Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪৭, ০৫ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪৭, ০৫ নভেম্বর ২০২৬
আরও খবর
নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো
হাজার গোলের মাইলফলক থেকে সামান্য দূরে রোনালদো
নতুন লড়াইয়ে মেসিকে পেছনে ফেললেন রোনালদো
রোনালদোর পেনাল্টি মিসে আল নাসরকে হারাল আল আহলি
গ্লোব সকার অ্যাওয়ার্ডস: সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন মেসি ও রোনালদো

৫ মিনিটের বিদায়ী বার্তায় যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪৭, ০৫ নভেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ০৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৮:৪৭, ০৫ নভেম্বর ২০২৬
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : এএফপি

২০০৩ সালে পর্তুগাল জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগিজদের ‘৭ নম্বর’ জার্সিটি নিজের করে রেখেছিলেন সিআরসেভেন। এবার সেই জার্সিটি ফিরিয়ে দিলেন তিনি। কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর এবার জাতীয় দলকে বিদায় জানিয়েছেন রোনালদো।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো। পাঁচ মিনিটের ভিডিওতে রোনালদো তুলে ধরেছেন তার শুরু থেকে শেষটা। আবেগঘন বার্তায় তুলে ধরেছেন জীবনের উত্থান-পতন, সংগ্রাম, অনুভূতি আর নানা স্মৃতি।

বিদায়ী বার্তায় রোনালদো বলেন, ‘পর্তুগিজদের, আমাদের সবার জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে। আমি কখনো এটিকে কেবল নিজের মনে করিনি। কিন্তু ২৩ বছর ধরে এটি গায়ে জড়ানোর, এটিকে রক্ষা করার এবং বিশ্বের নানা প্রান্তে স্টেডিয়ামে তা সঙ্গে নিয়ে যাওয়ার সৌভাগ্য এবং দায়িত্ব আমার ছিল। আজ এটি ভবিষ্যতের (তারকার জন্য) অর্পণ করার সময় এসেছে। ২০০৩ সালের আগস্ট মাসে শুরু হওয়া একটি যাত্রা আজ শেষ হলো, যা আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছে।’

রোনালদো বলেন, ‘যখন আমি পেছনে তাকাই এবং জাতীয় দলে আমার সমস্ত অভিজ্ঞতার কথা ভাবি, তখন আমি কেবল ম্যাচ, গোল, রেকর্ড বা ট্রফি দেখি না। আমি মানুষকে দেখি। আমি সেই অভিবাসীদের দেখি যারা ৯০ মিনিট ধরে পর্তুগালকে একটু কাছাকাছি অনুভব করত। আমি কোটি কোটি পর্তুগিজকে দেখি যাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কখনো দেখা হয়নি, কিন্তু যারা আমার জীবনের অংশ হয়ে উঠেছিল।’

নিজের সংগ্রামের পর্তুগালের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সিআরসেভেন বলেন, ‘জাতীয় দলের আমার পুরো ক্যারিয়ার জুড়ে আমি নিজের সীমাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি জিততে চেয়েছি, সেরা হতে চেয়েছি, ইতিহাস গড়তে চেয়েছি। এমন কিছু নিখুঁত দুপুর ও রাত ছিল, এমন কিছু জয় ছিল, যা আমি কখনো ভুলব না। এমন কিছু পরাজয়ও ছিল যা আজও মনে করতে আমার কষ্ট হয়। আমি ব্যর্থ হয়েছি, কষ্ট পেয়েছি, কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। পর্তুগালের প্রতিনিধিত্ব করতে পেরে আমার গর্ববোধ কখনো কমেনি।’

এক ফুটবলীয় ক্যারিয়ারে যা কিছু অর্জন করা যায় তার সবই অর্জন করেছেন রোনালদো। তার নেতৃত্বেই প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল পর্তুগাল। এরপর দলকে এনে দিয়েছিলেন নেশন লিগের শিরোপা। ব্যক্তিগত অসংখ্য রেকর্ডও আছে তার। তবে একটি শিরোপা জেতা হয়নি সিআরসেভেনের, সেটি হলো বিশ্বকাপ। কিন্তু শিরোপা নয়, মানুষের ভালোবাসাই সব রোনালদোরে কাছে।

রোনালদো বলেন, ‘এই বছরগুলোতে আমি খুব সহজ কিছু জিনিস শিখেছি। গোলগুলো চলে যায়, ট্রফিগুলো জাদুঘরে থেকে যায়, রেকর্ডগুলো একসময় ভেঙে যায়। কিন্তু এমন কিছু আছে যা সময় কখনো মুছে ফেলতে পারে না—মানুষের হৃদয়ে আমরা যে স্থান দখল করে আছি। যদি আমি কখনো আপনাদের আনন্দ দিয়ে থাকি, তবে সবকিছু সার্থক হয়েছে। পর্তুগিজ হওয়া মানে এটাই; আমরা একসাথে ভুগেছি, একসাথে উঠে দাঁড়িয়েছি।’

সতীর্থ ও কোচদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোনালদো বলেন, ‘আমার জাতীয় দলের সতীর্থদের জন্য বিশেষ বার্তা—প্রতিটি দৌড়, প্রতিটি আলিঙ্গন, প্রতিটি বিতর্ক, মাঠে নামার আগের প্রতিটি নীরবতার জন্য ধন্যবাদ। আপনাদের ক্যাপ্টেন হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল, কিন্তু কোনো ক্যাপ্টেন একা হাঁটে না। পাশাপাশি সব কোচ, ডাক্তার, ফিজিওথেরাপিস্ট ও নেপথ্যের কর্মীদেরও ধন্যবাদ জানাই, যাদের ছাড়া এই পথচলা সম্ভব হতো না। আর আমার পরিবারকে ধন্যবাদ, এই স্বপ্ন আমার সাথে ভাগ করে নেওয়ার জন্য।’

ম্যাচের আগের জাতীয় সঙ্গীতের সময়কার স্মৃতি চারণ করে রোনালদো বলেন, ‘একটি ছবি আমার সাথে চিরকাল থাকবে—জাতীয় সঙ্গীত শুরুর মুহূর্তটি। আমি চারপাশে তাকাই, আমার সতীর্থদের দেখি, গ্যালারি দেখি, শিশু, মা, বাবা ও বয়োজ্যেষ্ঠদের দেখি, আর তখন কোনো ক্লাব থাকে না, কোনো রঙ থাকে না—কেবল থাকে একটি আবেগ: পর্তুগাল।’

সিআরসেভেন বলেন, ‘আজ জাতীয় দলের সঙ্গে মাঠে আমার এই যাত্রা শেষ হলো, আমি মাথা উঁচু করে, নিজের করা পথের প্রতি গর্ব নিয়ে বিদায় নিচ্ছি। আমি বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার জন্য সারা জীবন কাজ করেছি। আজ আমি বুঝতে পেরেছি যে, সবচেয়ে বড় জয়টি হলো বিশ্বের সেরা দেশের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করা। এই ২৩ বছরের জন্য ধন্যবাদ।’

নিজের আইকনিক ‘৭ নম্বর জার্সি’ নিয়ে রোনালদো বলেন, ‘মাদেইরায় যখন আমি বলের পেছনে ছোটছুটি করা কেবল একটি ছোট্ট বালক ছিলাম, তখনকার সেই স্বপ্ন বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। ৭ নম্বর জার্সিটি রয়ে গেল, কিন্তু এটি পরার গর্ব চিরকাল আমার সঙ্গেই থাকবে। পর্তুগাল সবসময় আমার ভেতরে থাকবে। চিরকাল ভালো থাকবেন।’

ক্রিস্টিয়ানো রোনালদো

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিস্টিয়ানো রোনালদো

২৫ নভেম্বর ২০২৬
হাজার গোলের মাইলফলক থেকে সামান্য দূরে রোনালদো
২১ নভেম্বর ২০২৬
রোনালদোর পেনাল্টি মিসে আল নাসরকে হারাল আল আহলি
১৫ নভেম্বর ২০২৬
রোনালদোকে ছাড়া নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় হার পর্তুগালের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লড়াই করেও পারল না বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
  2. আবারও মুম্বাইয়ের নেতৃত্বে রোহিত শর্মা
  3. অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে যা বললেন বেন স্টোকস
  4. বল বিকৃতির পুরোনো ছকেই ফিরছে অস্ট্রেলিয়া, নতুন বিতর্কে নাথান লিয়ঁ!
  5. রিয়ালের দরজা খোলা, তবু ফিরতে নারাজ নিকো পাজ!
  6. বোনের স্মৃতিতে ৩০ গ্রামের ভরসা সাদিও মানে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x