Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২৩:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আরও খবর
জাপানের বিপক্ষে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন রাফিনিয়া?
মালদ্বীপকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে ভারত
রাফিনহার চোট ঘিরে ব্রাজিলকে বিশেষ অনুরোধ বার্সেলোনার
পাকিস্তানের ঝড় থামিয়ে ২২ বছর আগের প্রতিশোধ নিল ভারত
লাল কার্ডের রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গেল ব্রাজিল

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
২৩:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:০৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ২৩:১০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
কার্লো আনচেলত্তি 

ভারতের মাটিতে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুধু প্রথমবারের সফরই নয়, ফিফা র‍্যাঙ্কিং চালুর পর ভারতের বিপক্ষে মাঠে নামা সবচেয়ে উচ্চপ্রোফাইল দলও হতে যাচ্ছে ব্রাজিল। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে দলটির অবস্থান পঞ্চম।

আগামী ৩ অক্টোবর ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি সামনে রেখে রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র ও এনদ্রিক এবং বার্সেলোনাতে খেলা রাফিনিয়াসহ ২৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

ভারতের বিপক্ষে ম্যাচটিকে নিছক প্রস্তুতি হিসেবে দেখছেন না ব্রাজিল কোচ। টাইমস অব ইন্ডিয়া'কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, "বিশ্বের আনাচে-কানাচে ব্রাজিলের সমর্থক ছড়িয়ে ছিটিয়ে আছে। জাতীয় দলের এই গৌরবময় ইতিহাস আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।" 

ভারতে খেলতে যাওয়াকে আনন্দের বিষয় উল্লেখ করে আনচেলত্তি বলেন, "এই সফর শুধু ভারতে থাকা ব্রাজিল সমর্থকদের জন্য নয়, দেশটির ফুটবলপ্রেমীদের জন্যও বিশেষ অভিজ্ঞতা হতে যাচ্ছে।"

প্রস্তুতিমূলক ম্যাচ হলেও মাঠে কোনো ধরনের শিথিলতা দেখাতে চান না আনচেলত্তি। তিনি আরও যোগ করেন, ‘এটি একটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ হলেও আমাদের কাছে  প্রীতি ম্যাচ বলতে কিছু নেই। জাতীয় দলের জার্সি গায়ে নামলে সবসময় নিজের সেরাটা উজাড় করে দিতে হয়। আমরা এখন ফুটবলারদের একটি নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি।’

আনচেলত্তির মতে, বিভিন্ন দেশে গিয়ে খেলা এবং ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া ফুটবলারদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভিন্ন ধরনের খেলার ধরন ও কৌশলের দলের বিপক্ষে ম্যাচ খেলাও দলের প্রস্তুতির অংশ বলে মনে করেন তিনি।

ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে নিজের আগ্রহের কথাও জানিয়েছেন আনচেলত্তি। ব্রাজিল কোচ জানান, এর আগে তার ভারতে আসা হয়নি। ভারতীয় দলের খেলার ধরন সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি দেশটির ফুটবল সম্পর্কে কাছ থেকে জানার সুযোগও এই সফরে হবে বলে মনে করেন তিনি।

ভারতের ফুটবলের উন্নতি নিয়েও নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন আনচেলত্তি। ভারতের খেলাধুলা নিয়ে তিনি বলেন, ‘ভারতে ফুটবলের সেই অর্থে কোনো ঐতিহ্য গড়ে ওঠেনি, তবে অন্যান্য খেলাধুলায় কিন্তু তারা বেশ ভালো। আগামী প্রজন্মের মানসম্মত ফুটবলার তৈরি করতে হলে ভারতকে মূলত এই জায়গাটা নিয়েই কাজ করতে হবে।’

ভারতের অন্যান্য খেলাধুলার প্রশংসা করে আনচেলত্তি মনে করেন, ফুটবলে দীর্ঘমেয়াদি উন্নতির জন্য দেশটিতে একটি শক্তিশালী ফুটবল সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে তোলা গুরুত্বপূর্ণ।

এদিকে ব্রাজিলের দল পুনর্গঠনের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন আনচেলত্তি। তার পরিকল্পনায় মার্কিনিওস, গাব্রিয়েল মাগালিয়াইস, ব্রুনো গিমারায়েস, রাফিনিয়া ও ভিনিসিয়াস জুনিয়রের মতো অভিজ্ঞ তারকারা দলের মূল ভিত্তি হিসেবে থাকছেন। তাদের সঙ্গে তরুণ প্রতিভাদের সুযোগ দিয়ে ধীরে ধীরে নতুন একটি শক্তিশালী ব্রাজিল দল তৈরি করতে চায় সেলেসাওরা।

কার্লো আনচেলত্তি ব্রাজিল ফুটবল দল ভারত ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: কার্লো আনচেলত্তি

৩১ অক্টোবর ২০২৬
রাফিনিয়াকে ঘিরে আনচেলত্তির সিদ্ধান্তে বাড়ছে বার্সার অস্বস্তি
২৭ সেপ্টেম্বর ২০২৬
এবার নতুন প্রশ্নের মুখে আনচেলত্তি
২৯ জুলাই ২০২৬
ব্রাজিলকে নিয়ে নতুন পরিকল্পনা আনচেলত্তির
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, অধিনায়ক হামজা
  2. অধিনায়ক হিসেবে লাল-সবুজের জার্সিতে হামজার অভিষেক!
  3. মালদ্বীপকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে ভারত
  4. ডাবল সেঞ্চুরি করে বড় সুখবর পেলেন হৃদয়
  5. শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে তিন পরিবর্তন আনছে বাংলাদেশ
  6. রাফিনহার চোট ঘিরে ব্রাজিলকে বিশেষ অনুরোধ বার্সেলোনার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x