Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২৩:৩০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩২, ০৮ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:৩০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩২, ০৮ নভেম্বর ২০২৬
আরও খবর
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চালু হচ্ছে ভিএআর প্রযুক্তি
সাফ সেমিফাইনাল: অনলাইনে ছাড়ার কয়েক ঘণ্টাতেই বিক্রি ১১ হাজার টিকিট
ইংল্যান্ডের তারকা ফুটবলারদের প্রশংসায় ভাসছেন হামজা
সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপ: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, খেলা কবে-কখন?

নাটকীয় ড্রয়ে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখল ভুটান-শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৩:৩০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩২, ০৮ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:৩০, ০৮ নভেম্বর ২০২৬
আপডেট: ২৩:৩২, ০৮ নভেম্বর ২০২৬
শ্রীলঙ্কা ও ভুটান ম্যাচের দৃশ্য। ছবি : বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে ভুটানের সামনে জয়ের কোনো বিকল্প ছিল না। বাঁচা-মরার এই ম্যাচে দুর্দান্ত শুরুও পেয়েছিল তারা। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত লড়াই উপহার দিল শ্রীলঙ্কাও। নানা নাটকীয়তা শেষে অবশ্য ম্যাচে জয় পায়নি কোনো দলই।

আজ রোববার (৮ নভেম্বর) জাতীয় ফুটবল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে ২-২ গোলে ড্র করেছে শ্রীলঙ্কা ও ভুটান। এই ড্রয়ের সুবাদে অবশ্য সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা আর ভুটান দুই দলই। অন্যদিকে, এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট হয়ে ওঠে খেলা। ম্যাচের ৩৪তম মিনিটে প্রথম গোলের দেখা পায় ভুটান। তারকা ফরোয়ার্ড চেনচো গাইয়েলতশেনের বাড়ানো ক্রস এক ডিফেন্ডার কাঁধ দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করলে বল পেয়ে যান দাওয়া তিসেরাং। ফিরতি শটে বল জালে জড়িয়ে ভুটানকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভুটান। গোল হজমের রেশ কাটতে না কাটতেই পাল্টা আক্রমণে সমতায় ফেরে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া প্রবাসী ফরোয়ার্ড ওলিভার জেমসের বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট গতির দূরপাল্লার শট ভুটানি গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও ফেরাতে পারেননি।

খেলার বয়স যখন ৪০ মিনিট, তখন আরও একটি গোলের সুযোগ হাতছাড়া করে লঙ্কানরা। সাইডলাইন থেকে ইংল্যান্ড প্রবাসী সেন্টার-ব্যাক ক্রিস্টোফার কেলির দুর্দান্ত শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়। তবে এর ঠিক একটু পরেই ওলিভার জেমসের চমৎকার ক্রসে দারুণ এক ডাইভিং হেডে শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন ওয়াসিম রাজেক।

ম্যাচের ৬৬তম মিনিটে নাটকের চরম মুহূর্ত তৈরি হয়। বক্সে বল দখলের লড়াইয়ে ভুটানের কিংজেন তেনজিনকে ফাউল করে বসেন শ্রীলঙ্কার ডিফেন্ডার ডিলন সেনান ডি সিলভা। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে সমতা ফেরানোর দারুণ সুযোগ পায় ভুটান।

তবে পেনাল্টি থেকে চেনচো গাইয়েলতশেনের নেওয়া শটটি ডানদিকে দারুণভাবে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন লঙ্কান গোলরক্ষক সুজান পেরেইরা। এরপর ফিরতি শটটিও গোললাইন থেকে ক্লিয়ার করে দেন ডিলন।

তবে বেশিক্ষণ হতাশ থাকতে হয়নি চেনচোকে। ম্যাচের ৭৭তম মিনিটে ঠিকই দলকে সমতায় ফেরান তিনি। দূরপাল্লার একটি ফ্রি কিক লঙ্কান গোলরক্ষক সুজান প্রথম দফায় ফেরালেও গ্লাভসে পুরোপুরি জমাতে পারেননি। আলগা হয়ে থাকা সেই বল দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক কাট-ব্যাক করেন তানদিন তিসেরাং। আর সেই পাস থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে স্কোরলাইন ২-২ করেন চেনচো।

এর পরের মিনিটেই আরও একটি গোল হজম করতে বসেছিল ভুটান। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে শ্রীলঙ্কার নিশ্চিত শট রুখে দিয়ে দলকে সমতায় টিকিয়ে রাখেন ভুটানি গোলরক্ষক জাংপো গাইয়েলতশেন।

ম্যাচের শেষ মুহূর্তে রোমাঞ্চের কমতি ছিল না। শ্রীলঙ্কার একটি আক্রমণ গোলপোস্টে লেগে ফিরে আসে। এরপর ভুটানের বক্সের ভেতর বলের নিয়ন্ত্রণ নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লেও রেফারি দ্রুত পরিস্থিতি শান্ত করেন।

ম্যাচের যোগ করা সময়ে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন শ্রীলঙ্কার রাহুল সুরেশ। শেষ পর্যন্ত আক্রমণ আর পাল্টা আক্রমণের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়।

আগামী বুধবার (১১ নভেম্বর) গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ভুটান তাদের দুটি ম্যাচ খেলে ফেলায়, এখন সেমিফাইনালের টিকিট পেতে ভুটানকে তাকিয়ে থাকতে হবে আগামী বুধবারের এই ম্যাচের ফলাফলের দিকে।

সাফ চ্যাম্পিয়নশিপ ভুটান ফুটবল দল শ্রীলঙ্কা ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: সাফ চ্যাম্পিয়নশিপ

১২ নভেম্বর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চালু হচ্ছে ভিএআর প্রযুক্তি
১২ নভেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ার কয়েক ঘণ্টাতেই বিক্রি ১১ হাজার টিকিট
১২ নভেম্বর ২০২৬
ইংল্যান্ডের তারকা ফুটবলারদের প্রশংসায় ভাসছেন হামজা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চালু হচ্ছে ভিএআর প্রযুক্তি
  2. আবারও ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান
  3. সাফ সেমিফাইনাল: অনলাইনে ছাড়ার কয়েক ঘণ্টাতেই বিক্রি ১১ হাজার টিকিট
  4. ক্রিকেট ছাড়ছেন না অ্যান্ডারসন, নতুন ঠিকানা সারে
  5. অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়
  6. ইংল্যান্ডের তারকা ফুটবলারদের প্রশংসায় ভাসছেন হামজা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x