Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৯:০৫, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:০৯, ২১ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৯:০৫, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:০৯, ২১ অক্টোবর ২০২৬
আরও খবর
প্রকাশিত হলো নারী যুব বিশ্বকাপের সূচি
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অর্থে কি হারাচ্ছে ফাস্ট বোলিংয়ের আগুন? উদ্বিগ্ন ব্রেট লি
পুরোনো তলোয়ারেই ভরসা ভারতের, বাদ পরলেন আর্শদিপ সিং
আন্তর্জাতিক আইন সম্পর্কে ট্রাম্পের শিক্ষা নেওয়া প্রয়োজন : নাভি পিল্লাই
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার পুরস্কার পেলেন সোবহানা-জ্যোতি

ম্যাচ চলাকালীনই বড় সুখবর পেলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
১৯:০৫, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:০৯, ২১ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৯:০৫, ২১ অক্টোবর ২০২৬
আপডেট: ১৯:০৯, ২১ অক্টোবর ২০২৬
তাসকিন আহমেদ। ছবি : বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে দল ব্যাকফুটে গেলেও ব্যক্তিগত পারফরম্যান্সের উজ্জ্বল ছিলেন পেসার তাসকিন আহমেদ। ম্যাচের শুরুতেই জিম্বাবুয়ের ব্যাটিংয়ে ধস নামিয়েছিলেন তিনি। এবার সেটার পুরস্কার পেলেন টাইগার পেসার।

আজ বুধবার (২১ অক্টোবর) পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছে গেছেন তাসকিন। একই সঙ্গে বোলিং র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামেরও।

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে ওই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও বল হাতে বেশ কার্যকর ছিলেন তাসকিন। ৪৪ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদে র‍্যাঙ্কিংয়ে একলাফে ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১২ নম্বর স্থানে উঠে এসেছেন এই স্পিডস্টার।

অন্যদিকে, আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ৪৭ রানে ২ উইকেট নিয়ে ২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১১ নম্বরে। বর্তমানে শরিফুল (৫৮৭) ও তাসকিনের (৫৮৬) রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ১। দুজনই এখন ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন।

বর্তমানে ওয়ানডে বোলারদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে একমাত্র বাংলাদেশি হিসেবে অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞ এই অফস্পিনিং অলরাউন্ডারের অবস্থান বর্তমানে ৯ নম্বরে।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ৪৬ রানের লড়াকু ইনিংস খেলে ব্যাটারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে ২১তম স্থানে জায়গা করে নিয়েছেন তানজিদ হাসান তামিম। বর্তমানে ব্যাটারদের তালিকায় তানজিদের ওপরে নেই বাংলাদেশের আর কোনো ব্যাটার।

তাসকিন আহমেদ আইসিসি

সংশ্লিষ্ট সংবাদ: তাসকিন আহমেদ

২৮ মে ২০২৬
ঈদের নামাজ শেষে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে যা বললেন তাসকিন
২৩ মে ২০২৬
এবার একসঙ্গে খেলবেন সাকিব-তাসকিন
১০ মে ২০২৬
১৭ বছর পর রেকর্ড গড়লেন তাসকিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অপরাজিত থেকে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান
  2. টিভি ও অনলাইনে আজকের খেলা
  3. ফুটবল দেখতে নয়, শুধু খেলতে ভালোবাসেন নেইমার
  4. ইয়ামাল ও এমবাপ্পেকে পেছনে ফেলে মার্কা অ্যাওয়ার্ডে সেরার মুকুট কেইনের
  5. দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ঈশান কিষান
  6. বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x