Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ০৪ নভেম্বর ২০২২
আপডেট: ১২:৫৫, ০৪ নভেম্বর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ০৪ নভেম্বর ২০২২
আপডেট: ১২:৫৫, ০৪ নভেম্বর ২০২২
আরও খবর
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৭
লেবানন-ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ 
আল-আকসায় ইসরায়েলি আগ্রাসন : আট মুসলিম দেশের নিন্দা
নেতানিয়াহুকে অকথ্য ভাষায় ‘গালাগাল’ করলেন ট্রাম্প
মার্কিন প্রস্তাবে হিজবুল্লাহর সম্মতি, নেতানিয়াহুর হুঁশিয়ারি

ব্রিটিশ দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করবেন না ঋষি সুনাক

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ০৪ নভেম্বর ২০২২
আপডেট: ১২:৫৫, ০৪ নভেম্বর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৫০, ০৪ নভেম্বর ২০২২
আপডেট: ১২:৫৫, ০৪ নভেম্বর ২০২২
ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্রিটিশ দূতাবাস। ছবি : সংগৃহীত

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ দূতাবাস স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। বৃহস্পতিবার ঋষি সুনাকের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। খবর আ- জাজিরার।

সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস ক্ষমতায় আসার পর ইসরায়েলের তেল আবিব থেকে জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস স্থানান্তরের বিষয়টি সামনে এসেছিল। লিজ ট্রাস দ্রুত দূতাবাস স্থানান্তর করতে চেয়েছিলেন। কিন্তু নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের এমন কোনো পরিকল্পনা নেই।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্রের কাছে দূতাবাস স্থানান্তরের ব্যাপারে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের এমন কোনো পরিকল্পনা নেই।’

এর আগে সেপ্টেম্বরে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস জানান, জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের পরিকল্পনা করছেন তিনি। তার এমন ঘোষণাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ স্বাগত জানালেও ফিলিস্তিনিরা এর কড়া সমালোচনা করেন। এমনকি ইউরোপীয়ান দেশগুলোর নেতারাও লিজ ট্রাসের এ পরিকল্পনার বিরোধিতা করেছিলেন।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে ইসরায়েলিরা।

এদিকে, ২০১৮ সালে ফিলিস্তিনিদের ব্যাপক আপত্তি সত্ত্বেও জেরুজালেমে নিজেদের দূতাবাস স্থানান্তর করেছিল যুক্তরাষ্ট্র। এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্রের পর কসোভো, হন্ডুরাস এবং গুয়েতেমালা জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তর করেছে।

তবে দূতাবাস স্থানান্তরের এক বছর আগে ২০১৭ সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ২০১৮ সালে সেখানে দূতাবাস সরিয়ে নেয় দেশটি।

যুক্তরাষ্ট্রের পর অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসনও একই কাজ করেছিলেন। তবে চলতি বছরের অক্টোবরে এ সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া।

ইসরায়েল ব্রিটিশ দূতাবাস

সংশ্লিষ্ট সংবাদ: ইসরায়েল

২৯ মে ২০২৬
গাজার ৭০ শতাংশ দখলের নির্দেশ নেতানিয়াহুর
২৬ মে ২০২৬
হাসপাতালে নেতানিয়াহু
২২ মে ২০২৬
সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৭
  2. এমপির বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে মামলা ঠুকলেন অভিনেত্রী
  3. ইরানের আর ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে : ট্রাম্প
  4. দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  5. তাপপ্রবাহে স্ত্রী-সন্তানের মৃত্যু, দুই কবরে হাত রেখে বিদায় নিলেন সোবহানও
  6. পাইলটের আংটি বদল নিয়ে ভারতজুড়ে শোরগোল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x