Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২০:৪০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪১, ২৯ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:৪০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪১, ২৯ নভেম্বর ২০২৬
আরও খবর
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চান তাসকিনরা
লর্ডস থেকে মিরপুর, যেমন ছিল মুশফিকের ক্যারিয়ার
ইংল্যান্ড সিরিজেই বিদায়ের ঘোষণা মুশফিকের
দক্ষিণ আফ্রিকা সিরিজে নাহিদ রানার খেলা নিয়ে অনিশ্চয়তা
বাংলাদেশের ব্যাটিংয়ের গভীর ক্ষত চিহ্নিত করলেন ডোনাল্ড

পুরোনো জয়ে অনুপ্রেরণা খুঁজছেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
২০:৪০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪১, ২৯ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:৪০, ২৯ নভেম্বর ২০২৬
আপডেট: ২০:৪১, ২৯ নভেম্বর ২০২৬
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করেছিলেন তাসকিন। ছবি : বিসিবি।

একদিকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের হতাশা, অন্যদিকে সামনে নতুন করে ঘুরে দাঁড়ানোর হাতছানি। দক্ষিণ আফ্রিকার মাটিতে এবার ওয়ানডে ফরম্যাটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় বাংলাদেশ। আর সেই লড়াইয়ে আত্মবিশ্বাসের বড় উৎস হয়ে উঠছে ২০২২ সালের ঐতিহাসিক সিরিজ জয়। পুরোনো সেই সাফল্যের স্মৃতি থেকেই নতুন স্বপ্ন দেখছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

আজ রোববার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন জানান, ওয়ানডেতে বাংলাদেশের বোলিং বিভাগ অতীতেও ভালো করেছে। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করছেন তারা।টেস্ট সিরিজে ব্যর্থতার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী এই পেসার।

তাসকিন বলেন, ‘ইনশাআল্লাহ, আশাবাদী। অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। ওয়ানডেতে আমাদের যে বোলিং লাইনআপ আছে, অতীতেও ভালো করেছে। এখনও ভালো করবে এই আশা করছি। যখন একটু হার আসতে থাকে, মানসিকভাবে সবাই একটু ভেঙে পড়ে। তবে আমার বিশ্বাস প্রথম ম্যাচ ভালোভাবেই শুরু করব।’

তবে শুধু বোলিং নয়, ব্যাটিংয়ের দুর্বলতা কাটিয়ে ওঠার দিকেও নজর দিচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে চাপের মুখে ব্যাটিং বিপর্যয় এবং পুরো ৫০ ওভার ব্যাট করতে না পারার বিষয়গুলো নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন এই পেসার।

এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘সেটা নিয়ে অবশ্যই কাজ হচ্ছে। গত বেশ কিছু ম্যাচে আমরা চাপের মুখে ধসে পড়েছিলাম। কিছু ম্যাচে ৫০ ওভার ব্যাটিংও করা হয়নি। সেগুলো নিয়ে ভালোভাবে কাজ করা হচ্ছে। আশা করি দ্রুত মাঠে এগুলোর প্রতিফলন আসবে ইনশাআল্লাহ। যারা মূলত ব্যাটার, তারাও তো কেউ ইচ্ছা করে ব্যর্থ হতে চায় না। যখন ব্যর্থ হয়েছে, কাজ করে যাচ্ছে। আশা করি এই সিরিজ থেকে ভালো করা শুরু হবে ইনশাআল্লাহ।’

ফিল্ডিংয়ের ভুল নিয়েও সতর্ক তাসকিন। বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিসের মতো ঘটনা ম্যাচের ফল বদলে দিতে পারে বলে মনে করেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটে সামান্য ভুলেরও বড় মূল্য দিতে হতে পারে, তাই শুরু থেকেই নিখুঁত ক্রিকেট খেলার প্রত্যাশা তার।

তাসকিনের ভাষায়, ‘ক্যাচ ড্রপ আসলেই সুখকর নয়, আমার বলে হোক বা যার বলেই হোক। আশা করছি এই ভুলগুলো হবে না। সাদা বল, সীমিত ওভার। ভুল হলে মাশুল গুনতে হতে পারে। আশা করছি সব ভালো দিয়েই শুরু হবে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করেছিলেন তাসকিন। পেয়েছিলেন ম্যাচসেরার স্বীকৃতিও।

এবারও দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চায় বাংলাদেশ। পুরোনো স্মৃতিকে শক্তি বানিয়ে নতুন লড়াইয়ে কতটা জ্বলে উঠতে পারে টাইগাররা, এখন সেটিই দেখার অপেক্ষা।

তাসকিন আহমেদ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: তাসকিন আহমেদ

৪ ঘন্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চান তাসকিনরা
২১ অক্টোবর ২০২৬
ম্যাচ চলাকালীনই বড় সুখবর পেলেন তাসকিন
২৮ মে ২০২৬
ঈদের নামাজ শেষে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে যা বললেন তাসকিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মুশফিকুর রহিমকে জমকালো বিদায় সংবর্ধনার পরিকল্পনা বিসিবির
  2. জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
  3. সূর্যবংশীকে থামানোর কৌশল জানালেন ক্রিস হ্যারিস
  4. আর্সেনালেই দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ দেখছেন ওডেগার্ড
  5. ইংল্যান্ড সিরিজেই বিদায়ের ঘোষণা মুশফিকের
  6. স্বপ্নের বার্সেলোনায় অবহেলার শিকার, বিস্ফোরক অভিযোগ রকির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x