৪০০ বছরের বট-পাকুড়ের যুগলবন্দিতে মুগ্ধ দর্শনার্থীরা
রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর গ্রাম। গ্রামের রাস্তার দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশালাকার দুটি প্রাচীন বৃক্ষ। একটি বট, অন্যটি পাকুড়। শাখা-প্রশাখা বিস্তার করে যেন একে অপরকে জড়িয়ে রেখেছে তারা। মাটি ছুঁয়ে নেমে আসা ঝুরি-শিকড় আর ঘন সবুজ পাতার ছায়ায় তৈরি হয়েছে এক মায়াবী পরিবেশ। বাতাসে পাতার মর্মর ধ্বনি আর শান্ত গ্রামীণ পরিবেশ এক মায়াময় আবহ তৈরি করেছে। স্থানীয়দের ধারণা, প্রায় ৪০০ বছরের পুরোনো...
সর্বাধিক ক্লিক
