এগিয়ে যেতে হবে।’

গত বৃহস্পতিবার মারিয়া মাচাদো ওয়াল স্ট্রিট জার্নালে লেখেন, তিনি তার জীবনের নিরাপত্তার জন্য পালিয়ে আছেন। নির্বাচনে মাদুরো বিজয়ের পর সপ্তাহজুড়ে রক্তক্ষয়ী প্রতিবাদের পর শত শত লোককে গ্রেপ্তার করা হয়েছে।

মারিয়া মাচাদো আবারও তার দাবির পক্ষে অবস্থান নিয়ে বলেন, বিরোধী দলের প্রার্থী এডমান্ডো গনজালেজ উরুটিয়াই প্রকৃত বিজয়ী। তিনি বলেন, দেশের ভোটকেন্দ্রগুলো থেকে পাওয়া ফলাফলে গনজালেজ ৩০ থেকে ৬৭ শতাংশ ভোট পেয়েছেন।

তবে সরকার ঘনিষ্ঠ ভেনেজুয়েলার নির্বাচন কাউন্সিল ঘোষণা দেয়, মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মাদুরোও বলেছেন, তিনি তার বিজয়ের স্বপক্ষে শতভাগ প্রমাণ তিনি দিতে পারবেন।

মারিয়া মাচাদো ও গনজালেজ উরুটিয়ার  উদ্দেশে মাদুরো বলেন, ‘আপনাদের হাতে রক্তের দাগ লেগে আছে। আপনাদের বিচার হবে।’

মাদুরোর অনুগত নির্বাচন কাউন্সিল এর আগে মারিয়া মাচাদোকে নির্বাচনে দাঁড়াতে অযোগ্য ঘোষণা করলে গনজালেজ নির্বাচনে প্রার্থী হন। মারিয়া অভিযোগ করেছেন, বেশির ভাগ বিরোধী দলের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মারিয়া মাচাদো বলেন, ‘এই কথাগুলো লেখার কারণে আটক করা হতে পারে আমাকে। যারা এই কর্তৃত্ববাদী সরকারের বিরোধিতা করেন এবং গণতন্ত্রকে যারা সমর্থন করেন, তাদের সবাইকে মহৎ উদ্দেশ্য আদায়ে সমাবেশে যোগ দিতে হবে।’

বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী গনজালেজ তার সমর্থকদের উদ্দেশে এক বার্তায় বলেন, ‘আমি আপনাদের একা রেখে কোথাও যাব না এবং সবসময় আপনাদের আকাঙ্ক্ষাকে রক্ষা করব।’

ভেনেজুয়েলায় নির্বাচন পরবর্তী প্রতিবাদ বিক্ষোভে এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছে এবং এক হাজারেরও বেশি লোককে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাচাদো।

অন্যদিকে, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট আজ শুক্রবার (২ আগস্ট) বিকেলে সব  প্রেসিডেন্ট প্রার্থীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। প্রেসিডেন্ট মাদুরো নির্বাচনের ফলাফল বিশ্লেষণ ও তদন্তের অনুরোধ জানালে সুপ্রিম কোর্ট এই আদেশ দেয়।

ভেনেজুয়েলা প্রতিবাদ নিকোলাস মাদুরো
০৩ জানুয়ারি ২০২৬
সাদ্দাম-নরিয়েগার পরিণতি হবে মাদুরোর?
০৩ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার রাজধানীতে ভয়াবহ মার্কিন বিমান হামলা
০২ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি : মাদুরো
০১ জানুয়ারি ২০২৬
চরম অর্থনৈতিক সংকটে ভেনেজুয়েলা, ডলারের দাম বেড়েছে ৪৭৯ শতাংশ
২৪ ডিসেম্বর ২০২৫
মার্কিন অবরোধ সমর্থনকারীদের দমনে কঠোর আইন করল ভেনেজুয়েলা
২২ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলার উপকূলে আরেকটি তেল ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের ধাওয়া
২১ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলা উপকূলে আরেকটি তেলবাহী ট্যাঙ্কার আটক করল যুক্তরাষ্ট্র
১৭ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার ‘পূর্ণ অবরোধের’ নির্দেশ ট্রাম্পের
১৩ ডিসেম্বর ২০২৫
মাদুরোর বিরুদ্ধে আরও কঠোর হওয়ার আহ্বান নোবেলজয়ী মাচাদোর
১২ ডিসেম্বর ২০২৫
ভেনেজুয়েলা উপকূলে তেল ট্যাংকার আটক, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আরও ছয় জাহাজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাইলট উদ্ধার অভিযানে আরেক যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র
  2. পাইলট উদ্ধার নিয়ে ধোঁয়াশা, ট্রাম্প দাবি করলেও নিশ্চিত করেনি ইরান
  3. ইরানে উদ্ধার হওয়া মার্কিন কর্মকর্তা আঘাত পেলেও শঙ্কামুক্ত, দাবি ট্রাম্পের
  4. দ্বিতীয় বিমানচালককে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তীব্র লড়াই
  5. ইরানের বিভিন্ন অবকাঠামোতে হামলা জোরদার, বিশ্ববিদ্যালয়-গবেষণা কেন্দ্র ধ্বংস
  6. হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে ইরাকি জাহাজ, বাড়ছে ট্রানজিট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x