রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৫, শিশুসহ আহত অর্ধশতাধিক

ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাবলোহরাদ শহরের জনবহুল শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিবিসি এ তথ্য জানিয়েছে।ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, দিনের আলোতে যখন রাস্তায় লোকজনের উপচেপড়া ভিড় ছিল, ঠিক তখনই এই হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েকটি দোকান ও...