Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১০:৩০, ১৬ ডিসেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১০:৩০, ১৬ ডিসেম্বর ২০২৩
আরও খবর
ভুয়া ওয়ারেন্টে সাংবাদিক আটক, আদালতের নির্দেশে মুক্তি
ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক শেলির মুক্তি
এনটিভির সাতক্ষীরা প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সাগর রুনি হত্যার প্রতিবেদন পেছাল ১২৫ বার
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে

গাজায় ইসরায়েলের হামলায় আলজাজিরার সাংবাদিক নিহত

এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১০:৩০, ১৬ ডিসেম্বর ২০২৩
এনটিভি অনলাইন ডেস্ক
১০:২৫, ১৬ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১০:৩০, ১৬ ডিসেম্বর ২০২৩
পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় একজন হেঁটে যাচ্ছেন। ছবি : এএফপি

গাজায় ইসরায়েলের হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী। খবর এএফপির।

এর আগে আলজাজিরা জানিয়েছিল, খান ইউনিস এলাকার একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সংবাদভিত্তিক গণমাধ্যমটির ক্যামেরাম্যান সামের আবু দাক্কা ও গাজা ব্যুরো প্রধান ওয়ায়েল আল-দাহদুহ আঘাত পেয়েছিলেন। 

পরে এক বিবৃতিতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে আলজাজিরা জানায়, শুক্রবার (১৫ ডিসেম্বর) ইসরায়েলি ড্রোন হামলায় ওই সাংবাদিকরা আহত হন।

বিবৃতিতে বলা হয়, সামের আহত হওয়ার পাঁচ ঘণ্টা পর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ সময় তার জীবন বাঁচাতে জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীদের  কাছে যেতে দেয়নি ইসরায়েলি বাহিনী। পরে বাহুতে আঘাত পাওয়া আহত আল-দাহদুহকে খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া হয়।

তবে, এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এদিকে, সামের আবু দাক্কার মৃত্যুতে আলজাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহামেদ মোয়াওয়াদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘সত্য প্রকাশে তার অটল প্রতিশ্রুতি এবং সত্য তুলে ধরায় তার কাজ আমাদের দলের জন্য অমোচনীয় নজির হয়ে থাকবে।’

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে পেশাগত দায়িত্ব পালনের সময় ইসরায়েলি হামলায় ওই দুই সাংবাদিক আহত হন।

হামাসের পক্ষ থেকে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার চিত্র যেন সাংবাদিকরা প্রকাশ করতে না পারে, সে লক্ষ্য সামনে রেখেই তাদের ভয় দেখানো হচ্ছে।

অন্যদিকে আলজাজিরা বলেছে, তাদের সাংবাদিক ও পরিবারের সদস্যদের উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করে হত্যা করা হচ্ছে। এসব হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল দায়ী।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ পর্যন্ত ৬০ জনেরও বেশি সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন। ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ নামের সাংবাদিকদের একটি আন্তর্জাতিক সংগঠন এ তথ্য জানিয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন আলজাজিরা সাংবাদিক গাজা

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল-ফিলিস্তিন

৩১ মার্চ ২০২৬
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
১৫ ফেব্রুয়ারি ২০২৬
ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১১
০৮ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় ইসরায়েলি গণহত্যা বিশ্ব ব্যবস্থার জন্য বড় হুমকি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইরান খুব নিম্নমানের কাজ করছে, অসম্মানজনকও বলতে পারেন : ট্রাম্প
  2. ট্রাম্প আশ্বস্ত করলেও হরমুজ পাড়ি দিতে নারাজ চার শতাধিক জাহাজ
  3. লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় ৬০ দেশের নিন্দা
  4. লেবাননের সঙ্গে দ্রুত আলোচনায় প্রস্তুত ইসরায়েল : নেতানিয়াহু
  5. ইরানের সঙ্গে ‘স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতি’ চায় যুক্তরাষ্ট্র
  6. যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x